এক্সপ্লোর

জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা এনপিআরে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

সংশোধিত নাগরিকত্ব আইনের পর এবার এনপিআর পুনর্বনবীকরণ হবে। এ জন্য বরাদ্দ হয়েছে ৮,৫০০ কোটি টাকার বেশি।

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে দেশজুড়ে হইচইয়ের মধ্যেই জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে (এনপিআর) হাত দিতে চলেছে কেন্দ্র। আজ দিল্লিতে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা, সেখানে এই প্রকল্পটি মন্ত্রিসভার সম্মতি পেয়েছে। এ জন্য ৮,৫০০ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ হয়েছে। গোটা প্রক্রিয়া শুরু হবে আগামী এপ্রিল থেকে। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার যে বৈঠক হয়, সেখানে এই অর্থ বরাদ্দ সংক্রান্ত প্রস্তাব দেওয়া হয়। সংশোধিত নাগরিকত্ব আইনের পর এবার এনপিআর পুনর্বনবীকরণ হবে, একই সঙ্গে হবে জনগণনা। এনপিআর হল দেশের স্বাভাবিক নাগরিকদের সরকারি তালিকা। স্বাভাবিক নাগরিকের অর্থ হল, এমন কেউ যিনি দেশের কোনও এলাকায় অন্তত শেষ ৬ মাস ধরে রয়েছেন, অথবা এমন কেউ যিনি কোনও এলাকায় আগামী ৬ মাস বা তার বেশি থাকতে চান। মনমোহন সিংহ যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন ২০১০-এ এনপিআরের তথ্য জোগাড় করা হয়, তার ভিত্তিতে ২০১১-য় প্রকাশিত হয় সেন্সাস। এনপিআর অনুয়ায়ী আগামী ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঘরে ঘরে ঘুরে জনসংখ্যা সংক্রান্ত তথ্য জোগাড় করা হবে। এই তথ্যের ওপর তৈরি হবে ডেটাবেস। জনঘনত্ব সংক্রান্ত তথ্য যেমন থাকবে, তেমনই থাকবে নাগরিকদের বায়োমেট্রিক তথ্য। এই তথ্য দেওয়ার জন্য মানুষকে কোনও ফর্ম ভর্তি করতে হবে না, যাবতীয় তথ্য সংগৃহীত হবে মোবাইল অ্যাপের মাধ্যমে। জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। গত অগাস্টে এ নিয়ে বার হয় গেজেট বিবৃতি। তাতে বলা হয়, ২০০৩-এর নাগরিকত্ব (নাগরিকদের নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র প্রদান) আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার জনসংখ্যা নিবন্ধনের কাজে নামতে চলেছে। অসম ছাড়া দেশের সর্বত্র বাড়ি বাড়ি ঘুরে নাগরিকদের সম্পর্কে তথ্য জোগাড় করা হবে। কাজ শুরু হবে ২০২০-র ১ এপ্রিল, চলবে ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত। স্থানীয় গ্রাম, মফঃস্বল, উপজেলা, জেলা, রাজ্য ও জাতীয় পর্যায়ে তৈরি হবে এই এনপিআর। দেশের প্রত্যের স্বাভাবিক নাগরিকের কর্তব্য এতে নাম নথিবদ্ধ করা।

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget