এক্সপ্লোর

দুধ খেয়ে ১৩ জনের মৃত্যু ! আশঙ্কজনক আরও ১১, শোরগোল অন্ধ্রপ্রদেশে

13 dead after consuming adulterated milk: ভেজাল দুধ পান করে ১৩ জনের মৃত্যু হয়েছে অন্ধ্রপ্রদেশে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১১ জন।

পূর্ব গোদাবরী : খাবার থেকে পানীয়, ভেজাল ছাড়া কোনও খাদ্যদ্রব্য পাওয়া আজকাল বড়ই দুষ্কর। দিন দিন খাদ্যপণ্যের গুণগত মান ও শুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে নানা জায়গায়। এই যেমন ভেজাল দুধ পান করে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে অন্ধ্রপ্রদেশে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১১ জন। গ্রামে মেডিকেল ক্যাম্প বসিয়ে চিকিৎসা চলছে।  

ঘটনাটি পূর্ব গোদাবরী জেলার লালাচেরুভুর এবং স্বরূপনগর এলাকার। এটি প্রথম সবার নজরে আসে গত ২২ ফেব্রুয়ারি। হঠাৎ করেই এই এলাকার প্রবীণ মানুষরা অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় বমি ও পেটে ব্যথা। কয়েক ঘন্টার পর যখন বাড়াবাড়ি শুরু হয় তখন ভর্তি করানো হয় হাসপাতালে। কী কারণে এত মানুষের এই অসুস্থতা, প্রথমে জানা না গেলেও, প্রাথমিক তদন্তের পর জানা গেছে দুধে বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে। আক্রান্ত ব্যক্তিদের মেডিকেল পরীক্ষায় রক্তে ইউরিয়া এবং সিরাম ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পেয়েছে, যা সম্ভাব্য বিষাক্ত পদার্থের সংস্পর্শের কারণে হয়। 

দুধের নমুনাগুলি পরীক্ষার জন্য পাঠান হয়েছিল ল্যাবে। জানা গেছে, ওই এলাকার ভারলক্ষ্মী ডেয়ারি ফার্ম থেকে আশেপাশের গ্রামগুলির প্রায় ১৬০ টি পরিবার দুধ নেয়। বিষক্রিয়ার কারণে এই মুহূর্তে ফার্মটির দুধ সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছে। 

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, ভেজাল দুধ খেয়ে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্যের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরাও রয়েছেন। আর যদি কারো স্বাস্থ্যের অবনতি ঘটে, এবং তাঁকে যাতে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা যায়, তাই অ্যাম্বুল্যান্স, চিকিৎসক-নার্সদের পাঠানো হয়েছে গ্রামে। পরিস্থিতি পরিচালনা করার জন্য জেলা নজরদারি কর্মকর্তা, চিকিৎসক, মাইক্রোবায়োলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, ফরেনসিক বিশেষজ্ঞ, এপিডেমিওলজিস্ট এবং নেফ্রোলজিস্টদের নিয়ে র‍্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে।

ইতিমধ্যেই দুধ বিক্রেতা আদ্দালা গণেশ্বর রাওকে হেফাজতে নেওয়া হয়েছে এবং দুধ সরবরাহের ইউনিটটি সিল করে দেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা বিভাগ ফার্মটিতে হানা দিয়ে দুধ, পনির, ঘি, পানীয় জল এবং ভিনেগারের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠিয়েছে।

প্রসঙ্গত, খাদ্য সুরক্ষা দলগুলি ২ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত রাজ্যজুড়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে হানা দেয়। অভিযান চলাকালীন প্রায় ২২১টি খাদ্য নমুনা সংগ্রহ করে তারা। অনিয়ম মেলায় ১৪০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। ১২টি অনিরাপদ খাদ্যদ্রব্যও বাতিল করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Court on Maruti Suzuki E20 Car: ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
New COVID Cases: প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?

ভিডিও

Sreebhumi Durga Puja | রীতি মেনে রথের দিন শ্রীভূমি স্পোর্টিংয়ে খুঁটি পুজো | ABP ANANDA LIVE
Sreebhumi Durga Puja |
Ritabrata Banerjee - TMC News | ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে 'ঋতব্রত-তৃণমূল' | ABP ANANDA LIVE
Samik Bhattacharya on Abhishek Banerjee | 'আসলে বাঘকেই জঙ্গলে পাঠাতে চাইছেন', অভিষেককে আড়াল করে মমতার মন্তব্যকে খোঁচা শমীকের
Abhishek Banerjee: সেবাশ্রয়ে ভুল চিকিৎসার কারণে পা বাদ, দায়ের হয়েছে FIR। স্বাস্থ্যভবনে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget