এক্সপ্লোর

Ayushman Bharat : প্রায় ২০০০ রকম চিকিৎসা নিখরচায় 'আয়ুষ্মান ভারত'-এর অধীনে, কারা কারা পাবেন সুবিধে?

আয়ুষ্মান ভারতের সবচেয়ে বড় সুবিধা হল, প্রকল্পের আওতায় থাকা প্রতিটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পায়।

দেশের দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল মানুষদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সরকারের অন্যতম বড় উদ্যোগ হল ‘আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ বা PM-JAY। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের অধীনে ন্যাশনাল হেলথ অথরিটি (NHA) এই প্রকল্প পরিচালনা করে।  ৭০ বছর বা তার বেশি বয়সী সকলেই 'আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা' (AB PM-JAY)-এর সুবিধা পাবেন। এই বয়সের সব প্রবীণ নাগরিক, তাঁদের আয় নির্বিশেষে, বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার জন্য এই স্বাস্থ্যবিমা পাবেন

এই প্রকল্পের মূল লক্ষ্য হল, অর্থাভাবে যাতে কোনও পরিবার চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ করে দেয় আয়ুষ্মান ভারত।

বছরে ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা

আয়ুষ্মান ভারতের সবচেয়ে বড় সুবিধা হল, প্রকল্পের আওতায় থাকা প্রতিটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পায়। অর্থাৎ হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচার বা গুরুতর রোগের চিকিৎসার জন্য রোগীকে সরাসরি টাকা দিতে হয় না। চিকিৎসার খরচ সরকার বহন করে।

হাসপাতালে চিকিৎসার কোন কোন খরচ কভার হয়?

এই প্রকল্পের আওতায় চিকিৎসার প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ খরচ অন্তর্ভুক্ত রয়েছে। যেমন— 

  • চিকিৎসকের পরামর্শ
  • ওষুধ 
  • ডায়াগনস্টিক পরীক্ষা 
  • অস্ত্রোপচার 
  • ICU-র খরচ 
  • ইমপ্ল্যান্ট 
  • হাসপাতালে থাকা ও খাবারের খরচ

শুধু তাই নয়, হাসপাতালে ভর্তি হওয়ার ৩ দিন আগে এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ১৫ দিন পর পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত খরচও কভার করা হয়।

জটিল রোগের ক্ষেত্রেও সুরক্ষা

আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিৎসাকালীন জটিলতা বা কমপ্লিকেশন তৈরি হলেও সেই খরচও কভারের আওতায় আসে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগে থেকে থাকা রোগও এই প্রকল্পে অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রথম দিন থেকেই প্রি-এক্সিস্টিং ডিজিজের সুবিধা পাওয়া যায়।

পরিবারে সদস্যসংখ্যার কোনও সীমা নেই

এই প্রকল্পের আরেকটি বড় সুবিধা হল, পরিবারে সদস্যসংখ্যার উপর কোনও সীমাবদ্ধতা নেই। বয়স, লিঙ্গ বা পরিবারের আকারের ভিত্তিতেও কোনও বাধা নেই। ফলে বড় পরিবারও একই বিমা সুরক্ষার সুবিধা পেতে পারে।

দেশজুড়ে চিকিৎসার সুবিধা

আয়ুষ্মান ভারতের সুবিধা দেশের বিভিন্ন প্রান্তের এমপ্যানেল্ড হাসপাতালে পাওয়া যায়। অর্থাৎ, কোনও ব্যক্তি অন্য রাজ্যে গেলেও তালিকাভুক্ত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা করাতে পারবেন।

এই ‘ন্যাশনওয়াইড পোর্টেবিলিটি’ প্রকল্পটিকে আরও কার্যকর করেছে।

প্রায় ১,৯২৯টি চিকিৎসা পদ্ধতি অন্তর্ভুক্ত

এই প্রকল্পের আওতায় প্রায় ১,৯২৯ ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে। হার্ট সার্জারি, ক্যানসার চিকিৎসা, কিডনি সমস্যা, নিউরোসার্জারি-সহ একাধিক জটিল চিকিৎসাও এর মধ্যে অন্তর্ভুক্ত।

কারা পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা?
গ্রামীণ এলাকার উপভোক্তা

গ্রামীণ এলাকার বেশ কিছু নির্দিষ্ট শ্রেণির মানুষ এই প্রকল্পের সুবিধা পান। যেসব পরিবার নিম্নলিখিত অবস্থার মধ্যে পড়ে, তারা আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারে—

  • কাঁচা দেওয়াল ও কাঁচা ছাউনি-সহ একঘরের বাড়ি
  • পরিবারে ১৬ থেকে ৫৯ বছরের কোনও প্রাপ্তবয়স্ক সদস্য নেই
  • পরিবারে ১৬ থেকে ৫৯ বছরের কোনও প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই 
  • পরিবারের সদস্য প্রতিবন্ধী এবং উপার্জনক্ষম কেউ নেই
  • SC/ST পরিবার
  • ভূমিহীন পরিবার, যাদের মূল আয় দিনমজুরির উপর নির্ভরশীল
  • স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত পরিবার

কিছু পরিবারকে সরাসরি প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়। যেমন—

  • গৃহহীন পরিবার
  • ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল মানুষ
  • ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবার
  • আদিম জনজাতি গোষ্ঠী
  • মুক্ত বন্ডেড লেবার পরিবার
  • শহরের কোন মানুষরা সুবিধা পাবেন?

শহরাঞ্চলেও বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ এই প্রকল্পের আওতায় আসেন। যেমন—

  • র‍্যাগপিকার
  • ভিক্ষুক
  • গৃহকর্মী
  • রাস্তার হকার বা ফেরিওয়ালা
  • নির্মাণ শ্রমিক
  • প্লাম্বার, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, ওয়েল্ডার
  • নিরাপত্তারক্ষী ও কুলি
  • সাফাইকর্মী ও মালি
  • কারুশিল্পী, দর্জি ও হস্তশিল্প কর্মী
  • ড্রাইভার, রিকশাচালক, পরিবহণ শ্রমিক
  • ছোট দোকানের কর্মী, পিয়ন বা ডেলিভারি সহকারী 
  • ইলেকট্রিশিয়ান ও মেকানিক
  • ধোপা ও চৌকিদার

    কেন গুরুত্বপূর্ণ আয়ুষ্মান ভারত?

ভারতে চিকিৎসার খরচ বহু পরিবারের কাছে বড় আর্থিক চাপ। আয়ুষ্মান ভারত সেই বোঝা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Independence Day 2026: ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Advertisement

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget