এক্সপ্লোর

Arvind Kejriwal : ব্যাঙ্কে নামমাত্র টাকা, গাড়ি-বাড়ি নেই, দিল্লির IITian প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আয় ক্রমেই কমছে

Arvind Kejriwal Assets : হলফনামায় দেওয়া তথ্য অনুসারে, প্রতি বছরই একটু একটু করে কমে গিয়েছে কেজরিওয়ালের সম্পত্তির পরিমান।

নয়া দিল্লি (New Delhi constituency) আসন থেকে ভোটে লড়ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Former Delhi Chief Minister and Aam Aadmi Party ) ।  তাঁর বিরুদ্ধে রয়েছেন বিজেপির পারভেশ ভার্মা এবং কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত।  কেজরিওয়াল মনোনয়ন জমা দিয়েছেন বুধবার। আর সেখানেই সামনে এসেছে দিল্লির আইআইটিয়ান প্রাক্তন মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ। 

হলফনামায় দেওয়া তথ্য অনুসারে, প্রতি বছরই একটু একটু করে কমে গিয়েছে তাঁর সম্পত্তির পরিমান। ২০২৩ - ২৪ আর্থক বছরে কেজরিওয়ালের আয় ছিল ৭.২১ লক্ষ টাকা। অথচ তার থেকে মাত্র কয়েক বছর আগে ২০২০ সালে তিনি ৪৪ লাখ টাকার উপর রোজগার করেছেন। হ্যাঁ ঠিকই পড়েছেন। এতটাই কমে গিয়েছে আপ-নেতার আয়! এখন তাঁর মূল রোজগার বিধায়ক হিসাবে পাওয়া বেতনটুকুই। 

নির্বাচন কমিশনে জমা দেওয়া  হলফনামায়, কেজরিওয়াল উল্লেখ করেছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.৭৩ কোটি টাকা।  কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর নিজের কোনও বাড়ি নেই। নেই গাড়িও।  হলফনামা বলছে, কেজরিওয়ালের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩.৪৬ লক্ষ টাকা। এর মধ্যে ২.৯৬ লক্ষ টাকা রাখা আছে ব্যাঙ্কে। এটুকুই তাঁর সঞ্চয়। হাতে রয়েছে ৫০ হাজার টাকা নগদ টাকা। গাজিয়াবাদে একটি  ফ্ল্যাট রয়েছে তাঁর। এছাড়াও যা যা স্থাবর সম্পত্তি আছে, তার মূল্য ১.৭ কোটি টাকা। কেজরিওয়ালের হলফনামা অনুসারে তাঁর কোনও ফিক্সড ডিপোজিটও নেই। শেয়ার বাজারেও তিনি বিনিয়োগ করেননি। এছাড়া তাঁর নামে কোনও লাইফ ইন্স্যুরেন্সের উল্লেখও নেই।  

তবে কেজরিওয়ালের থেকে তাঁর স্ত্রী সুনীতার সম্পত্তি বেশি। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক । তাঁর মোট আড়াই কোটি টাকার সম্পত্তি আছে।  তাঁর অস্থাবর সম্পত্তিও কোজরিওয়ালের থেকে বেশি, যার মূল্য ১ কোটি টাকা। এর মধ্যে ২৫ লক্ষ টাকার গয়নাগাটি আছে তাঁর।  গুরুগ্রামে সুনীতার একটি বাড়ি আছে, যার মূল্য দেড় কোটি টাকা। সুনীতার বার্ষিক আয় প্রায় কেজরিওয়ালের দুই গুণ ! সবটাই পান সরকারী কর্মচারী হিসাবে তার পেনশন থেকে। হিসেব করলে দেখ যায় কেজরি - যুগল একত্রে ৪.২৩ কোটি টাকার মতো সম্পত্তির অধিকারী। হলফনামা থেকে আরও জানা গিয়েছে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১৪টি ফৌজদারি মামলা রয়েছে।়

অন্যদিকে, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়াল চাপে পড়তে পারেন স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তে।   আবগারি দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে ইডি, অনুমোদন দিয়েছে  স্বরাষ্ট্র মন্ত্রক।  

আরও পড়ুন : 

গভীর রাতে সইফ আলি খানের ওপর হামলা, বাড়িতেই আক্রান্ত অভিনেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ইতিমধ্যেই ৪৭ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ইতিমধ্যেই ৪৭ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget