এক্সপ্লোর

Arvind Kejriwal:রাউস অ্যাভিনিউ আদালতে জামিন পেলেও এখনই মুক্তি নয় কেজরিওয়ালের

Delhi Liquor Policy Case: রাউস অ্যাভিনিউ আদালতে জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের বিরোধিতায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি।

নয়াদিল্লি: রাউস অ্যাভিনিউ আদালতে জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal Does Not Get Release)। দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের বিরোধিতায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। হাইকোর্টে এ নিয়ে শুনানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ছাড়া পাবেন না কেজরিওয়াল। নিম্ন আদালতে তাদের আবেদন শোনেননি, দিল্লি হাইকোর্টে দেওয়া আর্জিতে উল্লেখ করেছে ইডি। 

বিশদ...
শুক্রবার তিহাড় জেল থেকে কেজরির মুক্তির ঘণ্টাখানেক আগেই দিল্লি হাইকোর্টের বিচারপতি সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবিন্দর দুদেজার কাছে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন জানায় ইডি। হাইকোর্ট বলে, যতক্ষণ পর্যন্ত এই আবেদনের শুনানি না হচ্ছে, ততদিন পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশ কার্যকর করা যাবে না। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী-সহ আম আদমি পার্টির একাধিক নেতা স্থির করে ফেলেছিলেন, যে আজ বিকেল ৪টে নাগাদ কেজরিওয়ালকে জেল থেকে মুক্তিতে অভিনন্দন জানাতে যাবেন। ২০২১-২২ সালে, দিল্লির আবগারি নীতি তৈরিতে আর্থিক দুর্নীতির অভিযোগে গত মার্চে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির অভিযোগ, মদ-বিক্রেতাদের থেকে যে টাকা কেজরিওয়াল পেয়েছিলেন তা গোয়ায় রাজনৈতিক প্রচারে ব্যবহার করেন। লোকসভা ভোটের মুখে আপ-নেতার এই গ্রেফতারিতে তেতে ওঠে বিজেপি-বিরোধী শিবির। 
গত মে মাসে, সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। লোকসভা ভোটের প্রচারের জন্যই ওই জামিনের আবেদন মঞ্জুর করা হয়। ভোটের ফলপ্রকাশের দুদিন আগে ফের জেলে ফেরেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর গ্রেফতারির পর থেকে টানা মুখ্য়মন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা চেয়ে আসছে বিজেপি। কিন্তু আম আদমি পার্টির তরফে সেই দাবি স্রেফ নস্যাৎ করে দেওয়া হয়েছে। 

জামিন ও...
গত কাল, ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সঙ্গে বেশ কিছু শর্তও ছিল। জামিন মঞ্জুরের সময় আদালত স্পষ্ট বলে দেয়, কেজরি কোনও অবস্থাতেই তদন্তে বাধাদানের চেষ্টা করবেন না, সাক্ষীদেরও প্রভাবিত করার চেষ্টা করবেন না। তাৎপর্যপূর্ণভাবে রাউস অ্যাভিনিউ আদালত মেনে নিয়েছিল যে, কেজরির বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ দিতে পারেনি তদন্তকারী সংস্থা। তার পরই জামিন মঞ্জুর করা হয়। কিন্তু এদিন দিল্লি হাইকোর্টে ইডি-র দাবি, নিম্ন আদালত তাদের আবেদন শোনেনি। দিল্লি হাইকোর্টে দেওয়া আর্জিতে উল্লেখ ইডি-র।

আরও পড়ুন:দাঁইহাট পুরপ্রধানের অপসারণ দাবি, ফিরহাদকে চিঠি তৃণমূলেরই ১১ জন বিক্ষুব্ধ কাউন্সিলরের

   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
Arms Recovery News: হাবড়া-নৈহাটি রোডে CID-র জালে মহিলা অস্ত্র পাচারকারী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ২০০ রাউন্ড কার্তুজ 
হাবড়া-নৈহাটি রোডে CID-র জালে মহিলা অস্ত্র পাচারকারী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ২০০ রাউন্ড কার্তুজ 

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget