এক্সপ্লোর

২৬ জানুয়ারি অযোধ্যায় নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, থাকবে মাল্টি স্পেশালিটি হাসপাতাল, কমিউনিটি কিচেন, লাইব্রেরি

গত বছরের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ স্থলে রামমন্দির নির্মাণের রাস্তা প্রশস্ত করে রায় দেয়, কেন্দ্রকে নির্দেশ দেয়, অযোধ্যারই কোনও গুরুত্বপূর্ণ জায়গায় নতুন মসজিদ বানাতে সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প ৫ একর জমির বন্দোবস্ত করে দিতে হবে। রাজ্য সরকার অযোধ্যার সোহাভালের ধান্নিপুর গ্রামে ৫ একর জমি বরাদ্দ করে।

নয়াদিল্লি: বাবরি মসজিদের পরিবর্তে অযোধ্যায় যে নতুন মসজিদ তৈরি হবে, তার ব্লুপ্রিন্ট প্রকাশ করা হবে আগামী শনিবার, তার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আগামী প্রজাতন্ত্র দিবসে। মসজিদ তৈরির জন্য গঠিত ট্রাস্ট একথা জানিয়েছে। এব্যাপারে ৬ মাস আগে সুন্নি ওয়াকফ বোর্ড গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সেক্রেটারি আতহার হুসেন বলেছেন, ট্রাস্ট ঠিক করেছে, অযোধ্যায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ২০২১ এর ২৬ জানুয়ারি। কেননা সাত দশক আগে আমাদের সংবিধান কার্যকর হয়েছিল এই দিনেই। আমাদের সংবিধান বহুত্ববাদের ওপর স্থাপিত। আমাদের মসজিদ প্রকল্পের মূল নির্যাসও সেটাই। মসজিদের মূল স্থপতিবিদ প্রফেসর এস এম আখতার প্রজেক্টের প্ল্যান চূড়ান্ত করেছেন। ১৯ ডিসেম্বর সেটাই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে। মসজিদ চত্বরে তৈরি হবে একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল, একটি কমিউনিটি কিচেন, একটি লাইব্রেরি। আখতার বলেছেন, মসজিদে একসঙ্গে ২০০০ নমাজির বসার আয়োজন থাকবে, সেটি হবে গোলাকৃতির। গত বছরের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ স্থলে রামমন্দির নির্মাণের রাস্তা প্রশস্ত করে রায় দেয়, কেন্দ্রকে নির্দেশ দেয়, অযোধ্যারই কোনও গুরুত্বপূর্ণ জায়গায় নতুন মসজিদ বানাতে সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প ৫ একর জমির বন্দোবস্ত করে দিতে হবে। রাজ্য সরকার অযোধ্যার সোহাভালের ধান্নিপুর গ্রামে ৫ একর জমি বরাদ্দ করে। আখতার বলেন, নতুন মসজিদ বাবরি মসজিদের থেকে বড় হবে, কিন্তু দেখতে হুবহু তার মতো হবে না। হাসপাতাল থাকবে কমপ্লেক্সের মাঝখানে। ১৪০০ বছর আগে পয়গম্বর তাঁর সর্বশেষ উপদেশে ইসলামের যে প্রকৃত চেতনার কথা বলেছেন, সেই অনুসারে মানবতার সেবা করবে হাসপাতাল। সেটি সাধারণ কংক্রিটের আদলের হবে না, মসজিদের স্থাপত্য়ের সঙ্গে তার সাযুজ্য থাকবে। তাতে ক্যালিগ্রাফি, ইসলামি প্রতীক আঁকা হবে। ৩০০ শয্যার ওই হাসপাতালে অসুস্থ মানুষকে নিখরচায় চিকিত্সা দেওয়ার জন্য সেবার মানসিকতা নিয়ে কাজ করবেন ডাক্তাররা। তিনি আরও জানান, মসজিদ তৈরি হবে সৌরশক্তি ও প্রাকৃতিক উপায়ে তাপমাত্রা বহাল রাখার সিস্টেমে। কমিউনিটি কিচেনে দিনে দুবার আশপাশের গরিব লোকের অপুষ্টি মেটাতে খাবার পরিবেশন করা হবে। আখতার আরও বলেন, আমরা হাসপাতালে মানবসম্পদের জোগান দিতে একটি নার্সিং, প্যারামেডিক কলেজও তৈরি করতে পারি। ফৈজাবাদের স্থানীয় সূত্র থেকেই ডাক্তারদের নিতে পারি। আমরা হাসপাতালের জন্য কর্পোরেট অনুদানের আশা করছি। অনেকেই সাহায্য করতে চান। ৮০জি সম্মতি পেলে আমরা এফআরসিএ-র জন্য আবেদন করে ভারতীয় বংশোদ্ভূত মুসলিমদের কাছে বিদেশি অর্থের আহ্বান জানাব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget