এক্সপ্লোর

Assam Train Accident: পাওয়ার কার, ইঞ্জিনও ছিটকে গেল, ফের ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত আগরতলা-লোকমান্য তিলক এক্সপ্রেসের ৮ কামরা

Train Accident: অসমের লামডিং-বদরপুর হিল সেকশনের দিবালং স্টেশনে লাইনচ্যুত ৮টি বগি।

গুয়াহাটি: ফের ট্রেন দুর্ঘটনা, ফের লাইনচ্যুত ট্রেন। আগরতলা-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত। অসমের লামডিং-বদরপুর হিল সেকশনের দিবালং স্টেশনে লাইনচ্যুত আটটি বগি। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কী কারণে দুর্ঘটনা ঘটল, সঠিক কারণ জানা যায়নি এখনও পর্যন্ত। তবে লাইনচ্যুত আটটি কামরার মধ্যে রয়েছে পাওয়ার কার এবং ট্রেনের ইঞ্জিনটিও। (Assam Train Accident)

বৃহস্পতিবার দুপুর ৩টে বেজে ৫৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন।  জানা গিয়েছে, ট্রেনটির আটটি কামরা লাইনচ্যু হয়েছে। লাইনচ্যুত হয়েছে পাওয়ার কার (জেনারেটর বসানো থাকে যেখানে) এবং ইঞ্জিনও। তবে কেউ মারা গিয়েছেন বা গুরুতর আহত হয়েছেন বলে খবর নেই। (Train Accident)

রেলের আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু হয়েছে।  লুমডিং থেকে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে উদ্ধারকারী একটি ট্রেন। এই দুর্ঘটনার জেরে লুমডিং-বদরপুর লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। রেলের মুখপাত্র জানিয়েছেন, লুমডিং ডিভিশনের অন্তর্গত লুমডিং-বদরপুর হিল সেকশনে এই দুর্ঘটনা হয়েছে। লুমডিং-বদরপুর সিঙ্গল লাইন সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলের আধিকারিকরা রওনা দিয়েছে দুর্ঘটনাস্থলের উদ্দেশে। রেলের তরফে হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে, ০৩৬৭৪ ২৬৩১২০, ০৩৬৭৪ ২৬৩১২৬।
 
রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আগরতলা-লোকমান্য তিলক এক্সপ্রেসের আটটি কামরা ডিবালং স্টেশনের কাছে লুমডিংয়ে লাইনচ্যুত হয়েছে। হতাহত বা কারও আহত হওয়ার খবর তেমন মেলেনি। যাত্রীরা সুরক্ষিত আছেন। রেলের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলছি আমরা'।

একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘিরে এমনিতেই প্রশ্নের মুখে ভারতীয় রেল। বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গের বাঁকুড়া স্টেশনে কামাখ্যা-বেঙ্গালুরু এসি সুপারফাস্ট ট্রেনের ব্রেক বাইন্ডিংয়ে আগুন লাগে। বাঁকুড়া স্টেশনে ঢুকতেই কামরার নীচ থেকে গল গল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। প্রায় আধ ঘণ্টা ধরে চলে মেরামতি। বিকেলে ফের তাতে নয়া সংযোজন ঘটল। এর এক সপ্তাহ আগে, গত ১১ অক্টোবর তামিলনাড়ুতে দূরপাল্লার ট্রেনের সঙ্গে মালগাড়ির ধাক্কা লাগে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget