এক্সপ্লোর

অনলাইন গেমিং, বেটিংকে নিষিদ্ধ ঘোষণা অন্ধ্রপ্রদেশের, রাজ্যে ১৩২ অ্যাপ ও ওয়েবসাইট ব্লক করতে কেন্দ্রকে চিঠি জগন রেড্ডির

পেটিএম থেকে শুরু করে ফার্স্ট গেম, মোবাইল প্রিমিয়ার লিগ ও আড্ডা৫২ সহ একাধিক অ্যাপ ও ওয়েবসাইটের নাম ওই তালিকায় রয়েছে....

নয়াদিল্লি: অনলাইন গেমিং এবং অনলাইন বেটিং ও গ্যাম্বলিং নিষিদ্ধ করল অন্ধ্রপ্রদেশ সরকার। একইসঙ্গে কেন্দ্রের কাছে আবেদন করেছে যাতে রাজ্য থেকে পেটিএম সহ ১৩২ অ্যাপ ও ওয়েবসাইটকে ব্লক করতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দেওয়া হয়।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২৭ তারিখ কেন্দ্রীয় তথ্যুপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে এই মর্মে একটি চিঠি লেখেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। সেখানে তিনি অনলাইন গেমিং ও অনলাইন বেটিংয়ের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

জগনমোহন বলেন, এই অ্যাপ ও গেমসের ফলে যুব সম্প্রদায় বিপথগামী হয়ে পড়ছেন। তাঁদের মধ্যে বেটিং ও জুয়ার প্রতি আসক্তি তৈরি হচ্ছে। মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে তাঁরা এসবের মধ্যে নিজেদের জড়িয়ে ফেলছেন।

মুখ্যমন্ত্রীর আরও দাবি, যে অনলাইন বেটিং এবং গেমিংয়ের ফলে জনসাধারণের মধ্য়ে চরম হতাশা ছড়িয়ে পড়েছে। অর্থ হারানোর জন্য আত্মহত্যার প্রবণতা বেড়ে গিয়েছে। এর পাশাপাশি এই মারাত্মক নেশার ফলে অনেকে হিংসাত্মক আচরণ করতে শুরু করেছেন।

চিঠির সঙ্গে ১৩২টি ওয়েবসাইট ও অ্যাপের একটি তালিকাও কেন্দ্রকে পাঠিয়েছেন জগন রেড্ডি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁদের মনে হয়েছে এই অ্যাপ ও ওয়েবসাইটগুলি অনলাইন গেমিং থেকে শুরু করে অনলাইন বেটিং ও গ্যাম্বলিংয়ের প্রচার ও প্রসার ঘটাচ্ছে।

পেটিএম থেকে শুরু করে ফার্স্ট গেম, মোবাইল প্রিমিয়ার লিগ ও আড্ডা৫২ সহ একাধিক অ্যাপ ও ওয়েবসাইটের নাম ওই তালিকায় রয়েছে। যদিও, আশ্চর্যজনকভাবে স্থান পায়নি ড্রিম ১১, যারা চলতি আইপিএল-এর প্রধান স্পনসর।

এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় মোবাইন গেমিং সংস্থা হল ড্রিম ১১, যারা ব্যবহারকারীদের ক্যাশব্যাক জেতার সুযোগ দেয়।

কেন্দ্রকে লেখা চিঠিতে রেড্ডি জানিয়েছেন, অর্ডিন্যান্সের মাধ্যমে ১৯৭৪ সালের অন্ধ্রপ্রদেশ গেমিং আইনের সংশোধন করেছেন তাঁরা। সেখানে অনলাইন গেমিং, অনলাইন গ্যাম্বলিং ও বেটিংকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তাঁর রাজ্য থেকে ওই ওয়েবসাইট ও অ্যাপকে নিষিদ্ধ করতে কেন্দ্র যাতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশ দেয়, সেই অনুরোধও চিঠিতে করেছেন জগন রেড্ডি।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget