এক্সপ্লোর

Air quality in Delhi: বদল হল না পরিস্থিতির, দূষণের গ্রাসে দিল্লি সহ পার্শ্ববর্তী এলাকা

Air quality in Delhi: বায়ু মানের পূর্বাভাস সংস্থা সিস্টেম অব এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফরকাস্টিং এন্ড রিসার্চ বা SAFAR জানিয়েছে, এদিন সকালে ৩৬৯ নম্বরে দাঁড়িয়েছিল বায়ু মানের সূচক (AIQ)।  

নয়াদিল্লি: পরিস্থিতি বদলানোর কোনও লক্ষণ নেই। এখনও দিল্লির বাতাসের মান ‘খুব খারাপ’('Very Poor')।  বায়ু মানের পূর্বাভাস সংস্থা (Air Quality Forecast Agency) সিস্টেম অব এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফরকাস্টিং এন্ড রিসার্চ বা SAFAR জানিয়েছে, এদিন সকালে ৩৬৯ নম্বরে দাঁড়িয়েছিল বায়ু মানের সূচক।  

দিল্লির মৌসম ভবন (India Meteorological Department) পূর্বাভাসে আগেই জানিয়েছিল, রাজধানীতে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। সেই অনুযায়ী সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টিপাত। প্রবল বাতাস এবং বৃষ্টির কারণে বায়ুর গুণমান সূচকের Air Quality Index) সামান্য উন্নতি হতে পারে।  উল্লেখ্য, বায়ু মানের সূচকের শূন্য থেকে ৫০-র মধ্যে থাকলে ধরা হয় ভালো। ৫১ থেকে ১০০- মধ্যে সন্তোষজনক, ১০১ থেকে ২০০-র মধ্যে সহনীয় , ২০১ থেকে ৩০০-র মধ্যে খারাপ, ৩০১ থেকে ৪০০-র মধ্যে খুব খারাপ, ৪০১ থেকে ৫০০-র মধ্যে গুরুতর।

শুরুটা হয়েছিল গত বছর দীপবলির (Diwali 2021) পর থেকেই। ধীরে ধীরে বাতাসের মান নিম্নমুখী হতে থাকে। যা নিয়ে আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল প্রশাসনকে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে পড়ুয়াদের সুরক্ষার্থে বেশ কিছু দিন বন্ধ রাখতে হয় স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর বাইরে থেকে আসা সব পণ্যবাহী ট্রাক ঢোকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (Central Pollution Control Board) পরিসংখ্যান বলছে, গত ৯ নভেম্বর বায়ু মানের সূচক ছিল ৪০৪-এ। ৮ নভেম্বর ছিল ৩৯০-তে। দিল্লির পার্শ্ববর্তী এলাকায় বায়ু মানের সূচক ছিল ৫৭৫-এ। এদিকে মৌসম ভবন (India Meteorological Department) জানিয়েছে, গতকাল, দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার রাজধানীর সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ৯ এবং ২০ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: Uttar Pradesh News: সংক্রমণ বৃদ্ধির জের, দশম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের

 

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget