এক্সপ্লোর

Atal Bihari Vajpayee Special: 'সরকার আসবে-যাবে, থেকে যাবে এই দেশ, এই গণতন্ত্র', ফিরে দেখা অটল বিহারী বাজপেয়ির স্মরণীয় ভাষণ

Atal Bihari Vajpayee Profile: প্রথম অ-কংগ্রেসি পূর্ণ মেয়াদি প্রধানমন্ত্রী হয়ে তাঁর শালীনতার কল্যাণে বিরোধীপক্ষের মন জয় করবার ক্ষমতা এবং স্বভাবসিদ্ধ পাণ্ডিত্য ছিল নজরকাড়া

কলকাতা: ভারতের (India) রাজনৈতিক ইতিহাস (Political History) থেকে অর্থনৈতিক পরিকাঠামোয় অবদানে অটল বিহারী বাজপেয়ির (Atal Bihari Vajpayee) পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। প্রথম অ-কংগ্রেসি পূর্ণ মেয়াদি প্রধানমন্ত্রী (Prime Minister) হয়ে তাঁর শালীনতার কল্যাণে বিরোধীপক্ষের মন জয় করবার ক্ষমতা এবং স্বভাবসিদ্ধ পাণ্ডিত্য নজরকাড়া ছিল। সংসদে তাঁর বেশ কিছু ভাষণ আজও প্রাসঙ্গিক।  

তেমনই একটি ঘটনা ১৯৯৬ সালের ৩১ মে। সে দিন গণতন্ত্রের পক্ষে যে উক্তি করেছিলেন অটল বিহারী বাজপেয়ি, তা হয়তো ভারতের মতো গণতান্ত্রিক দেশে গুরুত্বপূর্ণ। সে দিন আস্থা ভোটের সময় অটলজি বলেছিলেন, "সরকার আসবে এবং যাবে, কিন্তু এই দেশ এবং এর গণতন্ত্র বজায় থাকবে।" সংবিধান মেনে চলা যে কোনও দেশের গণতন্ত্রে সর্বদা অনুরণিত হবে এই উক্তি।

সংসদে আস্থা প্রস্তাবের বক্তৃতার সময়, অটল বিহারী বাজপেয়ি বলেছিলেন, "দেশ আজ সঙ্কটে ঘেরা এবং আমরা এই সঙ্কটগুলি তৈরি করিনি। যখনই প্রয়োজন হয়েছে, আমরা সেই সময়ে তা  সমাধানে সাহায্য করেছি। ক্ষমতার খেলা চলবে, সরকার আসবে-যাবে, দল তৈরি হবে, অবনতি হবে, কিন্তু এই দেশটা থাকুক, এই দেশের গণতন্ত্র অমর থাকুক।"

বিরোধীদের প্রসঙ্গও তুলে ধরেছিলেন। তবে তা কোনও আক্রমণাত্মক প্রেক্ষিতে নয়। জবাবি ভাষণে অটল বক্তব্য ছিল, 'আজ এই আলোচনা শেষ হবে, তবে আগামীকাল থেকে যে অধ্যায় শুরু হবে সেদিকে একটু নজর দেওয়া দরকার। এই তিক্ততা যেন না বাড়ে। আরএসএসের বিরুদ্ধে যেভাবে অভিযোগ করা হয়েছিল, তাতে তাদের কোনো কিছু করার ছিল না। আরএসএসের প্রতি মানুষের শ্রদ্ধা আছে। তারা যদি দুস্থ বস্তিতে কাজ করে, তারা যদি উপজাতীয় এলাকায় গিয়ে শিক্ষার প্রসার ঘটায়, তাহলে তাদের এই জন্য পূর্ণ সমর্থন পাওয়া উচিত ছিল।'

আরও পড়ুন, ভারতের ‘চিরন্তন পীঠ’ সোমনাথ মন্দির, কেন এই জ্যোতির্লিঙ্গ ছুটে যান ভক্তরা?

অত্যন্ত সুবক্তা হিসেবে পরিচিত এই নেতার দেওয়া কিছু বক্তৃতা ভারতের সংসদীয় ইতিহাসে অমর হয়ে থাকবে। দেশের রাজনীতিতে তিনি ‘ভীষ্ম পিতামহ’। সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে তিনি সর্বজন স্বীকৃত বর্ষীয়ান নেতা হয়ে উঠেছিলেন।

শুধু তাই নয়, ১৩ সেপ্টেম্বর, ২০০২ সালে জাতি সঙ্ঘের সাধারণ সভায় দেওয়া অটল বিহারী বাজপেয়ীর ভাষণ আজও সমাদৃত হয়। সেই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী জাতি সঙ্ঘে দাঁড়িয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের প্রসঙ্গ তোলেন এবং তা সম্পূর্ণ হিন্দিতে।   

তবে ১৯৯৬ সালে মাত্র তেরো দিনের মাথায় প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করবার সময় সংসদে বাজপেয়ি যে ভাষণটি দেন, তা আজও তাঁর দেওয়া বক্তৃতাগুলির মধ্যে অন্যতম। “সরকার আসে যায়, দলের জন্ম বা মৃত্যু হয়। কিন্তু সর্বোপরি, দেশের মুখ যেন উজ্জ্বল থাকে, তার গণতন্ত্র অমর,” বলেছিলেন তিনি।

আজ দেশজুড়ে অটল বিহারী বাজপেয়ির জন্মবার্ষিকী পালন। ফিরে দেখা সেই ভাষণ স্মৃতি। যে স্মৃতিতে তিনি আজও উজ্জ্বল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ইতিমধ্যেই ৪৭ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ইতিমধ্যেই ৪৭ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget