এক্সপ্লোর

Bardhaman News : স্টেশনজুড়ে 'জয় শ্রীরাম', অযোধ্যার উদ্দেশে ছাড়ল 'আস্থা', বর্ধমান থেকে আর কবে কবে ট্রেন, কত খরচ

Ayodhya Aastha Special Train : সোমবার সন্ধে থেকেই বর্ধমান স্টেশনে থিকথিকে ভিড় চোখে পড়ে। শয়ে শয়ে রামভক্ত স্টেশনে উপস্থিত হয়ে তাদের প্রয়োজনীয় ব্যাচ ও টিকিট সংগ্রহ করেন। 

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : অযোধ্যায় ( Ayodhya )যাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাড়ছে স্পেশাল ট্রেন আস্থা। গুজরাত , হিমাচল প্রদেশ, জম্মুর পাশাপাশি বাংলা থেকেও একাধিক আস্থা স্পেশাল ট্রেন রওনা দিচ্ছে রাম জন্মভূমি অযোধ্যার উদ্দেশে।  আর তাতে উপছে পড়ছে ভিড়। 

সোমবার রাতেই হাওড়া স্টেশন থেকে একটি আস্থা স্পেশাল ট্রেন অযোধ্যার উদ্দেশে রওনা দেয়। উত্তরবঙ্গ ( North Bengal ) থেকেই আরও একটি আস্থা ট্রেন অযোধ্যায় গিয়ে পৌঁছেছে। মঙ্গলে বর্ধমান থেকেও আস্থা স্পেশাল ট্রেন রওনা দিল অযোধ্যার দিকে। মঙ্গলবার রাতেই ট্রেনটি রওনা দেয়। বুধবারই গন্তব্যে পৌঁছচ্ছে আস্থা । 

রাম মন্দির উদ্বোধনের পর রামমন্দির ও রামলালার দর্শনের জন্য রেল মন্ত্রকের পক্ষ থেকে আস্থা স্পেশাল ট্রেন চালানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়।মঙ্গলবার বর্ধমান থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেয় আস্থা স্পেশাল ট্রেন। যাত্রাপথে দুর্গাপুর ও আসানসোলেও থামে এই ট্রেন। ১ দিনেই  পৌঁছনো যাচ্ছে গন্তব্য়ে। আস্থা স্পেশাল ট্রেন ঘিরে চরম উন্মাদনা দেখা গিয়েছে  রামভক্তদের মধ্যে। সোমবার সন্ধে থেকেই বর্ধমান স্টেশনে থিকথিকে ভিড় চোখে পড়ে। শয়ে শয়ে রামভক্ত স্টেশনে উপস্থিত হয়ে তাদের প্রয়োজনীয় ব্যাচ ও টিকিট সংগ্রহ করেন। 

রেল সূত্রে জানা গেছে, মাথাপিছু ১৪০০ টাকার বিনিময়ে শুধু ট্রেন সফর নয়, অযোধ্যায় পৌঁছেও যাতায়াত ও খাওয়া-দাওয়ার সমস্ত সুবিধা দেওয়া হবে যাত্রীদের। বর্ধমান স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে ৬ ফেব্রুয়ারি ছাড়াও আগামী ৯,১২,১৫,১৮,২১,২৭ শে ফেব্রুয়ারি এবং ১ ও ৪ মার্চ বর্ধমান থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে এই স্পেশাল ট্রেনটি। 

এর আগে উত্তরবঙ্গ দিয়েও একটি আস্থা ট্রেন গিয়েছিল। অসম থেকে শুরু হয়েছিল এই ট্রেনের যাত্রা। এই ট্রেন একে একে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি পার করে এনজেপি স্টেশনে এসে থামে। সেখান থেকে ট্রেনে ওঠেন অগণিত ভক্ত ও পর্যটক।  এই ট্রেনে চেপে অযোধ্যার রাম মন্দির দেখতে গিয়েছেন উত্তর বাংলার মানুষ। সেই সঙ্গে সওয়ার হয়েছেন সিকিমের লোকেরা। এদিনও পর্যটকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।      

অযোধ্যার রাম মন্দিরে মুকুট থেকে তাঁর অলঙ্কার, সবই নয়নাভিরাম। কৃষ্ণশিলার প্রিয়দর্শন রামলালা, মুখে যার স্মিত হাসি। রঘুপতি, পতিতপাবন বা সীতারাম নন,  অযোধ্যার রামলালা মা কৌশল্যার ছোট্ট রাঘব। তাঁকে দেখতেই এখন ভারতের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও আসছেন ভক্তরা। 

আরও পড়ুন :

'লকেট চট্টোপাধ্য়ায়কে চাপিয়ে দেওয়া চলবে না', পোস্টার দিলেন 'BJP কর্মী'রাই

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget