এক্সপ্লোর

Iran-US Conflict : 'ট্রাম্প তো আগেই বলেছেন যে আমেরিকা...', বড় প্রশ্ন তুললেন ভারতে নিযুক্ত খামেনেইয়ের প্রতিনিধি

Donald Trump : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাতেই বৈপরীত্য ফুটে উঠছে বলে মন্তব্য করেন তিনি।

নয়াদিল্লি : আমেরিকার নাগাড়ে হামলার মধ্যেই এবার বড় প্রশ্ন তুলে দিলেন ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার বিশেষ প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম ইলাহি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাতেই বৈপরীত্য ফুটে উঠছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, 'ইরানের পারমাণবিক অস্ত্র আমেরিকা ধ্বংস করে দিয়েছে বলে আগেই দাবি করেছিলেন ট্রাম্প, কিন্তু তারপরেও আবার ইরান আক্রমণ করছেন।' মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথোপকথনের সময় ইলাহি দাবি করেন, ইরান একাধিক বার বলেছে যে পরমাণু অস্ত্র সংগ্রহ করার কোনও চেষ্টা করা হচ্ছে না। কারণ, ধর্মীয় বিধান অনুযাযী তাদের তা করার অনুমতি নেই।

বিশেষ প্রতিনিধির বক্তব্য, আমেরিকার সঙ্গে ১২ দিনের যুদ্ধে, একাধিক বার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে তাঁরা ইরানের নতুন পরমাণু শক্তি ধ্বংস করে দিয়েছেন। এখন বলছেন, সম্পূর্ণরূপে, আমরা ধ্বংস করে দিয়েছি। যদি এটা আগেই ধ্বংস করে দিয়েছেন, তাহলে আবার তাঁরা কেন ধ্বংস করতে চাইছেন ? যদি এটা ধ্বংস করে দেওয়া হয়ে থাকে, যদি এটার ক্ষতিসাধন করা হয়েছে বা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হয়েছে, তাহলে আবার কেন আক্রমণ করতে চাইছেন ? এটা এমন একটা বিষয় যা বোধগম্য হচ্ছে না এবং কোনও যুক্তিও নেই। ওঁরা কী চান ? যদি ওঁরা ইরানের পরমাণু শক্তি ধ্বংস করতে চান, একাধিকবার ইরানের আধিকারিকরা ঘোষণা করেছেন যে আমাদের কোনও পরমাণু অস্ত্র থাকবে না। কারণ, ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়া ও বিবৃতি অনুযায়ী, এটা হারাম, এটা নিষিদ্ধি এবং আমরা এটা রাখতে পারি না। আমরা তা চাইছিও না। আমরা এটা চাই না। একাধিক বার, শতাধিক বার, হাজার হাজার বার, ইরানের সর্বোচ্চ নেতার আধিকারিকরা উল্লেখ করেছেন, ইরানের প্রেসিডেন্ট এবং বিদেশমন্ত্রী উল্লেখ করেছেন। কিন্তু, ওঁরা তা মানতে চাইছেন না। ওঁরা আরও একটা অজুহাত নিয়ে ইরান আক্রমণ করতে চান।"

তাঁর সংযোজন, "ইরান কখনোই কোনও দেশের জন্য সমস্যা তৈরি করতে চাইনি। আমরা জানি। কিন্তু, অন্য দেশগুলিকেও জানতে হবে। ওদের এগিয়ে আসা উচিত। ওদের আমেরিকারকে বলা উচিত, ইজরায়েল সরকারকে বলা উচিত যে যুদ্ধ থামাতে হবে। ওদের উৎসাহ দেওয়া উচিত নয়। ওদের বলতে হবে যে এই যুদ্ধে কারো লাভ নেই। এই দেশগুলি আমাদের ওপর আমেরিকার আক্রমণ থামাতে পারবে না। অন্তু, আমেরিকার হামলার নিন্দা করুক। নাহলে, আমাদের আর কী বলার আছে ?"  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : 'মা পাপ দেবেন'! দেবীর কাছে কান মুলে প্রণামীর বাক্স চুরি, ভাইরাল হল ভিডিয়ো
'মা পাপ দেবেন'! দেবীর কাছে কান মুলে প্রণামীর বাক্স চুরি, ভাইরাল হল ভিডিয়ো
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Kalyan Banerjee: সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
News Live: অমিত শাহ, জে পি নাড্ডার লাঞ্চের টেবিলে সৌগত রায়, এবার কি 'কালীঘাট-তৃণমূল' বিজেপির কাছাকাছি?
অমিত শাহ, জে পি নাড্ডার লাঞ্চের টেবিলে সৌগত রায়, এবার কি 'কালীঘাট-তৃণমূল' বিজেপির কাছাকাছি?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget