এক্সপ্লোর

Gyanvapi Masjid Case: ভাঙা মূর্তি, দেব-দেবীর চিত্র খোদাই, ঔরঙ্গজেব-যোগ; জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে কী রিপোর্ট ASI-এর ?

ASI Report: আদালতের নির্দেশ মেনে উভয় পক্ষকেই হস্তান্তরিত করা হয়েছে ৮৩৯ পাতার রিপোর্ট।

নয়াদিল্লি : সপ্তদশ শতকে জ্ঞানব্যাপী মসজিদ (Gyanvapi Mosque) নির্মাণের আগে সেই জায়গায় ছিল একটি হিন্দু মন্দির। এমনই তথ্য প্রকাশ করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আদালতের নির্দেশ মেনে উভয় পক্ষকেই হস্তান্তরিত করা হয়েছে ৮৩৯ পাতার সেই রিপোর্ট। এএসআইয়ের এই রিপোর্ট হিন্দু পক্ষের এই দাবিকে জোরদার করছে যে, আদি বিশ্বেশ্বরের মন্দির ভেঙে জ্ঞানব্যাপী নির্মাণ করা হয়েছিল। এ প্রসঙ্গে আইনজীবী হরি শঙ্কর জৈন বলছেন, পরিকাঠামোয় হিন্দু দেব-দেবী খোদাই করা আছে। এছাড়া ভাঙা মূর্তি উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি ঔরঙ্গজেবের সময়ের শিলালিপি মিলেছে। 

হরি শঙ্কর জৈন আরও বলছেন, "এএসআইয়ের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে যে পরিকাঠামোটি রয়েছে তা হিন্দু মন্দিরের উপর নির্মাণ করা হয়েছে। পশ্চিমদিকের দেওয়ালগুলি ৫ হাজার বছরের পুরনো এবং সেটা হিন্দু ধর্মের। এতে হিন্দু দেব-দেবী খোদাই করা আছে। তেলুগু ও কন্নড় ভাষায় শিলালিপি রয়েছে। ভাঙা মূর্তি পাওয়া গেছে। ঔরঙ্গজেবের শিলালিপি উদ্ধার হয়েছে। যা পরিষ্কার করেল দিচ্ছে, মন্দির ভেঙে ওই পরিকাঠামো তৈরি করা হয়েছে। জিআরপি-র সার্ভেও বলছে, সিল এরিয়ায় অনেক কিছু রয়েছে।"

বুধবারই এই মামলায় বিচারক নির্দেশ দিয়েছেন, বারাণসীর সিভিল জজের কাছে ফাস্ট ট্র্যাক কোর্টে এএসআই যে রিপোর্ট জমা দিয়েছে তার কপি হিন্দু ও মুসলমান উভয়পক্ষকেই দিতে হবে।

প্রসঙ্গত, ফাস্ট্র ট্র্যাক কোর্টে আদি বিশ্বেশ্বর-জ্ঞানব্যাপী মসজিদের শুনানি হচ্ছে। হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করা বিষ্ণু শঙ্কর জৈন বলেন, "বর্তমান সমীক্ষায় ৩৪টি শিলালিপি রেকর্ড করা হয়েছে। ৩২টি মুদ্রাঙ্কিত পৃষ্ঠা পাওয়া গেছে। যেগুলো আগের হিন্দু মন্দিরের শিলালিপি। যা নির্মাণের সময় ও বর্তমান কাঠামোর মেরামতির সময় পুনরায় ব্যবহার করা হয়েছে। তাতে দেবনগরী, গ্রন্থ, তেলুগু ও কন্নড় হরফে খোদাই রয়েছে। আগের শিলালিপি অনুযায়ী বলা যেতে পারে, আগের পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। বর্তমান পরিকাঠামোয় মেরামতির সময় সেগুলি পুনরায় ব্যবহার করা হয়েছে। এইসব শিলালিপিতে জনার্দন, রুদ্র ও উমেশ্বর দেব-দেবীর নাম রয়েছে।" 

প্রসঙ্গত, গত মাসে জেলা আদালতে খামবন্দী রিপোর্ট জমা দেয় এএসআই। জ্ঞানব্যাপী মসজিদ কি কোনও হিন্দু মন্দিরের ওপর নির্মাণ করা হয়েছে ? তা নিয়ে আদালতের নির্দেশে সমীক্ষা চালায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget