এক্সপ্লোর

ভোপালে জ্যোতিরাদিত্য, পোস্টারে কালি, ওঁর যোগদান বিজেপির অঙ্গীকার আরও জোরদার করবে, স্বাগত জানিয়ে ট্যুইট অমিত শাহের

শীর্ষ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ জ্যোতিরাদিত্যকে কটাক্ষ করেছেন, বিজেপিতে যোগদানের সিদ্ধান্তের জন্য হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন। তবে ভগবান ওঁকে বিজেপিতে নিরাপদে রাখুন।

নয়াদিল্লি: বিজেপিতে যোগদানের পরদিন ভোপালে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কংগ্রেসের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করে কেন্দ্রের শাসক দলের খাতায় নাম লেখানো জ্যোতিরাদিত্যের ভোপালের রাজা ভোজ বিমানবন্দর থেকে বিজেপি অফিস পর্যন্ত রোড শো করার কথা। তাঁকে দলে স্বাগত জানিয়ে ট্যুইট করেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জ্যোতিরাদিত্যের সঙ্গে আলিঙ্গনের ছবি পোস্ট করে ট্যুইটে লিখেছেন, শ্রী জেএম সিন্ধিয়াজির সঙ্গে দেখা হল। আমি নিশ্চিত, তাঁর অন্তর্ভুক্তিতে বিজেপির মধ্যপ্রদেশের জনতার সেবা করার অঙ্গীকার আরও জোরালো হবে। জ্যোতিরাদিত্যের দলত্যাগ মধ্যপ্রদেশে কমলনাথের কংগ্রেস সরকারের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে, তাঁর অনুগামী ২২ দলীয় মন্ত্রী, বিধায়ক কমলনাথের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহের সঙ্গে দেখা করে তিনি গতকাল আনু্ষ্ঠানিক ভাবে বিজেপি সদর দপ্তরে দলের সভাপতি জেপি নড্ডার সামনে বিজেপিতে যোগ দিয়ে কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করেন। তাঁকে বিজেপি পরিবারে সামিল করায় ধন্যবাদ দেন মোদি, শাহকে। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে পাঠানো যে ইস্তফাপত্র তিনি ট্যুইট করেছেন, তাতে গত ২বছর ধরে তাঁর কংগ্রেসে অস্বস্তিকর অবস্থায় পড়ার ইঙ্গিত আছে। তিনি লিখেছেন,আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, গত ২ বছর ধরে এই পথটাই আমার সামনে পরিষ্কার হয়ে আসছিল। তাঁর শিবিরের অভিযোগ, ২০১৮-য় মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে তিনি সামনে থেকে কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে বিজেপিকে ক্ষমতাচ্য়ুত করলেও পরবর্তী সরকারের মাথায় বসানো হয় কমলনাথকে। এদিকে শীর্ষ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ জ্যোতিরাদিত্যকে কটাক্ষ করেছেন, বিজেপিতে যোগদানের সিদ্ধান্তের জন্য হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন। তবে ভগবান ওঁকে বিজেপিতে নিরাপদে রাখুন। গতকাল মধ্যরাতে ট্যুইট করে জ্যোতিরাদিত্য নিজের বিজেপিতে যোগদানকে টার্নিং পয়েন্টও বলেন। লেখেন, এটা শুধু আমার জীবনের নতুন বাঁকই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির অনুপ্রেরণাদায়ী নেতৃত্বে জনসেবা করে যাওয়ার দায়বদ্ধতা বহাল রাখার একটা সুযোগও। জ্যোতিরাদিত্য ভোপালে পা রাখার প্রাক্কালে তাঁকে শহরে স্বাগত জানাতে লাগানো পোস্টারে কালি লাগানোর ঘটনা সামনে এসেছে। পোস্টারে বিজেপির অন্য নেতাদের পাশে জ্যোতিরাদিত্যের মুখের ছবি ছিল। বাকিদের বাদ দিয়ে শুধু তাঁর ছবিতেই কালি লাগায় দুষ্কৃতীরা। বিজেপি সূত্রে খবর, দলীয় দপ্তরে তাঁকে সাদরে বরণ করে নেওয়ার জন্য বিরাট আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, রাজ্য় দপ্তরে তিনি বিজয়রাজে সিন্ধিয়া, দীনদয়াল উপাধ্যায়, কুশাভাউ ঠাকরে ও মাধবরাও সিন্ধিয়ার ছবিতে মালা পরাবেন তিনি। ঠিক আছে যে, ১৩ মার্চ দুপুরেও তিনি বিজেপি দপ্তরে আসবেন। সেখান থেকে বিধানসভায় যাবেন রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন জমা দিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
Arms Recovery News: হাবড়া-নৈহাটি রোডে CID-র জালে মহিলা অস্ত্র পাচারকারী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ২০০ রাউন্ড কার্তুজ 
হাবড়া-নৈহাটি রোডে CID-র জালে মহিলা অস্ত্র পাচারকারী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ২০০ রাউন্ড কার্তুজ 
NCPI ON 21 July: দিল্লিতে ২১ জুলাই পালন করবে NCPI, কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে বার্তা কাকলির
দিল্লিতে ২১ জুলাই পালন করবে NCPI, কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে বার্তা কাকলির

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget