এক্সপ্লোর

কলকাতার বিস্ময় ক্যারাটে কন্যা ও মহিলা বাস চালককে ‘জ্যোতির্ময়ী’ সম্মান

‘জ্যোতির্ময়ী’। হ্যাঁ আক্ষরিক অর্থেই ওঁরা তাই।

কলকাতা: ‘জ্যোতির্ময়ী’। হ্যাঁ আক্ষরিক অর্থেই ওঁরা তাই। আয়েষা নুর। মেয়েবেলা থেকেই মৃগীর শিকার। তার ওপর তাঁর জীবনের ওপর দিয়ে বয়ে গিয়েছে একাধিক ঝড়। তবে পরিবারের দারিদ্র আর শরীরে ও মনে নির্যাতনের দগদগে ঘা নিয়েও থেমে যাননি আয়েষা। তাঁকে কখনও দমিয়েও রাখা যায়নি। ৬ বছর বয়স থেকেই ক্যারাটের প্রশিক্ষণ। পরবর্তীতে নিজের এই আত্মরক্ষার শিক্ষাই আরও মেয়েদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তিনি। এখনও সেই কাজেই নিজেকে জড়িয়ে রেখেছেন। প্রতিবছর প্রায় ১ লক্ষ মেয়েকে ক্যারাটে প্রশিক্ষণ দেন আয়েষা। সেটাও বিনা পারিশ্রমিকে। আত্মরক্ষার এই শিক্ষার প্রসারে এক পয়সাও নেন না কলকাতার এই বিস্ময় ক্যারাটে কন্যা।

কলকাতার বিস্ময় ক্যারাটে কন্যা ও মহিলা বাস চালককে ‘জ্যোতির্ময়ী’ সম্মান সম্মানিত আয়েষা নুর।

আরেক জন প্রতিমা পোদ্দার। বয়স ৪২ বছর। ইতিমধ্যেই তিনি একাধিকবার সংবাদ শিরোনামে এসেছেন। আর প্রতিমা দেবীর এই সংবাদ শিরোনামে আসার নেপথ্যে রয়েছে তাঁর লড়াই। স্বামীর দুর্ঘটনার পর প্রায় ভেসে যতে বসেছিল গোটা পরিবার। অগত্যা বাসের স্টিয়ারিংয়ে বসতে হয়েছিল তাঁকে। তারপর থেকে এখনও হাওড়া-নিমতা রুটে প্রতিমাদেবীই একমাত্র মহিলা বাস চালক। রাজ্যে প্রথম বাস চালক হিসেবে দৃষ্টান্ত গড়েছেন প্রতিমা পোদ্দার। তাঁকে দেখে অনুপ্রাণিত অনেকেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক তরুণীর বাস চালানোর ভিডিও। প্রসঙ্গত, গত বছর দুর্গা পুজোয় কলকাতার এক নামজাদা পুজো কমিটি প্রতিমা দেবীর জীবনীই তুলে ধরেছিল তাদের মণ্ডপে। তা বেশ সাড়াও ফেলেছিল।

কলকাতার বিস্ময় ক্যারাটে কন্যা ও মহিলা বাস চালককে ‘জ্যোতির্ময়ী’ সম্মান সম্মানিত প্রতিমা পোদ্দার।

আয়েষা ও প্রতিমা এই ২ সংগ্রামীর হাতেই এবারের ‘জ্যোতির্ময়ী অ্যাওয়ার্ড’ তুলে দিল জ্যোতি বসু মেমোরিয়াল ফাউন্ডেশন। এই শিরোপার সঙ্গেই তাঁদের দেওয়া হয়েছে ২৫ হাজার করে টাকাও। সংস্থার তরফে কর্ণধার রাখি বসু জানিয়েছেন, “এই সময়ে নারীরা সর্বক্ষেত্রেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে যে মহিলারা আজও জীবনের জয়গান গেয়ে চলেছেন তাঁদের কুর্ণিশ জানাতেই আমাদের এই উদ্যোগ। আয়েষা এবং প্রতিমা আগামী দিনেও তাঁদের লড়াই চালিয়ে যাক এবং বাকিদেরও উৎসাহ দিক।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শর্বরী দত্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Suvendu Adhikari: 'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Covid 19 : অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের

ভিডিও

Mahesh Rath Yatra 2026: ৬৩০তম বর্ষে হুগলির মাহেশের রথযাত্রা, মহা-সাড়ম্বরে পূজিত হলেন প্রভু জগন্নাথ
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড তারকা কাজল
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget