এক্সপ্লোর

Somnath Temple: ভারতের ‘চিরন্তন পীঠ’ সোমনাথ মন্দির, কেন এই জ্যোতির্লিঙ্গ ছুটে যান ভক্তরা?

Somnath Temple First Jyotirlinga: সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির জ্যোতির্লিঙ্গের অন্যতম। এমনটাও বলা হয়, সোমনাথ দ্বাদশ  জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ। 

কলকাতা: হিন্দু শাস্ত্র অনুযায়ী অরিদ্রা নক্ষত্রের রাতে দেবাদিদেব মহাদেব ভক্তদের দুঃখ দুর্দশা কষ্ট দূর করার জন্য স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। পুণ্যভূমি ভারতবর্ষের বারোটি স্থানে শিবশক্তি জ্যোতির্লিঙ্গ রূপে বিখ্যাত। শিবপুরাণের শতরুদ্র সংহিতায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম উল্লেখ রয়েছে। এই বারোটি জ্যোতির্লিঙ্গের উৎপত্তি নিয়ে রয়েছে চমকপ্রদ পৌরাণিক কাহিনী, নানান ঘটনা ও কিংবদন্তি। শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস।বলা হয়, তীর্থের দেবতা না ডাকলে তীর্থদর্শন হয় না।

বিশ্বাস করা হয়, জ্যোতির্লিঙ্গের দর্শন করতে না পারলেও তাঁর মাহাত্ম্য শুনলে, নিয়মিত স্তোত্রটি পাঠ করলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গে পুজো সম্পন্ন হয়, অশেষ মঙ্গল হয়। 

গুজরাট রাজ্যের সৌরাষ্ট্র অঞ্চলের ভেরাবলের প্রভাস ক্ষেত্রে অবস্থিত শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির জ্যোতির্লিঙ্গের অন্যতম। এমনটাও বলা হয়, সোমনাথ দ্বাদশ  জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ। 

সোমনাথ শব্দটির অর্থ “চন্দ্র দেবতার রক্ষাকর্তা”। সোমনাথ মন্দিরটি ‘চিরন্তন পীঠ’ নামে পরিচিত।হিন্দু পুরাণ অনুসারে, দক্ষকে প্রজাপতি অভিশাপ দেন। অভিশাপমুক্ত হতে চন্দ্র প্রভাস তীর্থে শিবের আরাধনা করেন, শিব তাঁর অভিশাপ অংশত নির্মূল করেন। এই কারণে সত্যযুগে চন্দ্র সোমনাথে শিবের একটি স্বর্ণমন্দির নির্মাণ করেন। ত্রেতা যুগে রাবণ রৌপ্য ও কৃষ্ণ চন্দনকাষ্ঠ দ্বারা মন্দিরটি পুনর্নিমাণ করেছিলেন বলে বিশ্বাস। যদিও সোমনাথ মন্দির প্রথম কে তৈরী করেছিল সে বিষয়ে কোনও ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না।

সোমনাথ মন্দিরে বিগ্রহটি মন্দিরের মাঝখানে নিচের কোনরকম অবলম্বন ছাড়াই উপর থেকে ঝুলে রয়েছে। চন্দ্রগ্রহণের দিন ভক্তরা এই মন্দিরে তীর্থ করতে আসেন। এছাড়া সারা বছরই লক্ষ লক্ষ মানুষ এই মন্দিরে ছুটে আসেন। 

এই মন্দিরে শিব সোমেশ্বর দেব নামে পরিচিত। তিনি চাঁদের রক্ষাকর্তা। লোকবিশ্বাস, চন্দ্রদেব শিবের প্রতি শ্রদ্ধায় প্রতি কার্তিক মাসে পূর্ণচন্দ্র রূপে এই মন্দিরে বিরাজ করেন। তাই কার্তিক পূর্ণিমা সোমনাথ মন্দিরে বিশেষভাবে পালিত হয়। এছাড়া শিবরাত্রি, দীপাবলি, নবরাত্রিতেও প্রচুর ভক্তের সমাগম হয়।                                                        

আরও পড়ুন, পশুপতিনাথ দর্শনে পূর্ণ হয় মনের বাসনা, এই মন্দির ঘিরে রয়েছে একাধিক রহস্য

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Boro Maa Naihati : নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
Bipattarini Puja 2026 : কীভাবে বিপত্তারিণীর ব্রত পালন করলে বিপন্মুক্ত থাকবে পরিবার ? নৈবেদ্যই বা দেবেন কীভাবে ?
কীভাবে বিপত্তারিণীর ব্রত পালন করলে বিপন্মুক্ত থাকবে পরিবার ? নৈবেদ্যই বা দেবেন কীভাবে ?
Snana Yatra 2026 : ভ্যাপসা গরম উপেক্ষা করেই পুরীতে প্রভু জগন্নাথের 'স্নান যাত্রা', 'গজ বেশ' চাক্ষুষ করলেন লক্ষাধিক ভক্ত
ভ্যাপসা গরম উপেক্ষা করেই পুরীতে প্রভু জগন্নাথের 'স্নান যাত্রা', 'গজ বেশ' চাক্ষুষ করলেন লক্ষাধিক ভক্ত
Amarnath Yatra 2026 : ছদ্মবেশে ঢুকে পড়তে পারবে না জঙ্গিরা, অমরনাথ যাত্রায় আঁটসাঁট নিরাপত্তার লক্ষ্যে 'পহেচান' অ্যাপ
ছদ্মবেশে ঢুকে পড়তে পারবে না জঙ্গিরা, অমরনাথ যাত্রায় আঁটসাঁট নিরাপত্তার লক্ষ্যে 'পহেচান' অ্যাপ

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget