এক্সপ্লোর

Mohd Mustaq Malik: হায়দরাবাদে স্মারক বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, মুস্তাক মালিক বললেন, ‘সুপ্রিম-রায়ের পর থেকেই ছিল ভাবনা’

Babri Masjid in Hyderabad: শনিবার প্রকাশ্য জনসভায় হায়দরাবাদে স্মারক বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন মুস্তাক।

হায়দরাবাদ: মুর্শিদাবাদের পর এবার হায়দরাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বছরে এই ঘোষণা করলেন তেহরিক মুসলিম শব্বানের সভাপতি, তেলঙ্গানা মুসলিম জয়েন্ট অ্যাকশন কমিটির আহ্বায়ক মহম্মদ মুস্তাক মালিক। ঐতিহাসিক বাবরি মসজিদের আদলেই হায়দরাবাদে স্মারক বাবরি মসজিদ তৈরির ঘোষণা করলেন তিনি। (Babri Masjid in Hyderabad)

শনিবার প্রকাশ্য জনসভায় হায়দরাবাদে স্মারক বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন মুস্তাক। তিনি বলেন, “মুর্শিদাবাদে মুসলিমদের দেখলাম কাঁধে ইঁট নিয়ে ২০০ কিলোমিটার হাঁটছেন, যাতে বাবরি মসজিদের প্রতিরূপ তৈরি করা যায়। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই এই স্বপ্ন লালন করে আসছিলাম আমি। আল্লাহ্ চাইলে বাবরি মসজিদের স্মারক হায়দরাবাদে তৈরি হবেই।” (Mohd Mustaq Malik)

মুস্তাক আরও বলেন, "শিলান্যাস যখন হবে, সব ধর্মের মানুষের প্রতিনিধি উপস্থিত থাকবেন। এখানে ঘৃণার কোও জায়গা থাকবে না। মসজিদ ভালবাসার জায়গা। সব ধর্মের মানুষকে আমন্ত্রণ জানানো হবে।"

মসজিদ তৈরির কাজে বাধা পেতে হতে পারে, বিরোধিতা হতে পারে জেনেও আত্মবিশ্বাসী মুস্তাক। জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ কাজ শুরু হয়ে যাবে। মুস্তাক জানিয়েছেন, হয়দরাবাদের স্মারক বাবরি মসজিদ শুধুমাত্র ধর্মস্থানই হবে না, ১৯৯২ সালের দাঙ্গার স্মারক হয়ে থাকবে এই মসজিদ। সাম্প্রদায়িক দাঙ্গা, ২০০০-এর বেশি মানুষ, যাঁদের অধিকাংশই মুসলিম, সবকিছুর জানান দেবে। 

শুধুমাত্র মুর্শিদাবাদ বা হায়দরাবাদই নয়, দেশের আরও বেশ কিছু জায়গা থেকে বাবরি মসজিদ নির্মাণের দাবি শোনা যাচ্ছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করে ফেলা হুমায়ুন জানিয়েছেন, বীরভূম, মালদা থেকেও বাবরি মসজিদের প্রস্তাব এসেছে। তাঁদের প্রস্তাব বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন হুমায়ুন।

তবে এই মুহূর্তে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণকে ঘিরেই তপ্ত রাজনীতি। রেজিনগরে প্রস্তাবিত জায়গার কাছে, ফাঁকা মাঠে হাজার হাজার ইঁটের স্তূপ দেখা গিয়েছে। পড়ে থাকতে দেখা গিয়েছে বস্তা বস্তা সিমেন্ট। দানবাক্সে যে যাঁর মতো দান করেছেন। রবিবারও ইঁট মাথায় নিয়ে সেখানে পৌঁছতে দেখা গিয়েছে দলে দলে মানুষজনকে। হুমায়ুন নিজেও হাতে করে ইঁট নিয়ে সেখানে পৌঁছন এদিন। সেই আবহেই উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য হুঙ্কার দিয়েছেন। বাবরের নামে যেখানেই মসজিদ হবে, পরিণতি একই হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nihang Sikh Attack: গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, শরীরে গেঁথে দেওয়া হল কৃপাণ, হাসপাতালে ভর্তি পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, শরীরে গেঁথে দেওয়া হল কৃপাণ, হাসপাতালে ভর্তি পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget