এক্সপ্লোর

Assam Jansankhya Sena: জন্ম নিয়ন্ত্রণে 'জনসংখ্যা সেনা', মুসলিম অধ্যুষিত এলাকায় নয়া বাহিনী অসমে

সম্প্রতি অসম বিধানসভায় কংগ্রেস বিধায়ক শর্মন আলি আহমেদের এক প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ''অসমের পশ্চিম ও মধ্য ভাগে জনসংখ্যার বিস্ফোরণ ঘটেছে।''

গুয়াহাটি: মুসলিম অধ্যুষিত এলাকায় 'জনসংখ্যা সেনা' নিয়োগ করবে অসম সরকার। জন্ম নিয়ন্ত্রণে ওইসব এলাকায় সচেতনতার বার্তা দেবে এই সেনা। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

সম্প্রতি অসম বিধানসভায় কংগ্রেস বিধায়ক শর্মন আলি আহমেদের এক প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ''অসমের পশ্চিম ও মধ্য ভাগে জনসংখ্যার বিস্ফোরণ ঘটেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০০০ যুবককে নিয়োগ করবে রাজ্য সরকার। যারা রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকায় সচেতনতার বার্তা দেবে। পাশাপাশি এই 'জনসংখ্যা সেনা'ই এলাকায় গর্ভনিরোধক বড়ি বিলি করবে।'' মুখ্যমন্ত্রী আরও বলেন, ''আশা কর্মীদের আরও একটা আলাদা বাহিনী তৈরি করবে সরকার। এই ১০,০০০ আশা কর্মী জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতার বার্তা দেবে বিভিন্ন 
এলাকায়।'' 

কত জনসংখ্যা বেড়েছে অসমে ?

মুখ্যমন্ত্রীর হিসেব বলছে, ২০০১ সালে রাজ্যে হিন্দু পপুলেশন গ্রোথ ছিল ১৬ শতাংশ। সেখানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ ২৯ শতাংশ।১৯৯১ সালের হিসেব অনুযায়ী, রাজ্যে হিন্দু পপুলেশন গ্রোথ ছিল ১৯ শতাংশ। সেখানে মুসলিমরা ছিল ৩৪ শতাংশ। ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মুসলিম পপুলেশন গ্রোথ কমতে থাকে। ৩৪ শতাংশ থেকে ২৯ শতাংশে এসে দাঁড়ায় তারা। হিন্দুদের জনসংখ্যার বৃদ্ধির হার কমে দাঁড়ায় ১৯ শতাংশ থেকে ১৬ শতাংশ।যদিও পরবর্তীকালে দেখা যায়, ২০০১ সালে থেকে ২০১১ সাল পর্যন্ত মুসলিম পপুলেশন গ্রোথ ২৯ শতাংশেই থেকে গিয়েছে। সেখানে হিন্দু পপুলেশন ১৬ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১০ শতাংশে।

সম্প্রতি বিধানসভায় এই তথ্য দিয়েই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। বিরোধী দল কংগ্রেস, এআইইউডিএফ-কে রাজ্যের জনসংখ্যা নিয়ন্ত্রণে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ''রাজ্যে জনসংখ্যার বিস্ফোরেণের ফলেই আর্থিক বৈষম্য তৈরি হচ্ছে। যার শিকার হচ্ছেন মুসলিমরা। আমরা কখোনেই মুসলিম বিরোধী নই। তবে আমরা গরিবির বিরুদ্ধে।''  অসমের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, কদিন আগেই 'দুই সন্তান নীতি' বাস্তবায়নের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর , আগামী দিনে মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর কথা ভাবছে অসম 
সরকার।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget