এক্সপ্লোর

Aryan Khan Drugs Case: মুম্বই মাদক মামলায় মেলেনি তোলাবাজির প্রমাণ, স্থগিত তদন্ত

Aryan Khan Drugs Case: সম্প্রতি আরিয়ান খানের আইনজীবীরা বম্বে হাইকোর্টে আবেদন করেন যাতে প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দেওয়া থেকে রেহাই দেওয়া হয় তাঁদের মক্কেলকে। আরিয়ান খানকে স্বস্তি দেয় আদালত।

মুম্বই: শাহরুখ পুত্র আরিয়ান খানের (Aryan Khan) মাদক মামলায় তোলাবাজির বা ঘুষ নেওয়ার কোনও প্রমাণ মেলেনি, বুধবার এমনটাই জানাল মুম্বই পুলিশ (Mumbai Police)। চলতি বছরের ৩ অক্টোবর কর্ডেলিয়া ক্রুজের মাদক কাণ্ডে গ্রেফতার করা হয় তারকা পুত্রকে। এদিন একইসঙ্গে জানানো হয় যে পরবর্তী আদেশ না মেলা পর্যন্ত তদন্ত বন্ধ থাকবে।

সংবাদ সংস্থা এএনআইকে মুম্বই পুলিশ জানিয়েছেন, 'ক্রুজের মাদক মামলায় তোলাবাজির অভিযোগের ভিত্তিতে তদন্ত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ করা হয়েছে।' এই মামলায় মুম্বই পুলিশের তৈরি বিশেষ তদন্তকারী দল প্রায় ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশের কথায়, 'কোনও কেস রেজিস্টার হয়নি কারণ কোনও প্রমাণ মেলেনি'। 

অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। আপাতত তিনি জামিনে জেলের বাইরে। 

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর (NCB) সাক্ষী প্রভাকর সেইল অভিযোগ করেন যে তিনি ফোনে ২৫ কোটি টাকা দেওয়া-নেওয়ার কথা শুনেছেন। এরপরই তদন্তের জন্য মুম্বই পুলিশ একটি বিশেষ দল গঠন করে।

আরও পড়ুন: Larger Than Life News: বড় ঘোষণা 'মসিহা' সোনু সুদের, সোশ্যাল মিডিয়ার পোস্টে জল্পনা

অন্যদিকে সম্প্রতি আরিয়ান খানের আইনজীবীরা বম্বে হাইকোর্টে আবেদন করেন যাতে প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দেওয়া থেকে রেহাই দেওয়া হয় তাঁদের মক্কেলকে। আবেদনে জানানো হয়, ইতিমধ্যেই আরিয়ান খানের মামলা মুম্বই থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছে। যাবতীয় তদন্তের কাজ সেখান থেকেই হচ্ছে। তাই মুম্বই অফিসে প্রতি শুক্রবার হাজিরার শর্ত যাতে শিথিল করা হয়, সেই আবেদনই রাখা হয়েছে আরিয়ানের আইনজীবীদের পক্ষ থেকে। অবশেষে আরিয়ান খানকে বড় স্বস্তি দিল বম্বে হাইকোর্ট। জানা গিয়েছে, প্রতি শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে হাজিরা দেওয়া থেকে নিষ্কৃতি দিয়েছে বম্বে হাইকোর্ট। বিচারপতি নীতিন সাম্ব্রের সিঙ্গল বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের প্রয়োজনেই শুধুমাত্র ডেকে পাঠানো যাবে শাহরুখ-পুত্রকে। এবং ডেকে পাঠানোর অন্তত ৭২ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET-এ প্রশ্নফাঁসকাণ্ডে ঝাঁঝ বাড়ছে পড়ুয়া আন্দোলনের, এরই মধ্যে মোদির বার্তা, কী জানিয়েছেন তিনি?
NEET-এ প্রশ্নফাঁসকাণ্ডে ঝাঁঝ বাড়ছে পড়ুয়া আন্দোলনের, এরই মধ্যে মোদির বার্তা, কী জানিয়েছেন তিনি?
Neet Paper Leak: সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁসকাণ্ডে লোকসভায় উত্তেজনা, ১২টা পর্যন্ত মুলতুবি অধিবেশন
সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁসকাণ্ডে লোকসভায় উত্তেজনা, ১২টা পর্যন্ত মুলতুবি অধিবেশন
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget