এক্সপ্লোর

ABT Militant Arrested: অসম থেকে ফের গ্রেফতার আনসারুল্লাহ্‌ বাংলা টিমের জঙ্গি

Assam STF: সূত্রের খবর, গ্রেফতারি এড়াতে পরিচয় বদলের চেষ্টা করেছিল গাজি রহমান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অত্যাধুনিক অস্ত্র প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই জঙ্গিকে। 

আবির দত্ত : অসম থেকে ফের গ্রেফতার জঙ্গি। গ্রেফতার আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি গাজি রহমান। অসমের কোকড়াঝাড় থেকে গ্রেফতার জঙ্গি গাজি রহমান। অপারেশন প্রঘাত- এই এই জঙ্গিকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। একের পর এক আনসারুল্লাহ্‌ বাংলা টিমের জঙ্গি গ্রেফতার হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে। নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই নিয়ে অপারেশন প্রঘাতে মোট ১২ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, গ্রেফতারি এড়াতে পরিচয় বদলের চেষ্টা করেছিল গাজি রহমান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অত্যাধুনিক অস্ত্র প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই জঙ্গিকে। আনসারুল্লাহ্‌ বাংলা টিমের বাকি সদস্যরা কোথায় ঘাঁটি গেড়ে রয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। 

গতকাল গভীর রাতে ৩৫ বছর বয়সী গাজি রহমানকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের শুরু থেকেই এই সন্দেহভাজন ব্যক্তির নাম ছিল পুলিশের র‍্যাডারে। কিন্তু পলাতক ছিল এই ব্যক্তি। অবশেষে কোকরাঝাড় পুলিশকে সঙ্গে নিয়ে তাকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। ধরপাকড় শুরু হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছিল গাজি রহমান। বাংলাদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল তার, খবর পুলিশ সূত্রে। এর আগে যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র, বিভিন্ন নথি, সন্দেহজনক বই, নগদ টাকা, মোবাইল আরও অনেক কিছু। এছাড়াও আইইডি তৈরির সরঞ্জাম এবং AK সিরিজের রাইফেলও উদ্ধার হয়েছে। অত্যাধুনিক প্রশিক্ষণ ছাড়া এগুলি তৈরি করা সম্ভব নয়। এই প্রশিক্ষণ পেতে কি এবিটি জঙ্গিরা পাকিস্তানে গিয়েছিল? নাকি বাংলাদেশেই হয়েছিল ট্রেনিং? এই প্রশ্নের উত্তর খুঁজতে চলছে জিজ্ঞাসাবাদ। 

আজ গাজি রহমানকে পেশ করা হবে আদালতে। হেফাজতে চাইবে অসম এসটিএফ। এর আগে ২ থেকে ৩ বার হানা দিয়েও গ্রেফতার করা যায়নি গাজি রহমানকে। এবারও পরিচয় গোপন করে ভুয়ো পরিচয় দিয়ে গ্রেফতারি এড়ানোর চেষ্টা করেছিল সে। তবে অবশেষে ধরা পড়েছে পুলিশের জালে। এর আগে গ্রেফতার হওয়া আনসারুল্লাহ্‌ বাংলা টিমের ৪ জঙ্গির সঙ্গে বাংলা-যোগ পাওয়া গিয়েছিল। গাজি রহমানের সঙ্গেও এই ধরনের কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এর পাশাপাশি গাজিকে জিজ্ঞাসাবাদ করা খুবই জরুরি বলে জানিয়েছেন গোয়েন্দারা। তাকে জিজ্ঞাসাবাদ করে আইইডি তৈরির প্রশিক্ষণ, AK সিরিজের অত্যাধুনিক রাইফেল চালানোর প্রশিক্ষণ কোথায় হয়েছিল, পাকিস্তানে নাকি বাংলাদেশে, এটাই জানার চেষ্টা চলছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget