এক্সপ্লোর

Earthquake : ধ্বংসস্তূপের মাঝে নতুন প্রাণ, ভূমিকম্পে মৃত মায়ের নাড়িতে জড়িয়ে জীবন্ত 'আয়া'

কাধিক ভূমিকম্পে ত্রস্ত গোটা এলাকায় যেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোজ মৃতের সংখ্যা, সেখানে এই জেনডেরিসেই (Jenderis) দেখা মিলেছে আয়া-র। ধ্বংসের প্রবল ক্ষতের মাঝে ফুটফুটে এক নতুন প্রাণ। 

দামাস্কাস : আয়া। আরবী শব্দ। মানে ? চমৎকার।

ধ্বংসের ক্ষতের মাঝে নতুন প্রাণ

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার জেনডেরিস শহর। যেদিকেই চোখ ফেরানো হচ্ছে, চারিদিকে শুধু দিগন্তজোড়া ধ্বংসের চিহ্ন। রাস্তা, বাড়ি, ঘর ভেঙে-চুরে একেকার। তুরস্ক ও সিরিয়ার (Turkey- Syria Earthquake) একাধিক শহরের মতোই জেনডেরিস শহরেও বইছে এক ভারী বাতাস। তাপমাত্রার বিচারে বেশ ঠান্ডা ধরালেও প্রিয়জন হারানোর কান্না, ধ্বংসের নিচে চাপা পড়ে থেকে কাছের মানুষদের চলে যাওয়া, যন্ত্রণা-শোক-দুঃখ মেশানো এক ভারী বাতাস। একাধিক ভূমিকম্পে ত্রস্ত গোটা এলাকায় যেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোজ মৃতের সংখ্যা, সেখানে এই জেনডেরিসেই (Jenderis) দেখা মিলেছে আয়া-র। ধ্বংসের প্রবল ক্ষতের মাঝে ফুটফুটে এক নতুন প্রাণ। 

মায়ের নিথর দেহের সঙ্গে যোগ নাড়ির !

ভূমিকম্পে চাপা পড়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে খোঁজ মিলেছে ফুটফুটে এক শিশুর। লাশের সারির মাঝে জীবন্ত এক নতুন প্রাণ। আরবী ভাষায় চমৎকার তথা আয়া নিজে ধ্বংসের মাঝে ফিনিক্সের মতোই জন্মেছে। কারণ, যে সময় তাঁকে উদ্ধার করা হয়, তার পাশেই পড়েছিল তার মায়ের নিহর দেহ। মায়ের নিথর দেহের সঙ্গে নাড়ির যোগ তখনও অক্ষত, এমনই এক অবস্থায় উদ্ধার হয়েছে শিশুটি! তাই উদ্ধারের পর তাঁকে 'চমৎকার' তথা আয়া বলছেন সিরিয়ার জেনডেরিস শহরের বাসিন্দারা।

আয়া-র নতুন ঠিকানা

ধ্বংসস্তূপ থেকে আয়াকে উদ্ধারের পর তাঁকে নিয়ে ছোটা হয়েছিল হাসপাতালে। সুশ্রুষার পর তাঁকে আপাতত নিজের বাড়িতেই রেখেছেন আয়ার বাবার কাকা। কারণ, ভূমিকম্প তাঁর পৃথিবীতে আসার আগেই কেড়ে নিয়েছে মাথার ওপরের ছাদ। কেড়ে নিয়েছে সবথেকে বড় আস্তানা। মা ও বাবাকেও। তবে যেভাবে ধ্বংসের মধ্যে থেকে উদ্ধার হয়েছে এক তরতাজা প্রাণ, সেই খবর ছড়িয়ে পড়তেই উৎফুল্ল সকলে। 

সোশাল মাধ্যমে কার্যত ভাইরাল হয়েছে আয়া-কে উদ্ধারের ভিডিও। চারতলা বাড়ির ধ্বংসস্তূপ সরাতে সরাতে কান্নায় নিজের উপস্থিতি জানান দিয়েছিল সে। দ্রুত সেই জায়গা পরিষ্কার করার পরই সকলে দেখতে পান খুদে এক প্রাণকে। যার পরই তাঁকে নিয়ে ছোটা হয় হাসপাতালে। যখন তাঁকে নিয়ে পৌঁছন হয়, তখন অল্প শ্বাসটুকু চলছিল নেতিয়ে পড়া ফুটফুটে মেয়েটার। সদ্য অভিভাবক হারা আয়াকে মাতৃদুগ্ধ পান করান হাসপাতালের এক চিকিৎসেকর স্ত্রী। বাবা-মাকে হারালেও আয়া-র খবর জানতে পেরেই কার্যত সোশাল মাধ্যমে বাবা-মা হারা মেয়েটিকে দত্তক নেওয়ার ইচ্ছা জানিয়ে আবেদন করেছেন অনেক মানুষ। 

আরও পড়ুন- শ্মশানের চেহারা নিয়েছে পথঘাট, লম্বা হচ্ছে মৃত্যু মিছিল, ভূকম্পনে মৃতের সংখ্যা ছাড়াল ২১ হাজার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ABP Ananda Top 10,29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget