এক্সপ্লোর

Amazon Rainforest: জলবায়ু সম্মেলনে আসবেন নেতারা, আমাজ়নের সংরক্ষিত অরণ্যে সারি দিয়ে গাছ সাফ করে বানানো হচ্ছে হাইওয়ে!

Climate Summit 2025: এ বছর নভেম্বর মাসে রাষ্ট্রপুঞ্জের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলনের (COP30) আয়োজন হচ্ছে ব্রাজিলের বেলেমে।

নয়াদিল্লি: পরিবেশ রক্ষায় তাবড় দেশের রাষ্ট্রনায়করা বৈঠকে বসবেন। জলবায়ু পরিবর্তন, বননিধনের কুফল নিয়ে আলোচনা করবেন। তাঁদের আতিথেয়তায় যাতে কোনও খামতি থাকে, তার জন্য খালি করে দেওয়া হল আমাজন বৃষ্টি অরণ্যের বিস্তীর্ণ এলাকা। দামি গাড়ি ঢুকতে যাতে অসুবিধা না হয়, তার জন্য চার লেন বিশিষ্ট চওড়া হাইওয়ে তৈরি করা হচ্ছে আমাজন বৃষ্টি অরণ্যের সংরক্ষিত এলাকায়। (Amazon Rainforest)

এ বছর নভেম্বর মাসে রাষ্ট্রপুঞ্জের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলনের (COP30) আয়োজন হচ্ছে ব্রাজিলের বেলেমে। আর সেই সম্মলেনের ব্যবস্থাপনায় কাটছাঁট করা হয়েছে ঘন সবুজ আমাজন বৃষ্টি অরণ্যেই। ইতিমধ্যেই প্রায় ১৩ কিলোমিটার খালি করে রাস্তার জন্য জায়গা বের করা হয়েছে। তার দুই পাশে কাটা গাছের গুঁড়ি, ডালপালা জড়ো করা রয়েছে।  পড়ে রয়েছে এখনও। পরিবেশ রক্ষার্থে সম্মেলন ডেকে পরিবেশই ফাঁকা করে দেওয়ার মধ্যে পরিহাস দেখছেন পরিবেশবিদরা। (Climate Summit 2025)

BBC জানিয়েছে, চার লেন বিশিষ্ট হাইওয়ে তৈরি করতে আমাজন অরণ্যের কয়েক হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত বনভূমি সাফ করে দেওয়া হচ্ছে। নয়া হাইওয়ের নামও ঠিক হয়ে গিয়েছে, 'Avenue of Liberty', বাংলায় তর্জমা করলে অর্থ হয়, 'স্বাধীনতার পথ'। নভেম্বরের সম্মেলনে ৫০ হাজার জনসমাগম হতে পারে বলে অনুমান ব্রাজিল সরকারের। তাই শহরে যাতে যানজট না হয়, ভিভিআইপি অতিথিদের যাতে যাতায়াতে অসুবিধা না হয়, তার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

পরিবেশ কর্মী থেকে স্থানীয় মানুষজন আমাজন ধ্বংসের বিরুদ্ধে সরব হয়েছেন। আমাজনের উপর স্থানীয় মানুষদের জীবন ও জীবিকাও অনেকাংশে নির্ভর করত। তাঁরা জানিয়েছেন, যে সব গাছ অতি সম্প্রতি বসানো হয়েছিল, তার কিছুও অবশিষ্ট নেই।  ফলে আয়ের রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। এভাবে নির্বিচারে বননিধন চলতে থাকলে আমাজন ফাঁকা হয়ে যাবে বলে আশঙ্কা তাঁদের। BBC-কে দেওয়া সাক্ষাৎকারে এক ব্যক্তি বলেন, "আগামী দিনে কেউ এসে বলবে, 'এখানে পেট্রোল পাম্প হবে। গুদাম তৈরি করা হবে এলাকায়। টাকা নিয়ে কেটে পড়ো'।"

সমালোচনার মুখে পড়ে আজব যুক্তি দিয়েছে ব্রাজিল সরকার। তাদের দাবি, ওই হাইওয়েটি আসলে দীর্ঘমেয়াদি সুফলের কথা মাথায় রেখে তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে শহরের আধুনিকীরণ ঘটবে, পাশাপাশি, যানজট এড়ানো সম্ভব হবে। তাদের দাবি, আমাজনে সরকার কী কী পদক্ষেপ করা হচ্ছে, তা গোটা বিশ্বের সামনে তুলে ধরার এটাই সেরা সময়। পাশাপাশি, রাস্তা দিয়ে পশুদের যাতায়াতের জন্য় জায়গা বরাদ্দ করা হবে। আলাদা বাইক লেন তৈরি হবে সড়কের ধারে। সৌরবিদ্যুতের সাহায্য়ে আলোকিত করা হবে এলাকা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনসিও লুলা ডা সিলভা আবার এককদম এগিয়ে আসন্ন সম্মেলনকে 'আমাজনের জলবায়ু সম্মেলন' বলে উল্লেখ করেছেন।
 
পৃথিবীর স্বাস্থ্যরক্ষায় আমাজন বৃষ্টি অরণ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ করা থেকে বাস্তুতন্ত্রের বৈচিত্র ধরে রাখে এই অরণ্য। অরণ্য সাফ করে সড়ক নির্মাণের ফলে পশুদের আনাগোনাও বাধাপ্রাপ্ত হবে বলে আশঙ্কা পরিবেশবিদদের। বন্যপ্রাণী চিকিৎসক হিসেবে স্থানীয় পশু হাসপাতালে কর্মরত চিকিৎসক, অধ্যাপক সিলভিয়া সার্ডিনহা জানিয়েছেন, একটি গাছ কাটা হলেও পরিবেশের ক্ষতি হয়। হাসপাতাল থেকে পশুদের সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেবেন তাঁরা, তার একটি জায়গা কমে গেল রাস্তা তৈরি হওয়াতে। অরণ্যের মাঝ দিয়ে রাস্তা তৈরি হওয়ায় ভবিষ্যতে পশুদের দুর্ঘটনার কবলেও পড়তে হতে পারে বলে আশঙ্কা তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget