এক্সপ্লোর

Arvind Kejriwal Bail: ‘তানাশাহি নেহি চলেগা’ স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে দেশবাসীকে লড়াইয়ের আহ্বান কেজরিওয়ালের

Supreme Court: সুপ্রিম কোর্ট ১ জুন পর্যন্ত অন্তবর্তী জামিন দিল অরবিন্দ কেজরিওয়ালকে।

কলকাতা: ধোপে টিকল না ইডির (ED) সওয়াল। সুপ্রিম কোর্টে (Supreme Court) বড় স্বস্তি কেজরিওয়ালের (Arvind Kejriwal Bail)। ১ জুন-ভোটের শেষ দিন পর্যন্ত অন্তর্বর্তী জামিনে মুক্তি। আর অন্তর্বর্তী জামিন পেয়েই স্পষ্ট ভাষায় দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন স্বেচ্ছাচারিতা চলবে না। 

সুপ্রিম কোর্টে বড় স্বস্তি: দিল্লি ও পাঞ্জাবের ভোটের আগে বড়সড় স্বস্তি পেলেন দিল্লির মুখ্য়মন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গ্রেফতারির ৫০ দিন পর আবগারি দুর্নীতি মামলায় ২৩ দিনের জন্য সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেলেন তিনি। আর এরপরই হুঙ্কার শোনা গেল তাঁর গলায়। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "আমি বলেছিলাম না যে তাড়াতাড়ি ফিরব! চলে এসেছি। দেশের কোটি কোটি মানুষ আমার জন্য প্রার্থনা করেছেন। তাঁরা আশীর্বাদ করেছেন। আমাদের সবাইকে একসঙ্গে মিলে স্বেচ্ছাচারিতা থেকে দেশকে বাঁচাতে হবে। আমি সবরকমভাবে এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু ১৪০ কোটি দেশবাসীকে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াই করতে হবে।''

ভোটের মধ্য়ে কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন আটকাতে মরিয়া চেষ্টা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ED। ভোট প্রচার করাটা সাংবিধানিক-মৌলিক কিংবা আইনি অধিকার নয়। আজ অবধি কোনও রাজনীতিবিদকে ভোটের প্রচারের জন্য় অন্তর্বর্তী জামিন দেওয়া হয়নি।  নতুন করে হলফনামা দায়ের করে, কেজরিওয়ালের জেল থেকে বাইরে আসা আটকাতে, আপ্রাণ চেষ্টা চালিয়েছিল ED। কিন্তু, তাদের এই যুক্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট ১ জুন পর্যন্ত অন্তবর্তী জামিন দিল অরবিন্দ কেজরিওয়ালকে। অর্থাৎ ষষ্ঠ দফায় দিল্লির ৭টি আসনের জন্য়, কংগ্রেস ও আম আদমি পার্টির জোটের জন্য় ১৩ দিন প্রচারের সুযোগ পাবেন তিনি। দিল্লিতে বর্তমানে ক্ষমতায় রয়েছে আপ। পাঞ্জাবের ১৩টি আসনের জন্য় ভোট ১ জুন। অর্থাৎ তার জন্য়ও প্রচারের সুযোগ পাবেন আম আদমি পার্টির প্রধান। এখানেও ক্ষমতায় রয়েছে তারা।

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ,অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিরোধীদের জোট INDIA-র সদস্য AAP।কেজরিওয়ালের অন্তবর্তী জামিনের পর এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নির্বাচনের মাঝে কেজরিওয়ালের জামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: এখনই থামছে না বর্ষণ, ফের কখন ঝমঝমিয়ে বৃষ্টি? জানাল হাওয়া অফিস

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget