এক্সপ্লোর

Dharmatala Chaos: ধর্মতলা কাণ্ডে ধৃতের সিপিএম যোগ, 'মাঠে নামুক বুঝিয়ে দেব', হুঙ্কার অর্জুন সিংহের, পাল্টা দিল সিপিএমও

Arjun Singh: ধৃতের সিপিএম যোগ নিয়ে নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিংহ সিপিএমকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন।

কলকাতা: ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ডে (Dharmatala Chaos) ধৃতের সিপিএম যোগ। ধৃতদের মধ্যে রয়েছে ভাঙ্গড়ের বাসিন্দা মহম্মদ জহিরউদ্দিন মাল। তাঁর পরিবার সিপিএম সমর্থক। ছেলেও সিপিএম সমর্থক বলে স্বীকার করেছেন ধৃতের বাবা। আর এই নিয়ে তুঙ্গে বিজেপি-সিপিএম তর্জা।

ধৃতের সিপিএম যোগ নিয়ে নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিংহ (Arjun Singh) সিপিএমকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন। তাঁর দাবি সিপিএমকে তাঁদের ভাষাতেই জবাব দেওয়া হবে। তাঁকে বলতে শোনা যায়, 'সিপিএম ভাবছে আমরা ওদের অত্যাচারকে ভুলে গিয়েছি। ওটা ভাবার কোনও জায়গা নেই। কিছু অতিবামপন্থী দেখেছেন তো? অমিত শাহজি বলেছিলেন যে মাওবাদীদেরকে ৩১ মার্চের মধ্যে সর্বনাশ করা হবে। দেওয়া হবে। সিপিএম দেশ বিরোধী কাজে আগুন লাগাচ্ছে । একটু মাঠে নামুক এবার আমরা ওদের বুঝিয়ে দেব। যে ভাষা ওরা বুঝবে সে ভাষায় বোঝাব।'

আরও পড়ুন:- ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র 

অর্জুন সিংহের জবাবের পাল্ট দেন সুজন চক্রবর্তীও (Sujan Chakraborty)। তাঁকে বলতে শোনা যায়, 'যেদিন নৈহাটির হাজীনগরে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, সেইদিন তো আমি ছিলাম। শমীক ভট্টাচার্য গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম, মান্নান সাহেবও গিয়েছিলেন। সকলেই আমরা আলাদা আলাদা করে যে যার মতো গিয়েছিলাম। সেদিন তো ওঁ শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে একেবারে আগুন ছুটিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করছিলেন। এখন শমীক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে ওঁ আগুন ছোটাবার ব্যবস্থা করবেন কি না,সেটা জানি না। তবে সেটাই হয়তো ওর ভবিতব্য। মানুষ বোঝে, ঐক্যবদ্ধ মানুষের প্রয়োজনে তারা এগোয়, ভবিষ্যতের প্রয়োজনে তারা এগোয়, জীবিকার প্রয়োজনে তারা এগোয়। তাদের উপরে কোনওরকমের আগুন ছোটাবার ব্যবস্থা যদি কেউ করে, মানুষ কিন্তু সেটা ছেড়ে দেবে না।' 

ধর্মতলায় ধুন্ধুমারে পুলিশ হেফাজতে ধৃত ১৪ জন। ধৃতরা কেউই ছাত্র নয়। সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ তাণ্ডবে সরাসরি যুক্ত। অতীতেও একাধিক মামলায় অভিযুক্ত। দাবি পুলিশের। পাশাপাশি ধর্মতলায় জমায়েতটা বেআইনি ছিল, কোনও অনুমতিই ছিল না। উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাষণ শুরু হয়েছিল। লাঠি, বোতল, পাথরের আঘাতে জখম পুলিশ ও সাংবাদিকরা। দাবি সরকারি আইনজীবীর। পাশাপাশি ধর্মতলায় তাণ্ডবে সিপিএমের পাশাপাশি মিলেছে তৃণমূল যোগও। ধৃত আফরোজের তৃণমূল যোগের অভিযোগ। প্রকাশ্যে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি। আক্রমণে মুখ্যমন্ত্রী। বিধায়কের দাবি তাঁকে তিনি চেনেনই না।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
Smit Machhar : জীবন বাজি রেখে ১৭৪ জন যাত্রীকে বাঁচানোর 'পুরস্কার', স্মিত মচ্ছারের ওপর টাকার বর্ষা, কে দিলেন কত ?
জীবন বাজি রেখে ১৭৪ জন যাত্রীকে বাঁচানোর 'পুরস্কার', স্মিত মচ্ছারের ওপর টাকার বর্ষা, কে দিলেন কত ?
Advertisement

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget