এক্সপ্লোর

অযোধ্যা রায়ে একাধিক দ্বন্দ্ব আছে, খুশি নই, তবে সম্মান করি, বলল সুন্নি ওয়াকফ বোর্ড

জিলানি এই রায়ে অনেক পরস্পর বিরোধিতা, বেঠিক পর্যবেক্ষণ রয়েছে বলে দাবি করেন। বলেন, আমরা রায় রিভিউয়ের আবেদন করব কিনা, তা ঠিক করে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করব। কিন্তু এই রায়ের সম্মান করব।

নয়াদিল্লি: অযোধ্যা জমি বিতর্ক মামলায় সুপ্রিম কোর্টের রায়ে তিনি খুশি হতে পারেননি, তবে তাকে সম্মান করছেন বলে জানালেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জফরায়েব জিলানি। সর্বোচ্চ আদালতের ৫ বিচারপতির বেঞ্চ শনিবার সর্বসম্মতির ভিত্তিতে রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি মালিকানা বিতর্ক মামলার রায় দিয়ে জানিয়েছে, অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি রামমন্দির তৈরির জন্য রামলালাকে দিতে হবে। কেন্দ্রকে ৩ মাসের মধ্যে ট্রাস্ট তৈরি করে মন্দির গড়ার দায়িত্ব দিতে বলেছে বেঞ্চ। রামলালাকে মামলার পক্ষ বলে মেনেছে তারা, তবে ট্রাস্টের পরিচালকমন্ডলীতে নির্মোহী আখাড়াকে প্রতিনিধিত্বের সুযোগ দিতেও বলেছে শীর্ষ আদালত। পাশাপাশি প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ অপর পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ডকেও মসজিদ নির্মাণের জন্য অন্যত্র কোথাও বিকল্প ৫ একর জমির ব্যবস্থা করে দিতে বলেছে। এ নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় জিলানি এই রায়ে অনেক পরস্পর বিরোধিতা, বেঠিক পর্যবেক্ষণ রয়েছে বলে দাবি করেন। বলেন, আমরা রায় রিভিউয়ের আবেদন করব কিনা, তা ঠিক করে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করব। কিন্তু এই রায়ের সম্মান করব। সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছে, জমি মালিকানা বিতর্কটি এমন বিষয় যার মীমাংসা বিশ্বাস, আস্থার ভিত্তিতে নয়, আইন অনুসারেই হতে পারে। মুসলিমদের মূল পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ড ও রামলালা, উভয়েরই সুবিচার পাওয়ার কথা। বাবরি মসজিদ ছিল সুন্নি মসজিদ-১৯৪৬ সালের ফৈজাবাদের এক আদালতের রায়ের বিরুদ্ধে শিয়া ওয়াকফ বোর্ডের পেশ করা স্পেশাল লিভ পিটিশন এদিন প্রথমে খারিজ করে শীর্ষ আদালত। জানায়, মুঘল সম্রাট বাবরের নির্দেশে মির বাকি বাবরি মসজিদ তৈরি করেছিলেন এবং ১৯৪৯ সালে মসজিদে মূর্তি বসানো হয়। সুপ্রিম কোর্ট এও জানায়, নির্মোহী আখাড়া ভগবান রামের সেবাইত নয়, রাম জন্মভূমিও ‘আইনি ব্যক্তি’ নয়। অন্যদিকে হিন্দু মহাসভার নেতা তথা আইনজীবী বরুণ কুমার সিনহা এই রায় ‘ঐতিহাসিক, এর মাধ্যমে সুপ্রিম কোর্ট ঐক্যের বার্তা দিয়েছে’ বলে অভিমত জানিয়েছেন।

সেরা শিরোনাম

Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget