এক্সপ্লোর

US-Israel Attack Iran: 3D ছবিকে আসল ভেবে হামলা ইজ়রায়েলের? ইরান কি বোকা বানাচ্ছে তাদের? স্ট্রাইকের ভিডিও ঘিরে প্রশ্ন হাজারো

IDF Strike on Helicopter Decoy: সম্প্রতি ইজ়রায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে।

নয়াদিল্লি: মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, ড্রোন বর্ষণ। একদিকে আমেরিকা এবং ইজ়রায়েল, অন্য দিকে, একা ইরান। কিন্তু কৌশলগত ভাবে যুদ্ধক্ষেত্রে কি নাকানিচোবানি খেতে হচ্ছে প্রবল শক্তিধর দুই দেশকে? ইরান কি বোকা বানাচ্ছে তাদের? ইজ়রায়েলি বাহিনীর পোস্ট করা একটি ভিডিও-ই এই জল্পনা উস্কে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিমান, হেলিকপ্টার ভেবে ইরানে যে হামলা চালাচ্ছে ইজ়রায়েল, তা আদৌ বিমান, হেলিকপ্টার, না কি স্রেফ ছবি, তা নিয়ে প্রশ্ন উঠছে। (IDF Strike on Helicopter Decoy)

সম্প্রতি ইজ়রায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে। ইরানের Mi-17 হেলিকপ্টার এবং সেখানকার বিল্ডিং ধ্বংসের মুহূর্ত বলে ভিডিওটি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ঝাপসা, সাদা-কালো ওই ছবিটিই বিতর্ক উস্কে দিয়েছে। আসল হেলিকপ্টারের পরিবর্তে ইরান মাটিতে কপ্টারের ছবি এঁকে রেখে ইজ়রায়েলকে বোকা বানিয়েছে বলে মনে করছেন অনেকেই। (US Israel Attack Iran)

বুধবার ওই দু’টি ভিডিও পোস্ট করে IDF. একটি ভিডিও-য় দেখা যায়, হামলার পর গোটা একটি বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। অন্য ভিডিওটিতে দেখা যায়, প্রকাণ্ড আকারের একটি হেলিকপ্টারের উপর হামলা চালানো হয়েছে। কিন্তু হামলার পরও একই জায়গায়, একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল হেলিকপ্টারটি। কালো ধোঁয়া ছাড়া তেমন ক্ষয়ক্ষতি হয়েছে বলেও চোখে পড়েনি। এত বড় হামলার পরও কী করে একই জায়গায় দাঁড়িয়ে থাকল হেলিকপ্টারটি, কী করে নড়নচড়ন হল না, প্রশ্ন তুলেছেন অনেকেই। 

শুধুমাত্র সাধারণ মানুষই নন, প্রতিরক্ষা বিশেষজ্ঞ, যুদ্ধ-বিশ্লেষকরাও মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। ইউরোপ এবং ইউরেশিয়ার প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিশ্লেষক প্যাট্রিসিয়া মারিন্স লেখেন, ‘ইরানের একটি ছবিতে হামলা চালিয়েছে IDF এবং সেটিকে ধ্বংসপ্রাপ্ত লক্ষ্যবস্তু বলে প্রকাশ করেছে। ইরান অ্যানামরফিক ছবি ব্যবহার করে আমেরিকা এবং ইজ়রায়েলকে ফাঁকি দিচ্ছে। ভিডিওটি দেখুন, হেলিকপ্টার বলে যার উপর হামলা চালানো হয়েছে, তা আসলে পিচের উপর আঁকা ছবি’।

প্যাট্রিসিয়া জানিয়েছেন, এর আগে রাশিয়াও এই কৌশল অবলম্বন করেছে। তিনি লেখেন, ‘২০২৩ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সময় আমেরিকার স্য়াটেলাইটগুলিকে ফাঁকি দিতে রাশিয়াও একই কৌশল অবলম্বন করে। তাই আমেরিকা এবং ইজ়রায়েল যত হামলা চালানোর দাবি করছে, হতে পারে সেগুলি এমন নকল লক্ষ্যবস্তু। এতে আরও বোঝা যাচ্ছে যে, ইরান আসলে অবক্ষয়ের উপর বিনিয়োগ করছে, দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা’। অর্থাৎ প্যাট্রিসিয়ার দাবি, আসলের মতো দেখতে ছবি এঁকে ইরান আসলে আমেরিকা এবং ইজ়রায়েলকে বোকা বানাচ্ছে, তাদের বিভ্রান্ত করছে। সেই ফাঁদে পা দিয়ে আমেরিকা এবং ইজ়রায়েল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র খরচ করে চলেছে দেদার।

এক নেটিজেন সরাসরি IDF-কে কটাক্ষ করে লেখেন, ‘এটা পোস্ট করে নিজের ঘাড়ে দায়ই বা নিল কেন? আসল হেলিকপ্টার হলে ডানা আগের মতোই থাকত না। ছবিতে হামলা চালানো হয়েছে’। আর এক জন লেখেন, ‘ইজ়রায়েল শিশুদের স্কুলে এবং চক দিয়ে আঁকা ছবিতে বোমা ফেলতে সিদ্ধহস্ত’। কেউ কেউ যদিও যুক্তি দিচ্ছেন যে, হেলিকপ্টার না থাকলে ওই ভাবে ধোঁয়া বেরোত না। ইজ়রায়েলের তরফে যদিও এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। X হ্যান্ডলে Grok-এর মতামত চাওয়া হলে, জবাব দিতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে ইলন মাস্কের AI সহযোগীও। ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লে হেলিকপ্টারের রোটর ব্লেট কেন খুলে পড়ে গেল না, সন্দেহ প্রকাশ করেছে Grok-ও। Interesting Engineering জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে শত্রুকে বোকা বানানোর কৌশল সফল ভাবে রপ্ত করেছে ইরান। এমন ভাবে মাটির উপর Mi-17 হেলিকপ্টার, F-14 যুদ্ধবিমানের 3D ছবি আঁকা হয়েছে, যাতে আসল-নকল বোঝা না যায় উপর থেকে। সেগুলিকে আসল ভেবে হামলা চালাচ্ছে ইজ়রায়েল। ওই সব ছবি আঁকতে যৎসামান্য় টাকা খরচ হয়ে থাকতে পারে ইরানের। কিন্তু সেগুলিকে আসল ভেবে হামলা চালিয়ে কোটি কোটি টাকার অস্ত্রশস্ত্র নষ্ট হচ্ছে আমেরিকা এবং ইজ়রায়েলের।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget