এক্সপ্লোর

Nitish Kumar: বিহারের ‘সুভাষবাবু’ থেকে ‘পল্টুরাম’, বার বার শিবির বদলই রাজনৈতিক পরিচিতি হয়ে উঠেছে নীতীশের

Many Switches of Nitish Kumar: বিহারে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আবারও BJP-র হাত ধরতে চলেছেন নীতীশ।

পটনা: খবর ছিলই, সিলমোহর পড়ল রবিবার। আবারও শিবির বদল করলেন নীতীশ কুমার। লোকসভা নির্বাচনের ঠিক আগে BJP বিরোধী I.N.D.I.A জোট ছাড়লেন তিনি। ইস্তফা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে। ভেঙে দিলেন বিহারের সরকার। BJP নেতৃত্বাধীন NDA শিবিরে যোগ দেওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। BJP-র সঙ্গে হাত মিলিয়ে সোমবারই নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ আবার শপথ নেবেন বলে খবর। (Nitish Kumar)

বিহারে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আবারও BJP-র হাত ধরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নীতীশ বলেন, "আজ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলাম। রাজ্যপালকে বলেছি রাজ্যের বর্তমান সরকার ভেঙে দিতে। আগের জোট ছেড়ে এসেছিলাম। কিন্তু কিছু জিনিস ঠিক ছিল না বলেই এই সিদ্ধান্ত নিতে হল। অনেকের কাছ থেকেই নানা মতামত আসছিল। সই সব নিয়ে ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি। রাজ্যপাল সরকার ভেঙে দিয়েছেন। দলীয় বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।" (Many Switches of Nitish Kumar)

তবে এমনটা হওয়ারই ছিল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। কারণ এই প্রথম বার নয়, এই নিয়ে ষষ্ঠবার শিবির বদল করলেন নীতীশ। বার বার শিবির বদলানো নিয়ে একসময় লালুপ্রসাদ নীতীশকে 'পল্টুরাম' বলেও কটাক্ষ করেছিলেন। আবারও সেই লালুর হাত ছাড়লেন নীতীশ। বার বার শিবির পাল্টানো নীতীশের রাজনৈতিক পরিচিতিও হয়ে দাঁড়িয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদেরও, তাঁর এযাবৎকালীন রাজনৈতিক কেরিয়ারই তার প্রমাণ।

  • জর্জ ফার্নান্ডেজের সঙ্গে মিলে ১৯৯৬ সালে সমতা পার্টির প্রতিষ্ঠা করেন নীতীশ। মাত্র দু’বছরের মাথায় জর্জের হাত ছেড়ে BJP-র হাত ধরেন। শিবির বদলে তৎকালীন অটল বিহারি বাজপেয়ী র NDA সরকারে মন্ত্রী হন।
  • শরদ যাদবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, ২০০৩ সালে লালুপ্রসাদ যাদব রাষ্ট্রীয় জনতা দলের প্রতিষ্ঠা করেন লালু। লালুর দলের সঙ্গে সমতা পার্টিকে মিশিয়ে দেন নীতীশ। নয়া জোটের নাম হয় সংযুক্ত জনতা দল।
  • দীর্ঘ ১৭ বছর পর, ২০১৩ সালে NDA ছেড়ে বেরিয়ে আসেন নীতীশ। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করাতেই শিবিরবদলের সিদ্ধান্ত বলে সেই সময় জানান।
  • ২০১৫ সালে আবার NDA ছেড়ে লালুর দলের সঙ্গে হাত মেলান নীতীশ। কংগ্রেসকে সঙ্গে নিয়ে ‘মহাজোট’ গড়ে ওঠে। বিহারে জোটের মুখ্যমন্ত্রী হন। কিন্তু ২০১৭ সালে সেই জোট ছেড়ে বেরিয়ে আসেন আবার। লালুর দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে সেই বার কারণ হিসেবে দেখান। BJP-র সঙ্গে হাত মিলিয়ে ফের মুখ্যমন্ত্রী হন।
  • ২০২২ সালে আবার BJP-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নীতীশ। গেরুয়া শিবির তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দলের বিধায়কদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার ছক কষছে বলে অভিযোগ করেন। তার পর আবারও লালুর দলের সঙ্গে হাত মিলিয়ে বিহারের মুখ্যমন্ত্রী হন। লালুপুত্র তেজস্বী যাদব হন উপমুখ্যমন্ত্রী। তার পর ১৮ মাসও কাটল না। রবিবার আবারও সেই জোট ভেঙে বেরিয়ে এলেন নীতীশ। BJP নেতৃত্বাধীন NDA শিবিরে ফিরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। সব মিলিয়ে ষষ্ঠ বার শিবির বদল করলেন নীতীশ।

অল্পবয়স থেকেই বিহারের অন্যতম প্রতিভাবান রাজনীতিক হিসেবে পরিচিত  ছিলেন নীতীশ। তাঁকে বিহারের ‘সুভাষবাবু’ও বলতেন অনেকে। কিন্তু এত বার শিবির বদলেছেন নীতীশ যে, বর্তমানে রাজনীতিতে ‘পল্টুরাম’ নামেই পরিচিত তিনি।

আরও পড়ুন: CM Nitish Kumar Resigns: সাতসকালে ইস্তফা নীতিশের! বিকেলেই ফের মুখ্যমন্ত্রী পদে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
Pakistan Blast: শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, হাসপাতালে মর্মান্তিক দৃশ্য
শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, হাসপাতালে মর্মান্তিক দৃশ্য
Pappu Yadav : 'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি
'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি
ABP Ananda Top 10, 3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget