এক্সপ্লোর

Ashok Chakraborty : বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পদে ইস্তফা অশোক চক্রবর্তীর

বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অশোক চক্রবর্তী ইস্তফাপত্র পাঠালেন রাজ্য বিজেপির দফতরে।

সুজিত মণ্ডল, নদিয়া : বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অশোক চক্রবর্তী ইস্তফাপত্র পাঠালেন রাজ্য বিজেপির দফতরে। গত সোমবার তিনি রাজ্য নেতৃত্বের কাছে ইস্তফাপত্র জমা দেন। বিধানসভা নির্বাচনের আগেও অশোক চক্রবর্তী ইস্তফা দিতে চেয়েছিলেন। এরপর আবারও দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে ইস্তফাপত্র পাঠালেন রাজ্য বিজেপির দফতরে।

অশোক চক্রবর্তী জানান, কেন পদত্যাগ করলাম এক কথায় তার উত্তর দেওয়া মুশকিল। আজ থেকে ২৬ বছর আগে যখন সর্বত্র বিদ্যুৎও পৌঁছায়নি, হ্যারিকেনের আলো, মোমবাতি জ্বালিয়ে কার্যকর্তাদের সাথে এপ্রান্ত থেকে ওপ্রান্তে সাইকেল চালিয়ে গিয়ে মিটিং করেছি। দল আমাকে পর্যাপ্ত সম্মানও দিয়েছে। মণ্ডল সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতির পদে বসিয়েছেন। বর্তমানে দলের বহর বেড়েছে। একজন সাংসদ, পাঁচ জন বিধায়ক, পঞ্চায়েত স্তরেও একাধিক জনপ্রতিনিধি আছেন। এই মুহূর্তে সাংগঠনিক ক্ষমতার ও আগ্রাসী মনোভাবের নেতা প্রয়োজন। সে জন্যই দায়িত্ব ছাড়লাম। দল সারা রাজ্যে ক্ষমতায় না এলেও দক্ষিণে একশো শতাংশ সফল।

অন্যদিকে ইস্তফাপত্র দেওয়া নিয়ে কটাক্ষ করে তৃণমূল নেতৃত্ব। নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস কো-অর্ডিনেটর দীপক বসু বলেন, সাংসদ জগন্নাথ সরকারের ফাইফরমাশ ঠিকমতো পালন করছিলেন না অশোক চক্রবর্তী। তাই তিনি তাঁর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। ওদের গোষ্ঠীদ্বন্দ্বের অন্ত নেই। ওদের কোন ভরসা নেই। মানুষ বুঝে গিয়েছে।

তবে অশোক চক্রবর্তীর ইস্তফা দেওয়া নিয়ে নদিয়া সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি স্বপন দাম বলেন, অশোক চক্রবর্তী ইস্তফা দিয়েছেন রাজ্য অফিসে। রাজ্য অফিস থেকে এখনও পর্যন্ত আমাদের কোনও রকম সূচনা দেয়নি। এখন রাজ্য অফিস অশোক চক্রবর্তীর অব্যাহতি চেয়ে ইস্তফাপত্র গ্রহণ করবে, কি করবে না তা রাজ্য নেতৃত্বের ওপরই নির্ভর করবে। তবে পদ থেকে চলে গেলে দলের তো কিছুটা হলেও ক্ষতি হবে। রাজ্য নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবেই চলব।

প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল ভবনে এসে দলে যোগ দেন আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। সুখেন্দু শেখর রায় , মুকুল রায়, ব্রাত্য বসুর উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দেন। একইসঙ্গে আরও কয়েকজন বিজেপির পদাধিকারী নেতা তৃণমূলে যোগ দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget