এক্সপ্লোর

Kejriwal on Covid19: যেখানে ভোট সেখানেই টিকাকরণ, নয়া উদ্যোগ কেজরীবাল সরকারের

আজ সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী।

নয়াদিল্লি: ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণের জন্য এবার নতুন উদ্যোগ নিল দিল্লি সরকার। যেখানে ভোট সেখানে টিকাকরণ কর্মসূচি শুরু করল কেজরীবাল সরকার। আজ সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী।

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেন, আজ থেকে যেখানে ভোট সেখানে টিকাকরণ কর্মসূচি শুরু করা হল। এই কর্মসূচির আওতায় প্রত্যেককে নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। ভ্যাকসিন অপ্রতুল না হলে আমরা ৪ সপ্তাহের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব। ৪৫ ঊর্ধ্বরা এই টিকাকরণ কর্মসূচিতে অংশ নিতে পারবেন।

৪৫ বছর বা তার বেশি বয়সী ৭৫ লক্ষ দিল্লিবাসীকে দেওয়া হবে ভ্যাকসিন। এদের মধ্যে ২৭ লক্ষ জন  প্রথম ডোজ পেয়েছেন এবং বাকি ৩০ লক্ষ জনকে দেওয়া হবে প্রথম ডোজ। সরকারের তরফ থেকে প্রত্যেকের কাছে আবেদন করা হবে, যেন তাঁরা নিকটবর্তী ভোট কেন্দ্রে গিয়ে টিকা নেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিল্লিতে মোট ২৮০টি ওয়ার্ড আছে। যার মধ্যে ৭০টি ওয়ার্ডে আজ, সোমবার থেকেই এই কর্মসূচি শুরু হচ্ছে। ইতিমধ্যে বুথ স্তরের অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অফিসার প্রত্যেক বাড়িতে গিয়ে ৪৫ ঊর্ধ্ব কোনও ব্যক্তি আছেন কি না সে সম্পর্কে খোঁজ নেবেন। নিকটবর্তী বুথে সংশ্লিষ্টদের জন্য স্লট বুক করবেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দিল্লিতে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৫ হাজার ৮৮৯। সর্বেশেষ বুলেটিন অনুযায়ী, একদিনে রাজধানীতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮১ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের। আজ, সোমবার সকাল থেকে দিল্লিতে শুরু হচ্ছে আনলক পর্ব। দিল্লির সব শপিং মল, মার্কেটে প্রশাসনের পক্ষ থেকে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, অড-ইভেন ফর্মুলায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। প্রতিদিন ৫০ শতাংশ দোকান খোলা থাকবে। শপিং মল ও মার্কেটের বাইরে সাধারণ দোকানগুলি খোলা রাখার ক্ষেত্রেও কোনও বাধা নেই। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ছাড়া বাকি সব দোকানই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget