এক্সপ্লোর

ঠিকানা ডিটেনশন সেন্টার, মৃত্যুর পর অসমে ‘বিদেশী’র দেহ নিতে নারাজ পরিবার

‘যদি তিনি বিদেশীই হয়ে থাকেন, তাহলে সরকারই ঠিক করুন, দেহ সৎকারের জন্য বাংলাদেশে পাঠাবে কি না।’, বক্তব্য পরিবারের। সরকারের থেকে লিখিত পাওয়ার আগে কিছুতেই দেহ নেবেন না তাঁরা।

গুয়াহাটি: বিদেশি বলে চিহ্নিত করেছে সরকার। ২ বছরের বেশি কাটিয়ে দিয়েছেন ডিটেনশন সেন্টারে। নানাভাবে চেষ্টা করেও নিজের গা থেকে অভারতীয় তকমা মুছে ফেলতে পারেননি ৬৫ বছরের অসমের বাসিন্দা দুলাল চন্দ্র পাল। শেষ পর্যন্ত অসুস্থ হয়ে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলেন তিনি। তখনই সরকারের পক্ষ থেকে দুলাল চন্দ্র পালের পরিবারের উপর ‘চাপ সৃষ্টি’ করা হয়, যেন তাঁরা মৃতদেহ নিয়ে গিয়ে শেষকৃত্য করে। কিন্তু পরিবারও বসেছে বেঁকে। সত্যিই যদি দুলাল চন্দ্র বিদেশী হন, তাহলে তাঁর সৎকারের দায়িত্ব নিক সরকার। মৃতের পরিবারের দাবি, যতক্ষণ না সরকার তাঁকে ভারতীয় বলে ঘোষণা করছে, ততক্ষণ মৃতদেহ নেবেন না তাঁরা। ‘যদি তিনি বিদেশীই হয়ে থাকেন, তাহলে সরকারই ঠিক করুন, দেহ সৎকারের জন্য বাংলাদেশে পাঠাবে কি না।’, বক্তব্য পরিবারের। সরকারের থেকে লিখিত পাওয়ার আগে কিছুতেই দেহ নেবেন না তাঁরা। তাই মৃত্যুর ২৪ ঘণ্টা পরও এখনও দুলাল চন্দ্র পালের দেহ হাসপাতালের জিম্মায়। পরিবারের দাবি, ১৯৬০ সালের আগে থেকে জমিসংক্রান্ত সব নথি আছে তাঁদের কাছে। এনআরসি তালিকাতে নাম আছে তাঁর পরিবার-পরিজনদের। কর্তৃপক্ষ গত ২ বছরে প্রমাণ করতে পারেনি, কেন তিনি বিদেশি! ডিটেনশন সেন্টারে থাকতে থাকতে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। দুলাল পালের পরিবারের বক্তব্য অনুসারে, শেষ দিকে মানসিক ভারসাম্যও হারিয়েছিলেন তিনি। ‘অল অসম বেঙ্গলি ইউথ স্টুডেন্টস ফেডারেশন’-এর তরফে বলা হয়েছে, এই ধরনের ঘটনা অসমে ঘটেই চলেছে। ডিটেনশন সেন্টারে মৃত্যুর পরই কর্তৃপক্ষ চায়, দেহ পরিবারের হাতে তুলে দিতে। মারা যাওয়ার পরই তারা কী করে ভারতীয় হয়ে যায়? এই ধরনের ঘটনা রুখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে তারা। ২০১১ সাল থেকে দুলাল পালকে বাদ দিলে ২৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যের ৬টি ডিটেনশন সেন্টারে। সরকারের তরফে জানানো হয়েছে, গোয়ালপাড়ায় আরও একটি বড় ডিটেনশন তৈরি হচ্ছে। যেখানে অভারতীয় হিসেবে চিহ্নিত ৩০০০ জনকে জায়গা দেওয়া যাবে।

সেরা শিরোনাম

CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
CJP Delhi Protest: ফের আটক আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস; যন্তর মন্তরে যেতেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে অন্যদের শুল্ক, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে অন্যদের শুল্ক, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Shiva Sharma Death Case: পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget