এক্সপ্লোর

দেশে ক্রমেই বাড়ছে অপরাধ, ২০১৮ সালে দৈনিক গড়ে ৯১টি ধর্ষণ: এনসিআরবি

হায়দরাবাদ থেকে উন্নাও, কামদুনি থেকে কোয়েমবত্তুর – হাজারো প্রতিবাদ, মোমবাতি মিছিল যে আদতে সমাজে তেমনভাবে কোনও প্রভাবই ফেলতে পারেনি, তা প্রমান করল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট।

নয়াদিল্লি: ২০১২। নির্ভয়াকাণ্ডের নৃশংসতা নড়িয়ে দিয়েছিল সারা দেশকে। দোষীদের চরম শাস্তির দাবিতে সোচ্চার হয়েছিল সারা দেশ। নির্ভয়ার অপরাধীরা এখনও জীবিত! এরই মধ্যে গড়িয়ে গিয়েছে ৭টি বছর। ধর্ষণ-খুনের ঘটনা কমেনি তো মোটেই, প্রায় প্রতিদিনই উঠে আসছে নারী নির্যাতনের নানা ভয়ঙ্কর ঘটনার খবর। হায়দরাবাদ থেকে উন্নাও, কামদুনি থেকে কোয়েমবত্তুর – হাজারো প্রতিবাদ, মোমবাতি মিছিল যে আদতে সমাজে তেমনভাবে কোনও প্রভাবই ফেলতে পারেনি, তা প্রমান করল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট। তথ্য বলছে, ২০১৮য় দেশে প্রতিদিন গড়ে ৯১টি ধর্ষণের ঘটনা ঘটেছে। খুন হয়েছে গড়ে ৮০টি। অপহরণের ঘটনা প্রতিদিন ঘটেছে গড়ে ২৮৯টি। ২০১৮য় সারাদেশে ৫০,৭৪,৬৩৪টি ধর্তব্যযোগ্য অপরাধ সংগঠিত হয়েছে, যা কিনা ২০১৭র থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। খুন বা অপহরণের ঘটনাও আগের বছরের থেকে বেড়েছে ২০১৮য়। তথ্য বলছে, ব্যক্তিগত আক্রোশ, বিবাদের জেরেই বেশির ভাগ খুনের ঘটনা ঘটেছে। অপহরণের সংখ্যাও গত ২-৩ বছরে বেড়েছে লাফিয়ে লাফিয়ে। ২০১৭র তুলনা ১০.৩ শতাংশ বেশি অপহরণের ঘটনা ঘটেছে। ২০১৮য় মহিলাঘটিত অপরাধের সংখ্যা খাতায়কলমে ৩,৭৮,২৭৭। ২০১৭য় এই সংখ্যাটা ছিল ৩,৫৯,৮৪৯। বোঝাই যাচ্ছে সংখ্যাটা বেড়েছে এক্ষেত্রেও। ২০১৮য় দেশে মোট ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছিল ৩৩ হাজারের কিছু বেশি। ২০১৭য় সংখ্যাটা ছিল কিছুটা কম। তবে ২০১৬য় এ-দেশে নথিভুক্ত হওয়া ধর্ষণের ঘটনাই ছিল ৩৯ হাজারের কাছাকাছি। এই পরিসংখ্যান দেশবাসীকে যে খুব একটা স্বস্তিতে রাখবে না তা বলাই বাহুল্য।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Road Accident: ভোররাতে উড়ালপুলের দেওয়ালে সজোরে ধাক্কা সরকারি বাসের, মৃত্যু অন্তত ৩ জনের, আহত বহু
ভোররাতে উড়ালপুলের দেওয়ালে সজোরে ধাক্কা সরকারি বাসের, মৃত্যু অন্তত ৩ জনের, আহত বহু
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget