এক্সপ্লোর

Asim Munir Pakistan Blast: মসজিদে বিস্ফোরণের নেপথ্যে কি খোদ আসিম মুনির? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্ন পাকিস্তানের অন্দরেই

Islamabad Blast News: শুক্রবার জুম্মার নমাজ চলাকালীন ইসলামাবাদের শিয়া মসজিদে তীব্র বিস্ফোরণ ঘটে।

নয়াদিল্লি: জুম্মার নমাজ চলাকালীন তীব্র বিস্ফোরণ। মসজিদ জুড়ে ছিন্নভিন্ন হয়ে পড়েছিল শুধু লাশ। ইসলামাবাদ থেকে গতকাল ওই ছবি সামনে আসতে চমকে উঠেছিলেন সকলেই। আর সেই নিয়েই এবার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। এই হামলার নেপথ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের হাত থাকতে পারে বলে অভিযোগ। (Islamabad Blast News)

শুক্রবার জুম্মার নমাজ চলাকালীন ইসলামাবাদের শিয়া মসজিদে তীব্র বিস্ফোরণ ঘটে। সব মিলিয়ে ৩৬ জন প্রাণ হারিয়েছেন ওই বিস্ফোরণে। আহতের সংখ্যা প্রায় ১৭০। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই একটি ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও-য় যাঁকে দেখা গিয়েছে, তিনি পাক সেনার অবসরপ্রাপ্ত মেজর আদিল রজ়া। এবিপি আনন্দ ভিডিওটির সত্যতা যাচাই করেনি। তবে মুনির কিছু ঘটাতে পারেন বলে, কিছু দিন আগে সত্রক করেন আদিল।  (Asim Munir Pakistan Blast)

ভিডিওটিতে চাঞ্চল্যকর দাবি করেন আদিল। তিনি জানান, পাক-সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল মুনির একটি ‘ভুয়ো অভিযান মঞ্চস্থ’ করবেন। এক্ষেত্রে ছায়াযুদ্ধ চালানো হবে, যাতে ভারত এবং আফগান সীমান্তে উত্তেজনা বাড়ে এবং পাকিস্তানের অন্দরেও অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। এতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ‘বোর্ড অফ পিস’ গড়েছেন, তাতে অংশ নিতে হবে না পাকিস্তানকে, সেনা পাঠাতে হবে না গাজ়ায়।

আদিল আরও জানান, দেশে বড় কিছু ঘটাবেন মুনির। আফগানিস্তান অথবা ভারতের উপর তার দায় চাপানো হতে পারে, যাতে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে, আগে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার সুনিশ্চিতকরণ দরকার। তাই গাজ়ায় সেনা পাঠানোর প্রয়োজন নেই তাদের। গতকাল ইসলামাবাদের  শিয়া মসজিদে ওই হামলার নেপথ্যে তেহরিক-ই-তালিবা পাকিস্তানের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। শিয়া মুসলিমদের ধর্মস্থানে আগেও হামলা চালিয়েছে তারা। 

গতকালের বিস্ফোরণ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন অনেকেই। তাঁরা জানিয়েছেন, এত তীব্র বিস্ফোরণ ঘটে যে, বহু দূরের মানুষজনও শব্দ শুনেছেন। ইসলামাবাদের তরলাই এলাকায় অবস্থিত খাদিজাতুল কুবরা মসজিদে হামলা চালানো হয়। পাক সংবাদমাধ্যম জানিয়েছে, মসজিদের ফটকেই আটকানো হয় আত্মঘাতী জঙ্গিকে। কিন্তু সেখানেই,প্রার্থনারত সকলের সামনে বিস্ফোরণ ঘটায় সে। কোনও সংগঠন এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশ পাক-তালিবানের হাতই দেখছে। 

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ, এই ঘটনার জন্য আবার আফগানিস্তানের দিকে আঙুল তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'এটা প্রমাণিত হামলায় যুক্ত জঙ্গি আফগানিস্তান গিয়েছিল এবং সেখান থেকেই এসেছে'। ভারতের দিকেও আঙুল তোলেন তিনি। ভারত এবং আফগানিস্তানের 'ষড়যন্ত্রে'র পর্দাফাঁস হয়ে গিয়েছে বলে দাবি করেন। ভারত যদিও ওই অভিযাগ খারিজ করে দিয়েছে। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, অন্যকে দোষারোপ করার আগে নিজেদের সমস্যাগুলি বোঝা উচিত পাকিস্তানের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget