এক্সপ্লোর

Anna Hazare Hospitalised: বুকে ব্যথা নিয়ে পুণের হাসপাতালে ভর্তি আন্না হাজারে

Anna Hazare Hospitalised: বুকে ব্যথা নিয়ে পুণের হাসপাতালে ভর্তি আন্না হাজারে। মহারাষ্ট্রের আহমেদনগরে একটি গ্রামে থাকেন আন্না হাজারে। যা পুণে থেকে প্রায় ৮৭ কিলোমিটার দূরে যা অবস্থিত।

পুণে:  বুকে ব্যথা নিয়ে পুণের হাসপাতালে ভর্তি আন্না হাজারে। ৮৪ বছর বয়সী এই সমাজকর্মী হঠাৎই বুকে ব্যথা অনুভব করছিলেন। এরপরই তাঁকে পুণের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন আন্না হাজারে। এই মুহূর্তে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। 

২০১১ সালে ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন আন্না হাজারে। মহারাষ্ট্রের আহমেদনগরে একটি গ্রামে থাকেন আন্না হাজারে। যা পুণে থেকে প্রায় ৮৭ কিলোমিটার দূরে যা অবস্থিত। চিকিৎসকরা জানিয়েছেন যে মস্তিষ্কে রক্ত সঞ্চালন কম হওয়ায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন আন্না হাজারে। দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ে দীর্ঘদিন অনশন আন্দোলন করেছিলেন আন্না। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যু নিয়েও আন্নার লড়াইয়ের ইতিহাস রয়েছে। 

কয়েক মাস আগে, দুর্নীতি বিরোধী আন্দোলনের এই প্রবীণ সেনানি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের প্রতি সহমর্মিতা জানিয়ে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের অনশনে বসার কর্মসূচি নিয়েছিলেন। বিবৃতি দিয়েই অন্না বলেছিলেন, কৃষি ক্ষেত্রে সংস্কারের দাবি জানিয়ে আসছি আমিও, কিন্তু মনে হয় না, কেন্দ্র সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। কেন্দ্রের কৃষকদের প্রতি বিন্দুমাত্র সংবেদনশীলতা, সমবেদনা নেই। সেজন্যই ৩০ জানুয়ারি থেকে আমার গ্রামে অনির্দিষ্টকালের অনশনে বসছি। কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফঢ়নবিশ ও কৈলাশ চৌধুরির সঙ্গে আজ কথা বলার পরই তিনি সেই কর্মসূচি থেকে সরে আসার কথা বলেন। ফঢ়নবিশের সামনেই সিদ্ধান্ত বদলের কথা জানান তিনি।

অন্না বিবৃতিতে বলেছিলেন, গত কয়েক বছর ধরে কৃষকদের গুরুত্বপূর্ণ দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছি। মনে হয়, কৃষকদের ক্ষেত্রে সরকার ঠিক পথে হাঁটছে না। আমি বারবার কেন্দ্রীয় সরকারের সামনে নিজেদের দাবিদাওয়া পেশ করেছি। গত তিন মাসে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে ৫ বার চিঠি পাঠিয়েছি। সরকারের প্রতিনিধিরা এ নিয়ে আলোচনা করছেন বটে, কিন্তু এখনও পর্যন্ত দাবিদাওয়াগুলি নিয়ে সঠিক সমাধানসূত্রে পৌঁছননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget