এক্সপ্লোর

Ayatollah Ali Khamenei: প্রাণ থাকতে আত্মসমর্পণ নয়, ফের জানিয়ে দিলেন আয়াতোল্লা খামেনেই, যুদ্ধবিরতিতে লিখলেন, ‘যাঁরা ইতিহাস জানেন…’

Iran-Israel Ceasefire: সোশ্য়াল মিডিয়ায় নিজের অবস্থান পরিষ্কার ভাষায় জানিয়ে দেন খামেনেই।

নয়াদিল্লি: ইজরায়েলের সঙ্গে সংঘাত চলাকালীন আত্মসমর্পণ করতে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময়ও নিজের অবস্থান থেকে সরেননি, ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পরও অবস্থান পাল্টালেন না ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই। পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, ইরান কখনও আত্মসমর্পণ করেনি, কখনও করবেও না। (Ayatollah Ali Khamenei)

প্রথম ইজরায়েল হামলা চালানোর পরই কড়া অবস্থান নিতে দেখা গিয়েছিল ইরানকে। দুই দেশের সংঘাতে আমেরিকা নিজেকে জড়িয়ে নেওয়ার পরও অবস্থান পাল্টায়নি তারা। বরং দেশের ক্ষেপণাস্ত্র গবেষণাকেন্দ্রে হামলা চালানো হলে, পশ্চিম এশিয়ায় আমেরিকার ঘাঁটিতে প্রত্যাঘাতের পাল্টা হুঁশিয়ারি দেয়। সেই মতো কাতারে আমেরিকার সেনাঘাঁটিতে আঘাত হানে ইরান। (Iran-Israel Ceasefire)

এর কয়েক ঘণ্টা পরই ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। তবে সাত তাড়াতাড়ি ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করলেও, তা কার্যকর করার সময়কাল নিয়ে ধন্দ ছড়ায়। উল্টো দিক থেকে আক্রমণ না করা হলে, তারাও আঘাত করবে না বলে জানালেও, কোনও চুক্তি হয়নি বলে প্রথমে জানায় ইরান। এর পর যদিও, দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি শত্রুতা থেকে সরে আসার কথা জানান। শেষে ইজরায়েলের তরফে বিবৃতি জারি করে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানানো হয়। 

এর পরই সোশ্য়াল মিডিয়ায় নিজের অবস্থান পরিষ্কার ভাষায় জানিয়ে দেন খামেনেই। তিনি লেখেন, 'যাঁরা ইতিহাস জানেন, ইরানি জাতিকে চেনেন, তাঁরা ভাল করেই জানেন যে, ইরান কখনও আত্মসর্পণ করবে না'।

তবে যুদ্ধবিরতি ঘোষণা হলেও, বেশ কিছু বিষয় নিয়ে এখনও সংশয় রয়েছে। ট্রাম্প পশ্চিম এশিয়ায় শান্তি ফিরেছে বলে দাবি করলেও, এই শান্তি কতদিন টিকবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইরানের পরমাণু শক্তিধর হয়ে ওঠায় ঘোর আপত্তি আমেরিকা ও ইজরায়েলের। সেক্ষেত্রে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেই নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে। অন্য দিকে, যুদ্ধবিরতি হওয়ার পরও ইরানের তরফে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে ইজরায়েল। ক্ষেপণাস্ত্রের জবাব ক্ষেপণাস্ত্রে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী। ইরান যদিও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করছে। ফলে আক্রমণ পাল্টা আক্রমণ কখন বন্ধ হবে, তা নিয়ে সংশয় রয়েছে। ট্রাম্প যদিও জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তা লঙ্ঘন করা উচিত হবে না।

এই যুদ্ধবিরতির ঘোষণা নিয়েও নানা তত্ত্ব উঠে আসছে। CNN জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুকে রাজি করান খোদ ট্রাম্প। তাঁর ভাইস জেডি ভ্যান্স এবং অন্যরা ইরানের সঙ্গে সমঝোতায় উদ্যত হন। এই যুদ্ধবিরতিতে ইরানকে রাজি করাতে কাতারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও ইরানের দাবি, গতকাল কাতারে আমেরিকার সেনাঘাঁটিতে তারা যে আঘাত হানে, তাতে পরিস্থিতি বেগতিক হতে পারে বলে বোধোদয় হয় আমেরিকা ও ইজরায়েলের, তারাই যুদ্ধবিরতির সুপারিশ করে। সব মিলিয়ে সংশয় কাটিয়ে উঠতে পারছেন না অনেকেই।

সেরা শিরোনাম

Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget