এক্সপ্লোর

Pakistan News: পাকিস্তানকে ২৮ হাজার কোটি টাকা দিচ্ছে সৌদি আরব, আরও মজবুত হচ্ছে দুই দেশের সম্পর্ক?

Saudi Arabia Loan to Pakistan: সৌদি আরবের কাছ থেকে মোটা টাকা পাচ্ছে পাকিস্তান। সামরিক চুক্তির পর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হল।

ইসলামাবাদ: সামরিক চুক্তি আগেই হয়েছিল। এবার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হল।  সৌদি আরবের কাছ থেকে ৩ বিলিয়ন ডলার অর্থসাহায্য় পাচ্ছে পাকিস্তান, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৮ হাজার কোটি টাকা। পাকিস্তানের সঞ্চিত বিদেশি মুদ্রার ভাঁড়ার যাতে তলানিতে না গিয়ে ঠেকে, সংযুক্ত আরব আমিরশাহির থেকে নেওয়া ঋণ যাতে শোধ করতে পারে, তার জন্যই সাহায্য়ের হাত বাড়িয়ে দিল সৌদি। (Saudi Arabia Loan to Pakistan)

পাকিস্তানকে অর্থসাহায্য় সৌদি আরবের

পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে এই তথ্য সামনে আনা হয়েছে। বলা হয়েছে, অতিরিক্ত অর্থসাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে সৌদি। আগামী সপ্তাহেই টাকা চলে আসবে। পাশাপাশি, ৫ বিলিয়ন ডলারের আমানতের মেয়াদও বাড়িয়েছে সৌদি, যা আগের বার্ষিক রোলওভারের অন্তর্ভুক্ত হবে না। (Pakistan News)

পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘সঙ্কটের মুহূর্তে এই সাহায্য় আসছে। এতে পাকিস্তানের সঞ্চিত বিদেশি মুদ্রার ভাঁড়ার নিরাপদ থাকবে’। সৌদি আরবের তরফে পাকিস্তানকে এই অর্থসাহায্য় প্রদানের সিদ্ধান্ত ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। সামরিক চুক্তি ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ছে বলে মনে করছেন কূটনীতিকরা। 

দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি

গত বছরই পাকিস্তান এবং সৌদির মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় পরস্পরকে সামরিক সাহায্য় জোগানো থেকে একে অপরের বিরুদ্ধে নেমে আসা আগ্রাসন ঠেকাতে প্রতিশ্রুতিবদ্ধ হয় তারা। জানানো হয়, এক দেশের উপর হামলা নেমে এলে, তা অন্য দেশের উপর হামলা বলেও ধরা হবে। সেই মতো সংঘর্ষে যোগ দিতে পারে অন্য দেশটিও। 

ঋণগ্রস্ত পাকিস্তানের সহায় হল সৌদি আরব

আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলাকালীনও একাধিক বার বৈঠক হয় পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে। গত শুক্রবার সৌদির অর্থমন্ত্রী মহম্মদ আল-জাদান ইসলামাবাদে ছিলেন। তার ঠিক একদিন আগেই সেখানে আমেরিকা এবং ইরানের মধ্যে ‘শান্তি বৈঠক’ হয়। এমনকি ইসলামাবাদে বৈঠক চলাকালীনই কিং আব্দুলাজিজ বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে পাক বাহিনী, যাতে পাকিস্তানি যুদ্ধবিমান থেকে কার্গো বিমানও ছিল। 

এই মুহূর্তে ঋণের দায়ে জর্জরিত পাকিস্তান। চলতি মাসেই সংযুক্ত আরব আমিরশাহির কাছ থেকে নেওয়া ৩ বিলিয়ন ডলার ঋণ শোধ করতে হবে তাদের। এতে তাদের সঞ্চিত বিদেশি মুদ্রার ভাঁড়াড়ে টান পড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছিল। পাকিস্তানের সঞ্চিত বিদেশি মুদ্রার ভাঁড়ারে ১৬ বিলিয়ন ডলার রয়েছে, যা দিয়ে তিন মাস পণ্য আমদানি করা যেতে পারে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget