এক্সপ্লোর

নীরজ পাণ্ডের ছবিতে মোদির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ভূমিকায় দেখা যেতে পারে অক্ষয় কুমারকে

অক্ষয় আপাতত ‘মিশন মঙ্গল’-এর প্রচারে ব্যস্ত। বিদ্যা বালান, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহা অভিনীত ছবিটি ১৫ অগাস্ট মুক্তি পাবে

মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সুসম্পর্ক সর্বজনবিদিত। লোকসভা নির্বাচনের আগে মোদির দীর্ঘ, একান্ত সাক্ষাৎকার নিয়েছিলেন। সেই অক্ষয় কুমারকে এবার দেখা যেতে পারে মোদির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভূমিকায়! না, বাস্তবে নয়। রুপোলি পর্দায়। শোনা যাচ্ছে, নীরজ পাণ্ডের পরবর্তী সিনেমার নরেন্দ্র মোদি সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ভূমিকায় দেখা যাবে ‘খিলাড়ি’ অক্ষয় কুমারকে। বিশ্বস্ত সূত্রের খবর, সিনেমার চিত্রনাট্য ডোভালের জীবনের ওপরই লেখা। জানা গিয়েছে, নীরজ পাণ্ডের পরবর্তী সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয়। ডোভালের জীবন নিয়ে নির্মিত সিনেমাটি থ্রিলারধর্মী।এর আগে নীরজ পাণ্ডের পরিচালনায় ‘স্পেশ্যাল ২৬’ ও ‘বেবি’ সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয়। এছাড়া অক্ষয় অভিনীত সিনেমা ‘রুস্তম’, ‘নাম শাবানা’ ও ‘টয়লেট: এক প্রেম কথা’ সিনেমাগুলোর প্রযোজনা করেছিলেন নীরজ। শোনা যাচ্ছে, চিত্রনাট্য তৈরির কাজ চলছে। ডোভালের জীবনকাহিনী নিয়ে গবেষণাও চলছে। তবে সিনেমাটির শ্যুটিং শুরু হতে কিছুটা সময় লাগবে কারণ অক্ষয় ও নীরজ – দুজনই নিজেদের সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। গোটা ঘটনা সম্পর্কে অবগত একজন মুম্বই মিরর সংবাদপত্রে বলেছেন, ‘নীরজ প্রথমে অজয় দেবগণের সঙ্গে চাণক্য সিনেমাটি তৈরি করবেন। এছাড়া অক্ষয়ের হাতেও কিছু কাজ রয়েছে। সরকারিভাবে ঘোষণা করার আগে দুজনে চিত্রনাট্য চূড়ান্ত করে নিতে চান।’ এর আগে ভিকি কৌশল-ইয়ামি গৌতম অভিনীত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় গোবিন্দ ভরদ্বাজ নামের একটি চরিত্র রাখা হয়েছিল। পরেশ রাওয়াল সেই চরিত্রে অভিনয় করেছিলেন। সেই চরিত্রটিও অনেকটা ডোভালের আদলে ভাবা হয়েছিল। অক্ষয় আপাতত ‘মিশন মঙ্গল’-এর প্রচারে ব্যস্ত। বিদ্যা বালান, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহা অভিনীত ছবিটি ১৫ অগাস্ট মুক্তি পাবে। চলতি বছরে অক্ষয়ের আরও দুটি সিনেমা মুক্তি পাবে। ‘হাউসফুল ৪’ এবং ‘গুড নিউজ’। এছাড়া ‘লক্ষ্মী বম্ব’, ‘সূর্যবংশী’ ও ‘বচ্চন পাণ্ডে’-তেও দেখা যাবে অক্ষয়কে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Abhijeet Dipke : 'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget