এক্সপ্লোর

US-Iran War: তেহরান পৌঁছলেন পাক সেনাপ্রধান আসিম মুনির, ইউনিফর্ম পরেই নামলেন বিমান থেকে, কী বার্তা পাঠাল আমেরিকা?

Asim Munir in Tehran: আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধের সমাপ্তি ঘটবে কি? তেহরান পৌঁছলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। কোন পথে আলোচনা?

নয়াদিল্লি: ইরান পৌঁছলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। তেহরানকে আমেরিকার বার্তা পৌঁছে দিতে গেলেন তিনি। যুদ্ধ সমাপ্তির পথে বলে এদিনই ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়ে বিচার-বিশ্লেষণের মধ্যেই তেহরান পৌঁছে গেলেন মুনির। (Asim Munir in Tehran)

বুধবারই মুনির তেহরান পৌঁছন। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভি। পাকিস্তানের দাবি, আমেরিকা এবং ইরানের মধ্য়ে মধ্যস্থতা করতেই তেহরান গিয়েছেন মুনির। ছবিতে সেনার ইউনিফর্মেই দেখা গিয়েছে মুনিরকে। সেখানে তাঁকে স্বাগত জানাতে আসেন পাকিস্তানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে আমেরিকার তরফে কী বার্তা পাঠানো হয়েছে তেহরানকে, তা এখনও পরিষ্কার নয়। (US-Iran War)

এর আগে, ইসলামাবাদে ‘শান্তি বৈঠক’ হলেও, আমেরিকা এবং ইরানের মধ্যে ঐক্যমত্য তৈরি হয়নি। নতুন করে ফের বৈঠকের প্রস্তুতি চলছে। আবারও ইসলামাবাদেই দুই দেশের মধ্য়ে বৈঠক হতে পারে। আগামী দু’দিনের মধ্যে সমঝোতা হয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প নিজেই।  নিই ইয়র্ক পোস্ট-কে তিনি বলেন, “আপনাদের ওখানেই (ইসলামাবাদ) থাকা উচিত। আগামী দু’দিনের মধ্যে কিছু হতে পারে ওখানে। আমরাও সেখানে যেতে আগ্রহী।” 

সেই আবহে মুনিরের তেহরান পৌঁছে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের বিদেশমন্ত্রকের প্রাক্তন মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, পাকিস্তানের মাধ্যমে আমেরিকা এবং ইরানের মধ্যে বার্তালাপ চলছে। ইসলামাবাদে বৈঠক ভেস্তে যাওয়ার পরও দুই দেশের মধ্যে বার্তা চালান হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাঘেই জানিয়েছেন, দু’তরফের দাবিদাওয়া নিয়ে আলোচনা করতেই তেহরান পৌঁছেছেন মুনির। 

তবে যুদ্ধসমাপ্তির ইঙ্গিত দিলেও, একই সঙ্গে পশ্চিম এশিয়ায় ১০ হাজার বাহিনী পাঠিয়েছেন ট্রাম্প। তাই শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক এগোবে কি না, তা নিয়ে এখনও সন্দিহান অনেকে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত তাঁরা। কিন্তু জোর করে কিছু চাপিয়ে দেওয়া চলবে না ইরানের উপর। তাই শেষ পর্যন্ত কী হয়, তা-ই দেখার।

অন্য দিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এদিনই সৌদি আরব পৌঁছেছেন। সেখানে যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার পরই পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার অর্থসাহায্য় করতে উদ্য়োগী হয়েছে সৌদি আরব। পাশাপাশি, নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ককেও দৃঢ় করতেও বদ্ধপরিকর। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার, তথ্যমন্ত্রী আতাউল্লা, প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশারফ জইদিও শেহবাজের সঙ্গে সৌদি পৌঁছেছেন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget