এক্সপ্লোর

লকডাউনে মসজিদে ‘আজান’ চলবে, কিন্তু লাউডস্পিকারে নয়, রায় এলাহাবাদ হাইকোর্টের

আজানের সময় লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করে বেঞ্চ জানিয়ে দেয়, লাউডস্পিকার বা মাইক্রোফোন ব্যবহার ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয়, তা সংবিধানের ১৯ (১) (এ) অনুচ্ছেদে বর্ণিত নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী।

প্রয়াগরাজ: মসজিদে ‘আজান’ চলবে, কিন্তু লাউডস্পিকারে নয়। ‘আজান’ ইসলামের অঙ্গ হলেও লাউডস্পিকারের ব্যবহার নয়। শুক্রবার এমনই এক গুরুত্বপূর্ণ রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। বিএসপি সাংসদ আফজল আনসারি ও ফরুখাবাদের জনৈক সৈয়দ মহম্মদ ফয়সলের দায়ের করা পৃথক পিটিশনের ওপর এই রায় ঘোষণা করেছে বিচারপতি শশীকান্ত গুপ্তা ও বিচারপতি অজিত কুমারকে নিয়ে গঠিত এলাহাবাদ হাইকোর্টের এক বেঞ্চ। রাজ্য সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গত ২৪ মার্চের জারি করা লকডাউন সংক্রান্ত গাইডলাইনের উল্লেখ করে আদালতে সওয়াল করে, বিধিনিষেধে সব ধর্মস্থান বন্ধ রাখার কথা বলা হয়েছে। কিন্তু আদালত এই যুক্তি খারিজ করে, জানিয়ে দেয়, মুয়াজ্জিনরা লকডাউনেও মসজিদের গম্বুজ থেকে আজান করতে পারেন, কেননা আজান ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। তবে আজানের সময় লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করে বেঞ্চ জানিয়ে দেয়, লাউডস্পিকার বা মাইক্রোফোন ব্যবহার ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয়, তা সংবিধানের ১৯ (১) (এ) অনুচ্ছেদে বর্ণিত নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী। আদালত বলেছে, কাউকে তার অনিচ্ছার বিরুদ্ধে কিছু শুনতে বাধ্য করা যায় না। একজনের মৌলিক মানবাধিকার লঙ্ঘনের অধিকার আরেকজনের নেই। আজানের সময় লাউডস্পিকারের ব্যবহারে অন্যের ঘুমের ব্যাঘাত ঘটে, তাই এটা তাদের অধিকারে হস্তক্ষেপ, তার লঙ্ঘন। একজনের অধিকার কখনও আরেকজনেরটা কেড়ে নিতে পারে না বলে অভিমত জানান বিচারপতিরা। মসজিদের ‘মুয়াজ্জিনদের’ লাউডস্পিকার ছাড়া আজানের অনুমতি দিয়েছে আদালত। এই রায়ের ব্যাপারে সব জেলা ম্য়াজিস্ট্রেটকে সঠিক ভাবে অবহিত করতে উত্তরপ্রদেশের মুখ্যসচিবকেও নির্দেশ দিয়েছে বেঞ্চ। লকডাউনের বিধিভঙ্গ করছে, এই যুক্তিতে লাউডস্পিকার ছাড়া মসজিদ থেকে আজান দেওয়ায় কোনও বাধা না দিতে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, গাজিপুর, হাথরস, ফরুখাবাদ জেলা প্রশাসন আজান ও লাউডস্পিকারের ব্যবহার নিষিদ্ধ করেছিল। বিএসপি সাংসদ আনসারি এতে আপত্তি জানিয়ে লিখিত বক্তব্য পাঠিয়েছিলেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি গোবিন্দ মাথুরকে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদও প্রশাসনের নিষেধাজ্ঞার বিরোধিতা করেন। তাঁরা নিষেধাজ্ঞা একতরফা, অসাংবিধানিক আখ্যা দিয়ে বলেন, মুয়াজ্জিনদের লাউডস্পিকারের মাধ্যমে আজানের অনুমতি দেওয়া হোক। আজান লকডাউনকে লঙ্ঘন করছে না, বরং তার ওপর নিষেধাজ্ঞার মানে সংবিধানের ২৫ অনুচ্ছেদে ধর্মাচরণের স্বাধীনতার মৌলিক অধিকার খর্ব হওয়া।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget