এক্সপ্লোর

Ram Mandir: রেল স্টেশনের আধুনিকীকরণ থেকে আন্তর্জাতিক মানের বিমান বন্দর, রামমন্দিরকে কেন্দ্র করে বদলাচ্ছে অযোধ্যা!

Ayodhya Ram Mandir: অযোধ্যা জুড়ে সাজো সাজো রব। রাম মন্দির ফল্গুধারার মতো কয়েক যুগ ধরে প্রভাবিত করে চলেছে ভারতীয় রাজনীতিকে।

অর্ণব মুখোপাধ্যায়, অযোধ্যা: নবনির্মিত রামমন্দিরকে (Ram Mandir) কেন্দ্র করে দ্রুত বদলাচ্ছে অযোধ্যার (Ayodhya) ছবি। রেল স্টেশনের আধুনিকীকরণ থেকে আন্তর্জাতিক মানের বিমান বন্দর, কিম্বা সরজু তীরের সৌন্দর্যায়নের ছোঁয়ায় বদলাচ্ছে অযোধ্যার অর্থনৈতিক প্রেক্ষাপট। ব্যবসা-বাণিজ্য থেকে পর্যটন শিল্প - সবেতেই গতি আনবে রামমন্দির। আশাবাদী অযোধ্যাবাসী। 

কেউ বলেন জয় শ্রী রাম। কেউ জয় সিয়া রাম। অযোধ্যাজুড়ে এখন শুধুই রাম-নাম।  লোকসভা ভোটের আগে রামমন্দিরের উদ্বোধন। অযোধ্যা জুড়ে সাজো সাজো রব। রাম মন্দির ফল্গুধারার মতো কয়েক যুগ ধরে প্রভাবিত করে চলেছে ভারতীয় রাজনীতিকে। ধীরে ধীরে যা ছড়িয়ে পড়েছে আসমুদ্র হিমাচল।                            

ইতিহাস দেখলে দেখা যায়, সেই ১৮৮৫ সালের জানুয়ারি মাসে মসজিদের বাইরে রামচবুতরার ওপরে আচ্ছাদন তৈরির অনুমতি চেয়ে তৎকালীন ফৈজাবাদ জেলা আদালতে আবেদন জানান মহন্ত রঘুবীর দাস। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেয় আদালত। ৬ দশক পরে, ১৯৪৯ সালের ২২ ডিসেম্বর, বিতর্কিত কাঠামোর মূল গম্বুজের নীচে বসিয়ে দেওয়া হয় রাম লালার মূর্তি। যাকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতার সৃষ্টি হয় অযোধ্যায়। 

জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই পটেল, দিল্লি থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোবিন্দবল্লভ পন্থকে নির্দেশ পাঠিয়েছিলেন, মসজিদ রক্ষা করতে হবে। কিন্তু জেলা প্রশাসন মূর্তি সরায়নি। বরং মন্দিরের পক্ষে যাঁরা ছিলেন, তাঁরা দাবি করতে শুরু করলেন, রামলালা প্রকট হয়েছেন। 

আরও পড়ুন, ২৪-এ দিল্লির মসনদে ফের মোদি? বাংলায় পাল্লাভারী কার? বছর শেষে C Voter এর সমীক্ষায় চমক

সবার অলক্ষে ভগবান রামকে ঘিরে নতুন এক রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হতে শুরু করে। ২০২৪-এর এপ্রিল অথবা মে মাসে লোকসভা ভোট। তার আগেই ‘রাম মন্দির উদ্বোধন’-হচ্ছে। রামমন্দিরের উদ্বোধনের সঙ্গে সঙ্গে অযোধ্যার রূপ বদলাচ্ছে। বদলাচ্ছে অর্থনীতিও। স্থানীয় বাজারে ঢুঁ মেরেই তা চোখে পড়ল।

রামমন্দির উদ্বোধনের আগে অনেকেই নিজের শরীরে, তার ছাপ রাখছেন। কাজ বেড়েছে ট্যাটু শিল্পীদের। অনেকেই হাতে তৈরি রামমন্দিরের মডেলের পসরা সাজিয়ে বসেছেন বাজারে। বদলে যাওয়া রামনগরী অযোধ্যায় গাইডের কাজ করছেন স্থানীয়দের কেউ কেউ। ২২ তারিখের পর এই জায়গার চেহারা পাল্টে যাবে বলেই তাঁদের আশা।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Accident News: দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
SIR Row: 'ভোট চুরির অভিযোগ তোলা ঠিক নয়', জ্ঞানেশের পাশে ৪২ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, দেশবাসীর উদ্দেশে লিখলেন চিঠি
'ভোট চুরির অভিযোগ তোলা ঠিক নয়', জ্ঞানেশের পাশে ৪২ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, দেশবাসীর উদ্দেশে লিখলেন চিঠি
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Plague Outbreak: প্লেগের প্রাদুর্ভাব কি নতুন মহামারীতে পরিণত হবে ? এটি কতটা বিপজ্জনক ? প্রতিরোধের উপায় কী ?
প্লেগের প্রাদুর্ভাব কি নতুন মহামারীতে পরিণত হবে ? এটি কতটা বিপজ্জনক ? প্রতিরোধের উপায় কী ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget