এক্সপ্লোর

Bihar Assembly: সংখ্যায় এগিয়ে নীতীশ-বিজেপি জোট, হাল ছাড়তে নারাজ RJD, লালুপুত্রের বার্তা, ‘খেলা এখনও বাকি’

Nitish Kumar: বিহার বিধানসভায় এই মুহূর্তে একক বৃহত্তম দল RJD. বিধানসভার মোট আসন সংখ্যা ২৪৩।

নয়াল্লি: সব জল্পনা সত্যি করে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। রাজভবনে  গিয়ে জমা দিলেন নিজের ইস্তফাপত্র, যা হাতে পেয়ে রাজ্যের বর্তমান সরকার ভেঙে দিয়েছেন রাজ্যপাল। বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে নীতীশ ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। কিন্তু সংখ্যার নিরিখে বিহার বিধানসভায় এই মুহূর্তে একক বৃহত্তম দল লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (RJD)। 'বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী' অবস্থান নিয়ে চলছে তারা। তাই সংখ্য়ার নিরিখে রাজ্যের বর্তমান রাজনৈতিক সমীকরণ নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। (Bihar Assembly)

বিহার বিধানসভায় এই মুহূর্তে একক বৃহত্তম দল RJD. বিধানসভার মোট আসন সংখ্যা ২৪৩। এর মধ্যে RJD-র বিধায়কের সংখ্যা ৭৯। নীতীশের সংযুক্ত জনতা দলের বিধায়ক (JD(U)) সংখ্যা ৪৫। রাজ্য বিধানসভায় BJP-র ৭৮ জন বিধায়ক রয়েছেন। CPI (ML) (L)-এর বিধায়ক সংখ্যা ১২, কংগ্রেসের ১৯, HAM (S)-এর ৪।  AIMIM-এর ১, CPM-এর ২, CPI-এর ২ এবং এক জন নির্দল বিধায়ক রয়েছেন। বিধানসভার ম্যাজিক সংখ্যা ১২২। এর পাশাপাশি,  HAM আগেই NDA-তে যোগ দিয়েছে।সেই নিরিখে নীতীশের JD (U) এবং BJP-র সরকার গড়তে কোনও সমস্যা হওয়ার কথা নয়। 

আবার RJD যদি সরকার গড়তে চায়, সেক্ষেত্রে কংগ্রেস এবং বাম দলগুলির সমর্থন পেলেও, আরও আট বিধায়কের প্রয়োজন পড়বে তাদের। তাই RJD-র তরফে সরকার গড়া কঠিন কাজ হবে। বিষয়টি আগে থেকে আঁচ করেই নীতীশ এগিয়েছেন। BJP-ও জানিেছে, ইতিমধ্যেই গেরুয়া শিবিরের বিধায়করা নিজেদের সমর্থনের কথা জানিয়ে নীতীশকে চিঠি দিয়েছেন। তাই নীতীশের মুখ্যমন্ত্রী হিসেবে আরও একবার শপথগ্রহণ এবং বিহার মন্ত্রিসভা থেকে RJD বিধায়কদের বাদ দিয়ে, সেই জায়গায় BJP বিধায়কদের জায়গা করে দেওয়া এখন সময়ের অপেক্ষা। 

আরও পড়ুন: Nitish Kumar: বিহারের ‘সুভাষবাবু’ থেকে ‘পল্টুরাম’, বার বার শিবির বদলই রাজনৈতিক পরিচিতি হয়ে উঠেছে নীতীশের

ইতিমধ্যেই ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়ে গিয়েছে নীতীশের। রবিবার বিকেলে বা সোমবার তিনি শপথ নিতে পারেন বলে খবর। তবে RJD ময়দান ছাড়তে নারাজ এখনও পর্যন্ত। দলীয় বৈঠকে তেজস্বী যাদব জানিয়েছেন, খেলা এখনও বাকি। দলীয় সূত্রে তেজস্বীকে উদ্ধৃত করে বলা হয়, "গত দু'বছরে যা হয়নি, অতি অল্প সময়ের মধ্যে আমরা তা করে দেখাতে পেরেছি। সে চাকরিই হোক, জনগণনা, সংরক্ষণ বৃদ্ধি, কিছু বাদ যায়নি। বিহারে খেলা এখনও বাকি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
PM Modi NCPI Meeting: আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
Free Mobile Recharge: ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget