এক্সপ্লোর

Manipur Violence: দাউদাউ করে জ্বলছিল বাড়ি, পালানোর সময় পাঁচ-ছ’জন মিলে গণধর্ষণ, মুখ খুললেন মণিপুরের আরও এক নির্যাতিতা

Manipur Horror: অভিযোগকারিণী মহিলা মণিপুরের চূড়াচাঁদপুরের বাসিন্দা। বয়স ৩৭ বছর। গত ৩ মে তিনি সন্ধেয় গণধর্ষণের শিকার হন বলে জানিয়েছেন।

মণিপুর: প্রায় তিন মাসের বেশি সময় ধরে হিংসা, অশান্তি। দেশের সংসদও তোলপাড় বেনজির হিংসা নিয়ে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। সেই আবহেই মণিপুর থেকে আরও এক নৃশংস ঘটনা সামনে এল। ত্রাণ শিবিরে থাকা এক মহিলা জানালেন, মে মাসে গণধর্ষণের শিকার হন তিনি। লজ্জায় এাতদিন কউকে বলতে না পারলেও, উৎপীড়নের শিকার হওয়া অন্য মহিলাদের দেখে শক্তি সঞ্চয় করলেন তিনি। অভিযোগ দায়ের করলেন থানায়। (Manipur Violence)

অভিযোগকারিণী মহিলা মণিপুরের চূড়াচাঁদপুরের বাসিন্দা। বয়স ৩৭ বছর। গত ৩ মে তিনি সন্ধেয় গণধর্ষণের শিকার হন বলে জানিয়েছেন। নির্যাতিতা জানিয়েছেন, তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল উন্মত্ত ভিড়। কোনও রকমে নিজের দুই ছেলে, ভাগ্নী এবং ননদকে নিয়ে বেরিয়ে আসেন। ভিড়ের হাত থেকে রক্ষা পেতে ছুটছিলেন তাঁরা। সেই সময় তাঁর উপর চড়াও হয় পাষণ্ডরা। (Manipur Horror)

নির্যাতিতা বলেন, "ভাগ্নীকে পিঠে তুলে নিয়েছিলাম। দুই ছেলের হাত ধরে দৌড়চ্ছিলাম। ননদের কাঁধেও তাঁর অন্য় এক সন্তান ছিল। কিন্তু দৌড়তে দৌড়তে রাস্তার উপর পড়ে যাই আমি। উঠতে পারছিলাম না। ননদ এসে হাত ধরে তোলার চেষ্টা করে। আমি বলি, আমার জন্য অপেক্ষা না করে ভাগ্নী এবং আমার দুই ছেলেকে নিয়ে পালিয়ে যেতে। ওরা দৌড়তে শুরু করার পর কোনও রকমে উঠে দাঁড়াই আমি। সেই সময় পাঁচ-ছ'জন আমার উপর চড়াও হয়। প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তার পর জোর করে মাটিতে ফেলে দেয়। শুরু হয় যৌন নির্যাতন।"

কেন এতদিন মুখ খোলেননি, তাও খোলসা করেন নির্যাতিতা। জানান, "লজ্জায় মুখ খুলিনি এতদিন। পরিবারের অসম্মান হবে, মর্যাদাহানি হবে, একঘরে করে রাখা হবে ভেবে চুপ ছিলাম। সমাজের কথা ভেবেই এত দেরি হল আমার। নিজেকে শেষ করে দিতে চাইছিলাম একসময়। পরে দেখলাম, একে একে অনেকেই মুখ খুলছেন। তাঁদের দেখেই সাহস সঞ্চয় করি। তার পর থানায় গিয়ে দায়ের করি জিরো এফআইআর।"

আরও পড়ুন: Rajya Sabha: নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে বাদ প্রধান বিচারপতি! রাজ্যসভায় নয়া বিল আনছে কেন্দ্র

বিষ্ণুপুর থানায় বুধবার জিরো এফআইআর দায়ের করেছেন নির্যাতিতা, যে কোনও থানায় অভিযোগ দায়ের করাকেই জিরো এফআইআর বলা হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি, ৩৫৪, ১২০বি এবং ৩৪ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।  ঘরছাড়াদের সঙ্গে আপাতত শরণার্থী শিবিরে ঠাঁই হয়েছে নির্যাতিতার। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছে তাঁর। ইম্ফলে রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ চিকিৎসাও করাতে যান। কিন্তু কী বলবেন, উত্তর খুঁজে না পেয়ে চিকিৎসকের সঙ্গে দেখা না করে ফিরে আসেন। কিন্তু পরে অবস্থার অবনতি হলে JNIMS হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখেন, কাউন্সেলিংও করা হয়।

সংরক্ষণ নিয়ে মণিপুরে বিগত তিন মাসেরও বেশি  সময় ধরে হিংসার দাপট চলছে। সেই নিয়ে বিরোধীরা সরব হলেও, এ যাবৎ মূলত নীরবতাই পালন করে এসেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তাতে কেন্দ্রের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। প্রধানমন্ত্রীকে মণিপুর নিয়ে মুখ খুলতে বাধ্য করতেই এই অনাস্থা প্রস্তাব বলে দাবি তাঁদের। বৃহস্পতিবার তার জবাব দেবেন মোদি।

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget