এক্সপ্লোর

নড্ডার বাসভবনে ২১-এর ভোটের কৌশল নির্ধারণের বৈঠক, দুর্গাপুজোর আগে কলকাতায় আসবেন অমিত শাহ

নয়াদিল্লিতে নাড্ডার বাসভবনে ২০২১ -এর রাজ্য বিধানসভা ভোটের দিকে তাকিয়ে নির্বাচনী কৌশল নির্ধারণের বৈঠক হয়।

কলকাতা: দুর্গাপুজোর আগে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও। নির্ধারিত হবে দলের আগামী কর্মসূচি। জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আজ নয়াদিল্লিতে নাড্ডার বাসভবনে ২০২১ -এর রাজ্য বিধানসভা ভোটের দিকে তাকিয়ে নির্বাচনী কৌশল নির্ধারণের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ। বৈঠকের পর দিলীপবাবু জানান, অমিত শাহ, নাড্ডারা রাজ্য সফরে আসছেন। করোনা থেকে সেরে ওঠার পর এই প্রথম দিল্লির বাইরে গিয়ে কর্মিসভা করবেন তিনি। মহামারীর আবহে, এতদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই দলীয় বৈঠক সারছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। ৯ জুন পশ্চিমবঙ্গে দলের কর্মী-সমর্থকদের জন্যও ভার্চুয়াল সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু, এখন বিধানসভা ভোট অনেকটা এগিয়ে এসেছে। বছর গড়ালেই একুশের যুদ্ধ। যেখানে তৃণমূলকে হারিয়ে, বাংলা দখল করতে মরিয়া বিজেপি। পর্যবেক্ষকদের মতে, সেকথা মাথায় রেখেই অমিত শাহ কলকাতায় এসে কর্মিসভা করবেন, যাতে বিধানসভা ভোটের রণকৌশল তৈরিতে কোনও ফাঁক না থাকে। গতবার কলকাতায় পুজো উদ্বোধন করেছিলেন অমিত শাহ। এবার করোনা-আবহে অবশ্য তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। বৃহস্পতিবারের বৈঠকে বাংলার বিধানসভা ভোটের রণকৌশল নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল সিন্হাও। যিনি সম্প্রতি কেন্দ্রীয় সম্পাদকের পদ হারিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, ৪০ বছর দলকে সেবা করার এই পুরস্কার! তৃণমূলের নেতা আসবেন, তাই আমাকে সরতে হল। তবে দলের এই পুরস্কার নিয়ে এখনই কিছু বলব না! ১০-১২ দিন পর জানাব আমার ভবিষ্যত্‍ কর্মপন্থা কী হবে। তবে তিনি আপাতত দলেই রয়েছেন। বৃহস্পতিবারের বৈঠকে তাঁকে নিয়ে আলাদা করে কোনও আলোচনা হয়নি বলে খবর। এ ব্য়াপারে দিলীপবাবু বলেন, কোনও কোনও পার্টিতে হয়। দল বাড়ছে। সবাই খুশি থাকতে পারে না। ঠিক হয়ে যাবে। পুজোর আগে কলকাতায় এসে অমিত শাহ দলকে কী ভোকাল টনিক দেবেন? কবে থেকে পুরোদস্তুর ভোটের কর্মসূচি শুরু করবে গেরুয়া শিবির? সেদিকেই এখন নজর সকলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget