এক্সপ্লোর

সারদাকাণ্ডে আসিফ খানের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ সিবিআইএর, পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষায়

সিবিআই সূত্রে খবর, রেকর্ড করা নমুনা ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে। শুধু আসিফ খানই নন, শীঘ্রই আরও কয়েক জনকে নমুনা সংগ্রহের জন্য ডাকা হবে।

প্রকাশ সিনহা,কলকাতা: সামনেই বিধানসভা ভোট ৷ তার আগে ফের সারদা-তদন্তে সক্রিয় হল CBI। সারদাকাণ্ডে এই প্রথম কারও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয় প্রাক্তন তৃণমূল নেতা ও একদা মুকুল রায়ের ঘনিষ্ঠ আসিফ খানকে। সিবিআইয়ের দাবি, কলকাতা থেকে পালানোর আগে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন সুদীপ্ত সেন।

সারদা তদন্তে তাদের হাতে একটি অডিও টেপ এসেছে। মনে করা হচ্ছে, সুদীপ্ত সেনের সঙ্গে প্রভাবশালীদের যে বৈঠক হয়, এটি সেই বৈঠকের অডিও টেপ। সূত্রের খবর, সেই অডিও টেপের কণ্ঠস্বর পরীক্ষা করতেই নমুনা সংগ্রহ করা হয়। ভয়েস রেকর্ডের পাশাপাশি আসিফ খানের বয়ান রেকর্ডও করে CBI।

সিবিআই সূত্রে খবর, রেকর্ড করা নমুনা ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে। শুধু আসিফ খানই নন, শীঘ্রই আরও কয়েক জনকে নমুনা সংগ্রহের জন্য ডাকা হবে।

বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন আসিফ ৷ সাংবাদিকদের জানান, ‘‘ছয় সাত বছর আগেকার ঘটনা। ঠিক মনে নেই। তবুও আমি ভয়েস স্যাম্পেল দিলাম। ওনারা দেখে বলুক কোথাকার কি আছে। কেস ফাইনাল চার্জশিটে আছে। এই সময় আমার জিজ্ঞাসা করাও ঠিক নয় কেন নেবেন কি কারণে নেবেন, কি কারণে নেবেন। আমার সারদাতে কোনও রোল নেই। আমি ততটাই কাজ করেছি যতটা আমাকে বলা হয়েছিল। এর বেশি আমার কিছু করার নেই। যতটা করেছি এতটা ওনারাও জিজ্ঞাসা করেছেন। এনাদেরও বলেছি। তদন্তে যেখানে যা সাহায্য লাগবে, যখন লাগবে এনারা যদি মনে করেন ডেকে পাঠাবেন ৷ আমি চলে আসবো। আমার মনে হচ্ছে যাদের ভয়েস আছে তাদের চিহ্নিত করে ফেলেছেন এনারা। তাদের মধ্যে একটা লোককে দিয়ে আইডেন্টিফাই করতে হয়। সেই কারণে আমাকে নিল। এটা কোথাকার মিটিং, কী মিটিং ? আমার জানা সম্ভব নয়। আমি তখন ভালমতোই মুকুল রায়ের সঙ্গে পার্টি করি।’’

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget