এক্সপ্লোর

Badrinath Yatra halted : জোশীমঠে ভয়ঙ্কর ধস, রাস্তায় আটকে বহু যাত্রী, থেমে গেল বদ্রীনাথ যাত্রা

ধসের জেরে আপাতত বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ।

নয়াদিল্লি : ক্রমাগত তুষারপাতের কারণে পরিস্থিতি কঠিন কেদারযাত্রার ( Kedarnath ) । প্রথম থেকে আসছে নানা বাধা। নতুন করে রেজিস্ট্রেশনও বন্ধ করা হয়েছে বিভিন্ন সময়ে। এবার বাধা বদ্রীনাথ যাত্রাও। উত্তরাখণ্ডের  জোশীমঠের কাছে ভয়ঙ্কর ধসের কারণে আপাতত বন্ধ হয়ে গেল বদ্রীযাত্রা ( Badri Nath )।

বন্ধ রাখা হয়েছে বদ্রীনাথ যাত্রা

আপাতত বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ।  জোশীমঠের কাছে এনটিপিসির জলবিদ্যুৎ প্রকল্পের টানেল নির্মাণের কাজ চলছিল। সূত্রের দাবি, বৃহস্পতিবার নির্মাণ কাজের জন্য একটি বিস্ফোরণ ঘটানো হয়। এর পরই পাহাড়ের একটি অংশ ধসে রাস্তা বন্ধ হয়ে যায়। রাস্তায় আটকে হাজারের বেশি গাড়ি। জল, খাবারের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন আটকে পড়া পর্যটকরা। রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বদ্রীনাথ যাত্রা।  

ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে

বদ্রীনাথ হাইওয়েতে পাহাড় ধসের ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে। পাহাড় ধসে মহাসড়ক বন্ধ হয়ে গিয়েছে। রাস্তা বন্ধের পর অনেক জায়গায় যাতায়াত বন্ধ হয়ে গেছে। সূত্রের খবর, হাজার হাজার যাত্রী পথে আটকা পড়েছেন। প্রশাসন এ তথ্য জানিয়েছে। সিও কর্ণপ্রয়াগ অমিত কুমার বলেন, "হেলাং-এর বদ্রীনাথ রাস্তা খোলার পর যাত্রীদের যেতে দেওয়া হবে। ট্রাফিক নিরাপত্তার বিষয়ে পুলিশের সতর্কতা রয়েছে, পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে।"

 


এই ভিডিওটিতে দেখা যায়, পুরো পাথর ভেঙে সড়কের ওপর পড়ে রয়েছে। পাথর পড়ার ভিডিওটি ভয়ঙ্কর। ভিডিওতে পাথর ভাঙার ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে। ভিডিওতে ঘটনাস্থল থেকে লোকজনের চিৎকারের শব্দও শোনা যাচ্ছে। ভয়ঙ্কর ধস ও তারপর লোকজনকে এদিক ওদিক ছুটে পালাচ্ছেন। পাহাড় ধসে পড়ার এই ভয়াবহ দৃশ্য দেখে মানুষ আতঙ্কিত ! যেখানে এই পাথর পড়েছে, সেখানে যাত্রীবাহী অনেক যানবাহনও দেখা যাচ্ছে ভিডিওতে। যদিও  যানবাহন ও যাত্রীদের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানিয়েছেন। যাত্রাপথে আটকে থাকা তীর্থযাত্রীরা জানান, "ভগবান বদ্রীর বিশালের কৃপা তাঁর ভক্তদের ওপর। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেভাবে পাহাড় ভেঙেছে তাতে বড় দুর্ঘটনা ঘটতে পারত। হাজার হাজার যাত্রী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। "

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget