এক্সপ্লোর

Australian Currency Notes: রাজতন্ত্রকে পুরোপুরি বর্জনের পথে! নোট থেকে বাদ পড়ছে রানির ছবি, সিদ্ধান্ত অস্ট্রেলিয়া সরকারের

Queen Elizabeth II: ২০২২-এর ৮ সেপ্টম্বর মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তার পরই অস্ট্রেলিয়া জানিয়ে দেয় যে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্য়ু হয়েছে বলেই তাঁর ছেলে নোটে জায়গা পাবেন, এমনটা হবে না।

সিডনি: পাঁচ মাস হতে চলল মারা গিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এ বার মুদ্রা থেকে তাঁর ছবি সরাতে উদ্যত হল অস্ট্রেলিয়া (Australian Currency Notes)। এই মুহূর্তে অস্ট্রেলীয় ৫ ডলারের নোটে ছবি রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II)। তার পরিবর্তে এ বার দেশীয় সংস্কৃতিকে মুদ্রায় তুলে ধরতে চায় অস্ট্রেলিয়া। তবে নকশা তৈরি না হওয়া পর্যন্ত, পুরনো নোট ব্যবহার করা যাবে।

অস্ট্রেলীয় ৫ ডলারের নোটে ছবি রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের

বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমেই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে জানানো হয়েছে। লিখিত বিবৃতিতে জানানো হয়ছে, নোটের এক পিঠে থাকবে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছবি। অন্য পিঠে দেশের সংস্কৃতি এবং ইতিহাসকে ফুটিয়ে তোলা হবে।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরই নোটে তাঁর ছবি রাখা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আনুষ্ঠানিক ভাবে ব্রিটেনের রাজতন্ত্রের অধীনে থাকলে, দেশের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক। রানির দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে অস্ট্রেলিয়াকে স্বতন্ত্র যাত্রা শুরু করতে হবে বলে দাবি ওঠে।

আরও পড়ুন: BJP on Budget: বাজেটের সুফল বোঝাতে ১২ দিন ধরে দেশজুড়ে প্রচার অভিযান চালাবে বিজেপি

তবে এই বিতর্ক নতুন কিছু নয়। ১৯৯৯ সালে এই নিয়ে গণভোটও হয় সেখানে। সে বার যদিও আনুষ্ঠানিক ভাবে রানিকে দেশের প্রধান রেখে দেওয়ার পক্ষে সমর্থন বেশি ছিল। কিন্তু রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এই মুহূর্তে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। রীতি অনুযায়ী, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কমনওয়েল্থ-এর অন্তর্ভুক্ত ১২টি দেশের আনুষ্ঠানিক প্রধানও তিনি।

২০২২-এর ৮ সেপ্টম্বর মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তার পর ২২ সেপ্টেম্বরই অস্ট্রেলিয়া জানিয়ে দেয় যে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্য়ু হয়েছে বলেই, তাঁর ছেলে নোটে জায়গা পাবেন, এমনটা হবে না। বরং অস্ট্রেলিয়ার কিংবদন্তিদের তাঁর জায়গায় নোটে রাখার কথা ভাবা হবে।

অস্ট্রেলিয়ার সরকারের দাবি, ব্রিটেনের রানি বলে নয়, ব্যক্তিত্বের জন্যই নোটে জায়গা পেয়েছিলেন দ্বিতীয় এলিজাবেথ। তবে নোট থেকে রানির ছবি সরানোর প্রক্রিয়া মোটেও সহজ নয়। তার জন্য গণভোট করাতে হবে আরও একবার। সংশোধন ঘটাতে হবে সংবিধানেও।

২০২১ সালে জাতীয় সঙ্গীতেও সংশোধন ঘটানো হয়

এর আগে, ২০২১ সালে জাতীয় সঙ্গীতে সংশোধন ঘটানো হয়। জাতীয় সঙ্গীত থেকে ‘তরুণ’ শব্দটি বাদ দেওয়া হয়। তা নিয়ে সে দেশের সরকারের যুক্তি ছিল, অস্ট্রেলিয়ার আদি বাসিন্দারা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে অন্যতম।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
Sukanta Majumdar: 'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা
'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget