এক্সপ্লোর

Badrinath Avalanche : বদ্রীনাথ ধামের কাছেই ভয়াবহ তুষারধস, চাপা পড়লেন ৫৭ শ্রমিক

Badrinath Avalanche : ১০ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বাকি ৪৭ জন শ্রমিকের এখনও খোঁজ মেলেনি।

নয়া দিল্লি: ফের প্রকৃতির রুদ্ররূপের সামনে অসহায় মানুষ।  বদ্রীনাথ ধামের কাছে মানা গ্রামে হিমবাহের নিচে চাপা পড়লেন ৫৭ জন শ্রমিক। এর মধ্যে ১০ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বাকি ৪৭ জন শ্রমিকের এখনও খোঁজ মেলেনি।

এই শ্রমিকরা সকলেই বিআরও-র সঙ্গে চুক্তিতে নিযুক্ত ঠিকাদার। চামোলির কিছু কিছু এলাকায় বেশ কয়েকদিন ধরে ভারী তুষারপাত চলছিল। এরই মধ্যে বদ্রীনাথ মন্দির থেকে তিন কিলোমিটার দূরে হাইওয়ের কাছে তুষারধস নামে। এতেই চাপা পড়ে যায় ৫৭ জন শ্রমিক। এদের মধ্যে মধ্যে দশজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

উত্তরাখণ্ডের মানা গ্রামটি ভারত ও চীন সীমান্তে অবস্থিত। এখানে একটি সেনা ঘাঁটি আছে। তাই, সেনাবাহিনী প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। এনডিআরএফ এবং এসডিআরএফ দল পাঠানো হয়েছে উদ্ধারকাজে হাত লাগানোর জন্য। 

সূত্রের খবর, ক্রমাগত তুষারপাত হয়ে চলায় উদ্ধারকার্যে বেশ কিছু দেরি হয়। এরই মধ্যে ৩ থেকে ৪টে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। মিনার বর্ডার রোড অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিআর সংবাদ এজেন্সিকে জানান, ইতিমধ্যেই ৬০ থেকে ৬৫ ব্যক্তি রয়েছেন এই উদ্ধারকার্যে।  

ইতিমধ্যেই যোশীমঠ থেকে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল রওনা দিয়েছে। বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজও চলছে যাতে অ্যাম্বুলেন্স সহজেই নিকটবর্তী হাসপাতালে পৌঁছতে পারে। এমনকী হেলিপ্যাডও প্রস্তুত রাখা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল হেলিকপ্টার করে দুর্ঘটনাস্থলে পৌঁছচ্ছে। এরই মধ্যে ফের তুষারপাত শুরু হওয়ায় বারংবার ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।             

এদিকে মৌসম ভবনের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। যার জেরে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। একদিকে টানা তুষারপাত, আরেকদিকে, বৃষ্টি, সব মিলিয়ে প্রকৃতির রোষানলে বিপর্যয় আরও উদ্বেগ বৃদ্ধি করছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Musk On Jensen Huang: জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
Akhilesh Yadav: অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget