এক্সপ্লোর

Arjun Singh: একদিনে CID ও পুলিশের জোড়া তলব অর্জুন সিংহকে, 'কোথাও যাচ্ছেন না', জানালেন প্রাক্তন সাংসদ

BJP Leader: বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিংহর বক্তব্য , তিনি কি হাওয়াই জাহাজে উড়ে যাবেন ?

সমীরণ পাল, ভাটপাড়া : একদিনে অর্জুন সিংহকে CID ও পুলিশের জোড়া তলব । ভাটপাড়া পুরসভার মামলায় ভবানীভবনে তলব করা হয় তাঁকে। অন্যদিকে, জগদ্দলে উস্কানিমূলক মন্তব্য মামলায় ব্যারাকপুর কমিশনারেটে তলব করা হয়েছে অর্জুন সিংহকে। কিন্তু, তাঁর দাবি, নোটিস পেয়েছি, কিন্তু কোথাও যাচ্ছি না।

বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিংহর বক্তব্য , তিনি কি হাওয়াই জাহাজে উড়ে যাবেন ? কারণ, আজ বিকেল ৩টের সময় তাঁক সিআইডি ভবানীভবনে তলব করে। ২০২০ সালের ভাটপাড়া পুরসভার মামলায়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। অপরদিকে, ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারির তরফে জগদ্দল থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেখানে তিনি স্পষ্ট অভিযোগ করেছিলেন, উস্কানিমূলক মন্তব্য করেছেন অর্জুন সিংহ। গত ২৫ ডিসেম্বর তিনি অভিযোগ করেছিলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার আশঙ্কা রয়েছে। তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাংলাদেশের জেহাদি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে হামলার ছক কষছেন। 'এই ঘটনায় এলাকায় অশান্তি ছড়াতে পারে।' ২০১৯-এর কথা মনে করিয়ে জগদ্দল থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে তাঁকে জগদ্দল থানায় তলব করা হয়। কিন্তু তাঁর আইনজীবী চিঠি দিয়ে জানান, আগামী ২ তারিখ পর্যন্ত তাঁর রাজনৈতিক কর্মসূচি রয়েছে। তাই ওইদিন পর্যন্ত কোথাও যেতে পারবেন না।

তার ভিত্তিতে গতকাল তাঁকে ২ বার মেল পাঠানো হয়। প্রথমে মেল পাঠিয়ে তাঁকে ৩ জানুয়ারি ব্যারাকপুর কমিশারেটে গিয়ে গোয়েন্দা বিভাগে দেখা করার জন্য বলা হয়। তার পরক্ষণেই গতকাল তাঁকে মেল পাঠিয়ে বলা হয়, আজ বিকাল ৫টার সময় ব্যারাকপুর কমিশনারেটে গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে দেখা করা জন্য। এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরবর্তীকালে ব্যারাকপুর কমিশনারেটের তরফে জানানো হয়, ভুলবশত প্রথম মেলটি গিয়েছিল। তাঁকে আজ বিকাল ৫টা তলব করা হয়েছে। এর প্রেক্ষিতে অর্জুন সিং জানিয়েছেন, তিনি কোনওভাবেই যেতে পারছেন না। ইতিমধ্যেই তিনি সিআইডিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, তিনি আজ আসতে পারছেন না। ২ তারিখের পর কোনও দিন ধার্য হলে তাঁকে ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে। কারণ তাঁর বিভিন্ন রাজনৈতির কর্মসূচি থাকে।

এর পাশাপাশি তিনি ব্যারাকপুর কমিশনারেটেও আজ যেতে পারবেন না বলে তাঁর আইনজীবী কিছুক্ষণের মধ্যে চিঠি পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন অর্জুন সিংহ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget