এক্সপ্লোর

‘বন্ধু হারালাম, অরুণ জেটলির দূরদর্শিতা ছিল অতুলনীয়', শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

“ভারতীয় সংবিধান, ইতিহাস, জননীতি, সরকার ও প্রশাসন সম্পর্কে তাঁর জ্ঞান ছিল অগাধ। সমাজের সকল শ্রেণির মানুষের কাছেই তিনি প্রশংসিত হয়েছেন।”

নয়াদিল্লি: ৬ তারিখ দিল্লির এইমস হাসপাতালে প্রয়াণ হয়েছিল প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। তার ঠিক ৭২ ঘণ্টা পরই, ৯ তারিখ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। দীর্ঘ ১৫ দিনের লড়াইয়ের পর শনিবার ২৪ অগস্ট বেলা ১২টা বেজে ৭ মিনিটে মৃত্যু হয় তাঁর। অরুণ জেটলির মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “অরুণ জেটলির প্রয়াণে আমি একজন  বন্ধুকে হারালাম।  তাঁর গভীর অন্তর্দৃষ্টি ও  বিভিন্ন বিষয়ে তাঁর সুক্ষ্ম দৃষ্টিভঙ্গি ছিল অতুলনীয়। বহু সুখকর স্মৃতি রেখে গেলেন তিনি। আমরা তাঁর অভাব অনুভব করব।”

 

ভারতীয় জনতা পার্টির সঙ্গে তাঁর অটুট বন্ধনের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, “বিজেপি ও অরুণ জেটলির বন্ধন ছিল অটুট। একজন দীপ্তমান ছাত্রনেতা হওয়ার সুবাদে জরুরী অবস্থা চলাকালীন দেশের গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে তিনি ছিলেন একেবারে সামনের সারিতে। অরুণ জেটলি ক্রমে আমাদের দলের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন, যিনি সমাজে দলীয় আদর্শ এবং কর্মসূচিকে ছড়িয়ে দিয়েছিলেন।”

প্রসঙ্গত, তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্বভার সামলেছেন। অটল বিহারী বাজপেয়ী আমলে প্রথমবার মন্ত্রী হন তিনি। এরপর বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মোদি মন্ত্রিসভার ‘সেকেন্ড ম্যান’ ছিলেন অরুণ জেটলি। প্রতিরক্ষা, অর্থের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন এই শীর্ষ বিজেপি নেতা। নরেন্দ্র মোদি ট্যুইটে জানিয়েছেন, “ভারতীয় সংবিধান, ইতিহাস,  সরকারি নীতি, সরকার ও প্রশাসন সম্পর্কে তাঁর জ্ঞান ছিল অগাধ। সমাজের সকল শ্রেণির মানুষের কাছেই তিনি প্রশংসিত হয়েছেন।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Haroa Agitation : হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
Firhad Hakim: কিছুক্ষণের মধ্য়েই ইস্তফা দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম,
কিছুক্ষণের মধ্য়েই ইস্তফা দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম, "এই পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়"
Purba Medinipur News : পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
Locket Chatterjee : স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়
স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়

ভিডিও

#SununMukhyamantri | গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের যন্ত্রণায় ঠেলে দিয়েছিল,কী প্রশ্ন করছেন তাঁরা?
#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
#Sununmukhyamantri। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget