এক্সপ্লোর

বিনা প্ররোচনায় মারধরের অভিযোগ, জেলা শাসককে বহিষ্কার ছত্তীসগঢ় সরকারের

ঘটনা প্রকাশ্যে আসতেই রনবীর শর্মাকে বহিষ্কার করে ছত্তীসগঢ় সরকার। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

নয়াদিল্লি: বিনা প্ররোচনায় যুবককে মারধরের অভিযোগে এক জেলা শাসককে বহিষ্কার করল ছত্তীসগঢ় সরকার। ওই জেলা শাসকের নাম রনবীর শর্মা। আইএএস পদাধিকারী ওই জেলা শাসক। কেন কোভিড বিধি ভেঙে যুবক বাইরে বেরিয়েছেন সেই প্রশ্নের উত্তর চেয়ে প্রথমে এক যুবককে চড় মারেন। শুধু তাই নয়, অন্য পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকেও নির্দেশ দেন ওই যুবককে মারতে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রনবীর শর্মাকে বহিষ্কার করে  ছত্তীসগঢ় সরকার। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ছত্তীসগঢ়ের সুরাজপুরের জেলা শাসক এই যুবককে রীতিমতো ধমক দিচ্ছেন। কেন বাইরে বেরিয়েছেন তা জানেতে চাইছেন। এরপর ওই যুবকের ফোন আছড়ে ভেঙে ফেলেন। যুবক একটি কাগজ দেখাতে গেলে তাঁকে সপাটে চড় মারেন ওই জেলা শাসক। এরপর পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীকে ডেকেও যুবককে মারতে নির্দেশ দেন। পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ওই যুবককে লাঠি দিয়ে মারেন।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি ট্যুইট করে লিখেছেন, সুরাজপুরের কালেক্টর রনবীর শর্মা এক যুবকের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। এই ধরনের ঘটনা ছত্তীশগঢ়ের বরদাস্ত করা হবে না। দ্রুত রনবীর শর্মাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও সরকারি আধিকারিকের এই আচরণ মেনে নেওয়া যাবে না। এই ঘটনায় আমি মর্মাহত। আমি ওই যুবক এবং তাঁর পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী।

করোনা মোকাবিলায় লকডাউন জারি করা হয়েছে ছত্তীসগঢ়ে। আর সেই বিধি পালনে জেলা শাসকের অতি সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে তোলপাড় হয়েছে। আইএএস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ট্যুইট বলা হয়, ছত্তীসগঢ়ের  সুরজপুরের জেলা শাসকের আচরণের তীব্র নিন্দা করছি। এটা গ্রহণযোগ্য নয় এবং মূল কাজের পরিপন্থী। সমাজের জন্য যাঁরা কাজ করেন তাঁদের ন্যূনতম সহানুভূতি থাকা উচিত। এই কঠিন সময়ে সমাজের জন্য সহমর্মিতা থাকা উচিত।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি
Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget