এক্সপ্লোর

Allahabad High Court: সাতপাক না ঘুরলে বৈধ নয় বিয়ে, জানাল এলাহাবাদ হাইকোর্ট

Hindu Marriage Act: এ প্রসঙ্গে ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের ৭ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করেন বিচারপতি।

নয়াদিল্লি: সাতপাকে না ঘুরলে হিন্দুমতের বিয়ে বৈধ নয় বলে এবার মন্তব্য করল এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানিয়েছে, 'সপ্তপদী' এবং অন্য আচার-অনুষ্ঠান ছাড়া হিন্দু বিয়েকে বৈধ বলা যায় না। আইনি মতে বিবাহবিচ্ছেদ ছাড়াই স্ত্রী দ্বিতীয় বিবাহ করেছেন বলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। সেই মামলার শুনানিতেই এমন মন্তব্য করলেন বিচারপতি সঞ্জয়কুমার সিংহ। (Allahabad High Court)

এ প্রসঙ্গে ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের ৭ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করেন বিচারপতি, যাতে বলা রয়েছে, আচার-অনুষ্ঠান মেনে, অনুষ্ঠান করে হিন্দু বিবাহ সম্পন্ন হতে পারে। সেই আচার-অনুষ্ঠানে 'সপ্তপদী' অর্থাৎ অগ্নিকে সাক্ষী রেখে সাতপাকে ঘোরার উল্লেখ রয়েছে, যাতে বিয়ে সম্পূর্ণ এবং সারাজীবনের জন্য স্বামী-স্ত্রী পরস্পরের সঙ্গে বাঁধা পড়লেন বলে ধরা হয়। (Hindu Marriage Act)

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বলেন, "বিয়ের সঙ্গে গাম্ভীর্যপূর্ণ শব্দটি জড়িয়ে রয়েছে। আচার-অনুষ্ঠান করে বিয়ে উদযাপন করা হয়। সঠিক রীতি-নীতি মেনে বিয়ে না হলে, বিষয়টির গুরুত্ব থাকে না। সেক্ষেত্রে বিয়েটি মোটেই বৈধ নয়, অন্তত আইন তা-ই বলছে। আইনের চোখে ওই সম্পর্ক বিয়ে বলে গৃহীত হয় না। হিন্দু বিবাহ আইনে বৈধ বিবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানই হল সপ্তপদী। কিন্তু এই মামলায় সেটিই নেই।"

আরও পড়ুন: Share Market: এই পাঁচটি স্টক আজ দিতে পারে লাভ, বৃহস্পতিতে কোন পথে বাজার ?

আদালত জানায়, নিম্ন আদালতে অভিযোগকারী 'সপ্তপদী'র কোনও উল্লেখই করেননি। আদালতে তাঁর দেওয়া বয়ানেও নেই উল্লেখ। তাই দ্বিতীয় বিয়ের জন্য অভিযুক্ত অপরাধ করেছেন বলে ধরে নেওয়া যায় না। তাঁর বিরুদ্ধে তেমন কোনও প্রমাণও মেলেনি। হিন্দু বিবাহ আইন অনুযায়ী সাতপাকে ঘোরা ছাড়া হিন্দু বিয়ে বৈধ বলেই গৃহীত হয় না বলে জানিয়ে দেয় আদালত।

অভিযোগকারী সত্যম সিংহের দাবি, ২০১৭ সালে তাঁর সঙ্গে বিয়ে হয় স্মৃতি সিংহের। কিন্তু বিয়ের পর থেকে ঝগড়া-অশান্তি লেগেই ছিল। তার জেরে শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্মৃতি। শ্বশুরবাড়ির বিরুদ্ধে পণের জন্য অত্যাচারের FIR-ও দায়ের করেন। তার ভিত্তিতে সত্যম এবং তাঁর পরিবারের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে পুলিশ।

এর পর স্ত্রীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন সত্যম। জানান, একই সময়ে দুই সম্পর্কে লিপ্ত ছিলেন স্মৃতি। সেই নিয়ে মির্জাপুর পুলিশ বিশদ তদন্তও করে। পরে দেখা যায়, সত্যমের অভিযোগ মিথ্যা। এর পর, ২০২১ সালের ২০ সেপ্টেম্বর ফের একটি মামলা করেন সত্যম। অভিযোগ করেন, স্মৃতি দ্বিতীয় বিবাহ করেছেন। ২০২২ সালের ২১ এপ্রিল ম্যাজিস্ট্রেট তলব করেন স্মৃতিকে। তারই বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানান স্মৃতি। তাঁর আইনজীবী জানান, স্মৃতি পণের দাবিতে অত্যাচারের মামলা করেন বলেই, তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা করেন সত্যম। সেই মামলার শুনানিতেই এলাহাবাদ হাইকোর্ট জানায়, 'সপ্তপদী' ছাড়া হিন্দু বিয়ে বৈধ নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget